19/02/2026
যদি তোমার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়,তাহলে তোমার করার আছে অনেক কিছুই! ⤵️
দেরি হওয়ার আগে শেখা জরুরি..
১. “সময়মতো নামাজ পড়ো এটা তোমার দিনের কেন্দ্রবিন্দু এবং বরকতের চাবিকাঠি।”
__ সূরা আনকাবুত : আয়াত ৪৫
২. “নিজেকে শৃঙ্খলিত করো- আত্মনিয়ন্ত্রণ ছাড়া স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়।”
__ সূরা আল-হাশর : আয়াত ১৮
৩. “গোপনে হারাম থেকে বাঁচো একা থাকলে যা করো, সেটাই তোমার আসল পরিচয়।”
__ সূরা মুলক : আয়াত ১২
৪. “সঠিক বন্ধুর সঙ্গ নাও তারা তোমাকে জান্নাতের দিকে টানতে পারে, বা জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে।”
__ আবু দাউদ, হা/৪৮৩৩
৫. “অযথা বিয়েতে দেরি করো না "পারফেক্ট টাইম" এর পিছনে ছোটা অনেক সময় ফিতনার দিকে নিয়ে যায়।”
__ বুখারি, হা/৫০৬৫
৬. “বেসিক ফিকহ ও আকীদা শিখো- জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত সঠিকভাবে করা যায় না। জ্ঞান ঈমান বাড়ায়।”
__ সুনান ইবনে মাজাহ, হা/২২৪
৭. “জবান নিয়ন্ত্রণ করো জিহ্বা এমন ক্ষ/ত করে, যা হাতের আঘা/তের থেকেও দ্রুত ধ্বং/স করে।”
__ তিরমিজি, হা/২৬১৬
৮. “দৃষ্টি হেফাজত করো- এটা তোমার হৃদয়কে অযাচিত বাসনা ও আফসোস থেকে রক্ষা করে।”
__ সূরা আন-নূর, আয়াত ৩০/৩১
৯. “নিয়মিত দান করো দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়। ”
__ মুসলিম, হা/২৫৮৮
১০. “ঋণ থেকে দূরে থাকো এটা স্বাধীনতা ও বরকত কেড়ে নেয়।”
__ বুখারি, হা/২৩৯৭
১১. “শরীরকে শক্ত রাখো- স্বাস্থ্য একটি আমানত; শক্তি ইবাদত ও কাজে সহায়তা করে।”
__ বুখারি, হা/১৮
১২. “মূল্যবান কোনো দক্ষতা অর্জন করো যাতে তুমি হালাল উপার্জন করতে পারো, কারো চাকরির উপর নির্ভর না করে।”
__ তিরমিজি, হা/১১৩০
১৩. “প্রতিদিন কুরআন পড়ো এক পৃষ্ঠা হলেও আল্লাহর সাথে সংযোগ তৈরি হয়।”
__ সূরা ফাতির, আয়াত ২৯
১৪. “সফর করো আল্লাহর সৃষ্টি দেখো, জ্ঞান অর্জন করো, আর স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভাঙো।”
__ সূরা আল-আনকাবুত, আয়াত ২০
১৫. “মৃ/'ত্যুকে স্মরণ করো- এটা তোমার অগ্রাধিকার ঠিক রাখে।”
__ তিরমিজি, হা/২৩০৭
লেখা সংগৃহীত