21/04/2026
পরীক্ষার হলে কনফিউশন ফেলে দেওয়া বাংলার কিছু তথ্য একসাথে দিলাম সব বিগত তে আসছে। আশা করি অনেক অনেক উপকৃত হইবেন।
১.অক্ষির সমীপে-সমক্ষ
২.অক্ষির সম্মুখে-প্রত্যক্ষ
৩.অক্ষির অগোচরে-পরোক্ষ
৪.কচ্ছপের কামড়___নাছোরবান্দা
৫.ঘোড়ার কামড়___দৃঢ় পণ
৬.ঢাকের বাঁয়া__ মূল্যহীন
৭.ঢাকের কাটি__তোষামোদে
৮.বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা - ৩৭টি ( ৭+৩০)
৯.আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়- ৪৫টি
১০.কাটের পুতুল__নির্জীব
১১.চিনির পুতুল__পরিশ্রম কাতর
১২.চিনির বলদ__নিষ্ফল পরিশ্রম
১৩.কাক ভূষণ্ডি __সম্পূর্ণ ভেজা
১৪.ভূষণ্ডির কাক__দীর্ঘায়ু ব্যক্তি
১৫.ঝড়ো কাক__দুর্দশাগ্রস্ত ব্যক্তি
১৬.তীর্থের কাক__সাগ্রহে প্রতীক্ষাকারী
১৭.শাখের করাত__দু'দিকেই বিপদ
১৮শিরেসংক্রান্তি__আসন্ন বিপদ
১৯.হনন করার ইচ্ছা__জিঘাংসা
২০.হরণ করার ইচ্ছা__জিহীর্ষা
২১.যিনি অধিক কথা বলেন না__ মিতভাষী
২২.যিনি কম কথা বলেন __স্বল্পভাষী
২৩.যা কথায় বর্ণনা করা যায় না __অবর্ণনীয়
২৪.যা বাক্যে প্রকাশ করা যায় না__অনির্বচনীয়
২৫.বাসস্থান নেই যার__অনিকেত
২৬.স্থায়ী ঠিকানা নেই যার__উদ্বাস্তু
২৭.যিনি ব্যাকরণ রচনা করেন __ব্যাকরণবিদ
২৮যিনি ভালো ব্যাকরণ জানেন/পণ্ডিত __বৈয়াকরণ
২৯.সকলের জন্য প্রযোজ্য -সর্বজনীন
৩০.সকলের জন্য মঙ্গলকর -সর্বজনীন
৩১.সকলের জন্য অনুষ্ঠিত -সার্বজনীন
৩২.সর্বজন সম্বন্ধীয় -সার্বজনীন
৩৩.যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- কৃপণ
৩৪.যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- ব্যয়কুণ্ঠ
৩৫.আমার তুল্য__মাদৃশ
৩৬.ইহার তুল্য__ঈদৃশ
৩৭.তার তুল্য__তাদৃশ
৩৮.এক থেকে শুরু করে ক্রমাগত__একাদিক্রমে
৩৯.ক্রমে ক্রমে আসিয়াছে যাহা__ক্রমাগত
৪০.ক্রমকে বজায় রাখিয়া__যথাক্রমে
৪১.যা ক্রমশ বর্ধিত হচ্ছে __ক্রমবর্ধমান
৪২.যা ক্রমশ দূরে সরে যাচ্ছে __অপসৃয়মান
৪৩.নীল বর্ণের পদ্ম__ইন্দিবর
৪৪.শ্বেত বর্ণের পদ্ম__পুণ্ডরীক
৪৫.রক্ত বর্ণের পদ্ম__কোকনদ
৪৬.যা দীপ্তি পাচ্ছে __দেদীপ্যমান
৪৭.দীপ্তি পাচ্ছে এমন__দীপ্যমান
৪৮.যে বিষয়ে কোনো বিতর্ক নেই __অবিসংবাদিত
৪৯.যে বিষয়ে কোনো মতভেদ নেই __ঐক্যমত্য
৫০.আকাশ ও পৃথিবীর অন্তরালোক__ক্রন্দসী
৫১.আকাশ ও স্বর্গ __রোদসী
৫২.চারণ কবি-মুকুন্দদাস
৫৩ কবি কঙ্কন-মুকুন্দরাম চক্রবর্তী
৫৪.বাংলার মিল্টন-হেমচন্দ্র
৫৫.বাংলার শেক্সপিয়ার -আলাওল/শেখ ফজলুল করিম
৫৬.ঔষধ ধরা-সক্রিয় হওয়া
৫৭.ওষুধ পড়া-প্রভাব পড়া
৫৮.ওষুধ করা-বশ করা
৫৯.রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ-প্রত্যুষ
৬০.দিন ও রাত্রির সন্ধিক্ষণ-গোধূলি
৬১.দাদা মশাই -কেদারনাথ বন্দ্যোপাধ্যায়
৬২.দাদা ভাই-রোকনুজ্জামান
৬৩.দাদু ভাই -রফিকুল হক
৬৪.পরশুরাম -রাজশেখর বসু
৬৫.কালকূট -সমরেশ বসু
৬৬.ছান্দসিক কবি-আব্দুল কাদির
৬৭.পদাতিক কবি-সুভাষ মুখোপাধ্যায়
৬৮.ক্রীতদাসদের হাসি (উপন্যাস) - শওকত ওসমান
৬৯.এখনও ক্রীতদাস(নাটক) -আব্দুল্লাহ আল মামুন
৭০.দুঃসময়ের মুখোমুখি (কাব্য)- শামসুর রাহমান
৭১.এখন দুঃসময় (নাটক) -আব্দুল্লাহ আল মামুন
৭২.মানব তোমার সারা জীবন (উপন্যাস)- আব্দুল্লাহ আল মামুন
৭৩.নরুল দিনের সারা জীবন (উপন্যাস)- সৈয়দ শামসুল হক
৭৪.আধুনিক যুগে প্রথম সার্থক কাব্য-পদ্মিনী উপাখ্যান (রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়)
৭৫.আধুনিক যুগে প্রথম সার্থক মহাকাব্য - মেঘনাদবধ
৭৬.বাংলা লিপি ও গঠনকার্য শুরু হয়- সেন যুগে
৭৭.বাংলা লিপির স্থায়ীরূপ লাভ করে- পাঠান যুগে
৭৮.মঙ্গল কাব্যের লেখক সংখ্যা -৬২ জন
৭৯.বৈষ্ণব পদকর্তার সংখ্যা -১৬৪ জন
৮০.বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা- জয়দেব (গীতগোবিন্দম)
৮১.অভিনব জয়দেব বলা হয়-বিদ্যাপতিকে
৮২.বিদ্যাপতির ভাবশিষ্য- গোবিন্দদাস
৮৩.গীতগোবিন্দম- সংস্কৃত ভাষায়
৮৪.গীতগোবিন্দ- ব্রজবুলি
৮৫.পদাবলির আদি কবি-বিদ্যাপতি
৮৬.বাংলা পদাবলির প্রথম কবি- চণ্ডীদাস
৮৭.সংস্কৃত পদাবলির আদি কবি-জয়দেব
৮৮.মঙ্গল কাব্যের/মনসামঙ্গল কাব্যের আদি কবি-কানাহরি দত্ত
৮৯.চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি - মানিক দত্ত
৯০.ধর্মমঙ্গল কাব্যের আদি কবি -ময়ূরভট্ট
৯১.বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলক-রামচন্দ্র বিদ্যাবাগীশ
৯২.বাংলা ভাষায় প্রথম সমার্থক শব্দের অভিধান সংকলক-অশোক মুখোপাধ্যায়
৯৩.মহাভারতের প্রথম অনুবাদক -কবীন্দ্র পরমেশ্বর
৯৪.মহাভারতে সার্থক অনুবাদক-কাশীরাম দাস
এবং কিছু
#বিপরীত শব্দ(বিসিএস,প্রাইমারি ও অন্যান্য বিগত পরিক্ষায় বারে বারে আসছে.....
*কুটিল=সরল*কোমল=কর্কশ*কৃষ্ণ=শুক্ল
*খাতক=মহাজন*খিড়কি=সিংহদ্বার
*ক্ষতি=ফায়দা*ক্ষয়িঞ্চু=বর্ধিষ্ণু
*ক্ষীয়মান=বর্ধমান*গুপ্ত=ব্যক্ত*গ্রহণ=বর্জন *গৌরব=লজ্জা*গৃহী=সন্ন্যাসী*চঞ্চল=নিশ্চল
*চপল=গম্ভীর*চিরায়ত=কদাচিৎ*জঙ্গম=স্থাবর
*জরা=যৌবন*ঝানু=অপটু*ডোবা=ভাসা
*তাপ=শৈত্য*তিমির=আলো/প্রভা
*তেজী=নিস্তেজ*দুষ্কৃতি=ধার্মিক*ধনবান=ধনহীন*ধীর=অধীর*নন্দিত=নিন্দিত*নির্মল=পঙ্কিল
*নিরাকার=সাকার*নেতিবাচক=ইতিবাচক
*নৈসর্গিক=কৃত্রিম*পাশ্চাত্য=পশ্চিমা
*প্রসন্ন=বিষন্ন*প্রাচী=প্রতীচী*বন্ধন=মুক্তি
*বন্ধুর=মসৃণ*বাহুল্য=প্রয়োজনীয়*বিধি=নিষেধ
*বিনীত=অবিনীত*মনীষা=নির্বোধ*মুক্ত=বদ্ধ
*যোজক=প্রণালী*শোক=হর্ষ*শ্রীযুক্ত=শ্রীহীন
*সংকীর্ণ=প্রশস্ত*সঙ্কুচিত=প্রসারিত
*সংক্ষিপ্ত=বিস্তৃত*সংশয়=প্রত্যয়*সঞ্চয়=অপচয়*সমষ্টি=ব্যষ্টি*স্থাবর=জঙ্গম*সুরভি=পুতি
*হর্ষ=বিষাদ*হিত=অহিত
#সন্ধি ঘুরেফিরে এই গুলো বেশি আসে------
● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।
● দ্যুলোক = দিব্ + লোক।
● রত্নাকর = রত্ন + আকর।
● গ্রামান্তর = গ্রাম + অন্তর।
● রবীন্দ্র = রবি + ইন্দ্র।
● সিংহাসন = সিংহ + আসন।
● অতীত = অতি + ইত।
● গবাক্ষ = গো + অক্ষ।
● কটূক্তি = কটু + উক্তি।
● লঘূর্মি = লঘু + ঊর্মি।
● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।
● মানবেতর = মানব + ইতর।
● যথেষ্ট = যথা + ইষ্ট।
● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।
● প্রত্যেক = প্রতি + এক।
● নবোদয় = নব + উদয়।
● কথোপকথন = কথা + উপকথন।
● শ্রবণ = শ্রু + অন।
● প্রত্যুষ = প্রতি + ঊষ।
● স্বচ্ছ = সু + অচ্ছ।
● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
● শীতার্ত = শীত + ঋত।
● জনৈক = জন + এক।
● বনৌষধি = বন + ওষধি।
● মহৌষধ = মহা + ঔষধ।
● প্রত্যহ = প্রতি + অহ।
● অত্যন্ত = অতি + অন্ত।
● ইত্যাদি = ইতি + আদি।
● পরিচ্ছেদ = পরি + ছেদ।
● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
● মনীষা= মনস + ঈষা।
● ইতস্তত = ইতঃ + তত।
● তন্ময় = তৎ + ময়।
● উচ্ছেদ = উৎ + ছেদ।
● অন্বেষণ = অনু + এষণ।
● জগদীশ= জগৎ+ ঈশ।
● ষণ্মাস=ষট্+মাস।
● সৃষ্টি= সৃজ্+তি।