28/02/2026
একজন সৎ বন্ধুর প্রয়োজন আছে ,চলুন দেখি ইসলাম কি বলে !!!
এই দুনিয়ায় টাকা-পয়সা, সম্মান, অবস্থান—সবই একদিন ফুরিয়ে যাবে।
কিন্তু একজন সৎ বন্ধু থাকলে জীবন বদলে যেতে পারে।
সৎ বন্ধু সেই,
যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়,
গুনাহ থেকে দূরে রাখে,
ভুল করলে ভালোবাসা দিয়ে সংশোধন করে।
আল্লাহ তাআলা বলেন:
“সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকীগণ ছাড়া।”
— (সূরা আয-যুখরুফ ৪৩:৬৭)
এই আয়াত আমাদের শেখায়—
যে বন্ধুত্ব আল্লাহর জন্য, সেই বন্ধুত্বই চিরস্থায়ী।
📖 আরেক জায়গায় আল্লাহ বলেন:
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক।”
— (সূরা আত-তাওবা ৯:১১৯)
অর্থাৎ, সৎ মানুষের সঙ্গেই থাকো—
কারণ সঙ্গ মানুষকে গড়ে বা ভেঙে দেয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে; কাজেই তোমাদের প্রত্যেকেই যেন দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে।”
— (সুনান আবু দাউদ, হাদিস: ৪৮৩৩)
তিনি আরও বলেছেন:
“সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতা ও লোহার কামারের মতো…”
— (সহিহ বুখারি: ৫৫৩৪, সহিহ মুসলিম: ২৬২৮)
আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধ পাওয়া যায়,
আর কামারের পাশে গেলে আগুনের ছিটা লাগতে পারে।
তেমনি, সৎ বন্ধুর কাছে গেলে ঈমান বাড়ে,
আর খারাপ বন্ধুর কাছে গেলে অন্তর কালো হয়।
তাই জীবনে এমন বন্ধু চাই—
যে জান্নাতের পথে হাত ধরে হাঁটাবে,
গিবত-অপবাদ থেকে বাঁচাবে,
নামাজের জন্য ডাকবে,
ভুল করলে “থামো” বলবে।
দুনিয়ায় হাজার পরিচিত লোকের চেয়ে
একজন সৎ বন্ধু অনেক বেশি মূল্যবান।