17/04/2026
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু ও ইউএনও ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় আরও আগ্রহী করে তুলবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।