Sayra's Blog

Sayra's  Blog Alhamdulillah FOR Everything ❤️💚💙💜🧡

শিশুরাই নাকি আগামীর ভবিষৎ! অথচ এদেশে ভবিষ্যতের অবস্থা! কোথায় এই নিষ্পাপ পবিত্র ফুল গুলোর হাসি খুশি রঙিন ছবি দেখবে সবাই ...
22/05/2026

শিশুরাই নাকি আগামীর ভবিষৎ! অথচ এদেশে ভবিষ্যতের অবস্থা! কোথায় এই নিষ্পাপ পবিত্র ফুল গুলোর হাসি খুশি রঙিন ছবি দেখবে সবাই , সুন্দর শৈশব হবে, ভবিষৎ নিয়ে বাবা মা কত স্বপ্ন সাজাবে , সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে অথচ সবাই বাচ্চা গুলোর সাদা কালো ছবি পোস্ট করে তাদের নৃশংস মৃত্যুর বিচার চাইছে সাথে এক কালো বিভীষিকাময় শৈশবের স্মৃতি, বাবা মায়ের বুক ফাটা কান্না !
প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে, দেখতেই ইচ্ছা করেনা ।
আর কত! হয়তো সবার প্রতিবাদ তারপর ভুলে যাওয়া কিন্তু সেই বাবা মা গুলো সারাজীবন এই অমানসিক কষ্ট বয়ে বেড়ায়, কোনও কিছু কি তাদের সান্ত্বনা দিতে পারে! এক কাঁদে সন্তান হারিয়ে আরেক কাঁদে বিচারের আশায়, অথচ দেশের নাগরিক হিসেবে অপরাধীদের এসব নৃশংসতার দ্রুত দৃষ্টান্তমুলক সুষ্ঠ বিচার পাওয়া তাদের অধিকার।

Address

Nabiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayra's Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share