12/08/2022
ফ্রেন্ডলিস্টে মৃত মানুষগুলোর আইডি গুলো বড্ড অদ্ভুত !!
আইডি ঠিক-ঠাক আছে, কেবল মানুষগুলো নেই...
আমার যখন প্রচন্ড মন খারাপ হয় তখনি আমি ওই আইডি গুলো থেকে একবার ঘুরে আসি...
সেই আইডিগুলো থেকে স্ট্যাটাস আপডেট হয় না, কমেন্ট আসে না, লাইক আসে না, চেক ইন পোস্ট নেই, শেয়ার নেই,
ট্যাগ নেই, নিত্যনতুন ছবি নেই, ইমো নেই, ফিলিং নেই, ট্রাভেলিং নেই, লিসেনিং নেই... কিচ্ছু নেই !!!!
ম্যাসেঞ্জারে হ্যালো করলে, সিন্ হয় না !!
শুধু প্রোফাইল ফটো টা সেইম থেকে যায়, স্থির !!
চেঞ্জ হয় না কভার ফোটোটাও !!!
কোনো একদিন আমিও এমন স্থির হয়ে যাবো,
মৃত মানুষের ভিড়ে হারিয়ে গিয়েও এভাবেই বেঁচে থাকবো হয়তো নীল সাদার এই খেলায়।