sk lalsan11

sk lalsan11 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sk lalsan11, Digital creator, Ishwarganj, Mymensingh.

অটো ছিনতাইয়ের ঘটনা — ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহগত ১৬/০৫/২০২৬ তারিখে আসরের সময় ঈশ্বরগঞ্জ বাজার এলাকার মারফত চেয়ারম্যান কমপ্লেক্স...
20/05/2026

অটো ছিনতাইয়ের ঘটনা — ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

গত ১৬/০৫/২০২৬ তারিখে আসরের সময় ঈশ্বরগঞ্জ বাজার এলাকার মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের সামনে থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তি অটোরিকশা চালক মো. জামাল মিয়াকে জাটিয়া স্কুলের সামনে দু’জন (মহিলা) যাত্রী যাবে বলে ভাড়া করে।

পরবর্তীতে তিনি জানান, ওই দুই যাত্রী শিমুলতলী এলাকায় হানিফ চেয়ারম্যানের বাসার পাশে, শৈশব স্কুলের সামনে থেকে উঠবেন। এই কথা শুনে অটোচালক মো. জামাল মিয়া সেখানে যান।

ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তি চালককে রাস্তায় দাঁড় করিয়ে বাসায় চলে যান এবং প্রায় ৫–৭ মিনিট পর ফিরে এসে বলেন আরও ১০ মিনিট অপেক্ষা করতে হবে। চালক অপেক্ষা করতে থাকেন। এ সময় তার অটোরিকশার পেছনে একটি হায়েস (মাইক্রোবাস) দাঁড়িয়ে ছিল, যার দরজা খোলা ছিল।

পরে এক ব্যক্তি এসে অটোচালককে বলেন, তার হায়েস (মাইক্রোবাস) গাড়িটি ঠেলা দিতে ওনি অটো থেকে নেমে গেলেন ঠেলা দেয়ার জন্য সেই সময় তাকে একটি সিগারেট দেওয়া হয়, যার অর্ধেক ওই ব্যক্তি চালককে খেতে দেন। সিগারেট খাওয়ার পর চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন।

এরপর তাকে বলা হয়, গাড়ির দরজার পাশে এসির বাসাস স্বাভাবিক আছে কি না দেখতে তিনি সেখানে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে অচেতন করে ফেলে।

পরবর্তীতে তাকে গাজীপুরের কলতাপাড়া এলাকায় ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয় জনগণ ও প্রশাসনের সহায়তায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি প্রায় তিন দিন ধরে চিকিৎসাধীন আছেন এবং এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি।

অটোরিকশা চালক মো. জামাল মিয়া সম্প্রতি রোজার ঈদের সময় কিস্তিতে ২ লক্ষ ১৫ হাজার টাকা দিয়ে নতুন অটোরিকশা ক্রয় করেন, যার মাসিক কিস্তি প্রায় ২০ হাজার টাকা। এই অটোরিকশাটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। তার পাঁচজন সন্তান রয়েছে এবং তিনি এই অটো চালিয়ে সংসার চালাতেন।

বর্তমানে তার অবস্থা অত্যন্ত শোচনীয়। অটোরিকশাটি ছিনতাইকারীরা নিয়ে গেছে, ফলে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। কিস্তি পরিশোধ এবং পরিবারের ভরণপোষণ কীভাবে চলবে—এ নিয়ে পরিবারটি গভীর অনিশ্চয়তায় রয়েছে।

এ অবস্থায় প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো হোক।

নাম / মো: জামাল মিয়া
গ্রাম/ চরশিহারী (দক্ষিণ পাড়া)
ইউনিয়ন /১নং সদ

আল্লাহ, আপনি সাঈদ ভাইয়ের দুনি'য়াতে করা নামাজ, রোজা ও সব ভালো কাজ কবুল করে নিন।প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর উসিলায় তাকে ক্ষ'মা...
13/05/2026

আল্লাহ, আপনি সাঈদ ভাইয়ের দুনি'য়াতে করা নামাজ, রোজা ও সব ভালো কাজ কবুল করে নিন।
প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর উসিলায় তাকে ক্ষ'মা করে দিন।
তাকে জান্নাতবা'সী করে দিন। আমিন। 🤲

সায়েদ ভাই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭🥺
12/05/2026

সায়েদ ভাই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭🥺

সাহিপাল গরুর ওজন ২৬০কেজি বিক্রয় করা হবে ঠিকানা: ঈশ্বরগঞ্জ ১ নং ইউনিয়নফুন নাম্বার 01932911790 এই নাম্বারে যোগাযোগ
06/05/2026

সাহিপাল গরুর ওজন ২৬০কেজি
বিক্রয় করা হবে ঠিকানা: ঈশ্বরগঞ্জ ১ নং ইউনিয়ন
ফুন নাম্বার 01932911790 এই নাম্বারে যোগাযোগ

আমাদের ঈশ্বরগঞ্জে ভয়াবহ আগুন
07/02/2026

আমাদের ঈশ্বরগঞ্জে ভয়াবহ আগুন

স্বপ্ন পু‌ড়ে ছাইঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মার্কেটে  ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডে ব‌্যবসায়ী‌দের ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি।
07/02/2026

স্বপ্ন পু‌ড়ে ছাই
ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মার্কেটে ভয়াবহ অ‌গ্নিকা‌ন্ডে ব‌্যবসায়ী‌দের ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি।

Address

Ishwarganj
Mymensingh
2280

Website

Alerts

Be the first to know and let us send you an email when sk lalsan11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share