Dr. GM Tariqul Islam

Dr. GM Tariqul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. GM Tariqul Islam, Digital creator, Nakipur, Nakipur Majat.

ডাঃ জি, এম, তরিকুল ইসলাম।
এম বি বি এস (ঢাকা)
বি সি এস (স্বাস্থ্য)
এফ সি পি এস (মেডিসিন -কার্ডিওলজি) ফাইনাল পার্ট।
মেডিসিন, হৃদরোগ, উচ্চরক্তচাপ, বাতজ্বর ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
ইনডোর মেডিকেল অফিসার।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল , ঢাকা।

🫁 নিউমোনিয়া—অবহেলা নয়, সচেতন হোননিউমোনিয়ায় জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুক ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে।বিশেষ করে শিশু, বয়...
20/09/2026

🫁 নিউমোনিয়া—অবহেলা নয়, সচেতন হোন
নিউমোনিয়ায় জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুক ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

শ্বাসকষ্ট বেড়ে গেলে, খুব দুর্বল লাগলে বা জ্ঞান ঝাপসা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

Dr. GM Tariqul Islam
MBBS (Dhaka) | BCS (Health)
FCPS Medicine–Cardiology (Final Part)
Medical Officer
Shaheed Suhrawardy Medical College Hospital, Dhaka

ফ্যাটি লিভার নিয়ে সচেতন হন..
20/09/2026

ফ্যাটি লিভার নিয়ে সচেতন হন..

বেশ কিছুদিন হলো শ্যামনগর ছেড়ে এসেছি।কর্মস্থল বদলেছে, ঠিকানা বদলেছে—কিন্তু মনটা যেন এখনো সেখানেই পড়ে আছে।জীবনের প্রথম কর্...
19/09/2026

বেশ কিছুদিন হলো শ্যামনগর ছেড়ে এসেছি।
কর্মস্থল বদলেছে, ঠিকানা বদলেছে—কিন্তু মনটা যেন এখনো সেখানেই পড়ে আছে।

জীবনের প্রথম কর্মস্থল ছিল শ্যামনগর। এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক প্রথম, অনেক স্মৃতি, অনেক মানুষের মুখ। দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে জায়গাটাকে নিজের করে নিয়েছিলাম, তা হয়তো বুঝতেই পারিনি।

শ্যামনগরের সাধারণ মানুষ আমাকে যে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা দিয়েছেন—তা কোনোদিন ভুলে যাওয়ার নয়। মানুষের ভালোবাসার কাছে একজন চিকিৎসক হিসেবে পাওয়া সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি।
আজ দূরে আছি, কিন্তু মনে হয়—কোথাও যেন কিছু একটা ফেলে এসেছি।

ফেলে এসেছি পরিচিত মানুষগুলোকে, চেনা পথগুলোকে, অসংখ্য স্মৃতিকে...
শ্যামনগর, তোমাকে খুব মিস করি।

আর তোমার মানুষগুলোর ভালোবাসা—সেটা হয়তো সারাজীবন আমার হৃদয়ে থেকে যাবে।

“Me in Royal Black”
19/09/2026

“Me in Royal Black”

কোমর ব্যথার (LBP) সাধারণ কারণগুলো🪑 দীর্ঘক্ষণ বসে থাকা বা ভুল ভঙ্গিতে বসা🏋️ ভারী জিনিস তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম💪 ...
19/09/2026

কোমর ব্যথার (LBP) সাধারণ কারণগুলো
🪑 দীর্ঘক্ষণ বসে থাকা বা ভুল ভঙ্গিতে বসা
🏋️ ভারী জিনিস তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম
💪 কোমরের মাংসপেশিতে টান বা আঘাত
🦴 মেরুদণ্ডের ক্ষয়জনিত পরিবর্তন (Spondylosis)
💿 ডিস্কের সমস্যা বা Disc Prolapse
🧠 নার্ভে চাপ পড়া বা Sciatica
⚖️ অতিরিক্ত ওজন
🛏️ ভুলভাবে ঘুমানো বা দীর্ঘদিনের অস্বাস্থ্যকর posture
🦠 কিছু ক্ষেত্রে সংক্রমণ বা অন্যান্য রোগও কোমর ব্যথার কারণ হতে পারে।

19/09/2026

🔴 Shingles (Herpes Zoster) চিনবেন কীভাবে?

প্রথমে শরীরের এক পাশে ব্যথা, জ্বালাপোড়া বা ঝিনঝিন অনুভূত হতে পারে।

এরপর একই জায়গায় গুচ্ছাকারে পানিভরা ছোট ছোট ফোসকা দেখা দেয়।

সাধারণত ফোসকাগুলো শরীরের এক পাশেই এবং নির্দিষ্ট স্নায়ুর পথে ছড়িয়ে থাকে।

ব্যথা অনেক সময় ফোসকার চেয়েও বেশি তীব্র হতে পারে।

👉 বিশেষ করে চোখের আশেপাশে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৫০+ বয়সী রোগীদের অনেক সময় শুধু ওষুধ নয়, প্রয়োজন হয় মন দিয়ে শোনার একজন মানুষ।তাদের দীর্ঘদিনের কষ্ট, ভয়, দুশ্চিন্তা আর নান...
18/09/2026

৫০+ বয়সী রোগীদের অনেক সময় শুধু ওষুধ নয়, প্রয়োজন হয় মন দিয়ে শোনার একজন মানুষ।

তাদের দীর্ঘদিনের কষ্ট, ভয়, দুশ্চিন্তা আর নানা শারীরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলে—তাদের চোখেমুখে যে স্বস্তি দেখি, সেটাই আমার চিকিৎসক জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

কখনো কখনো একজন রোগীকে মন দিয়ে শোনাটাও এক ধরনের চিকিৎসা।

হায়াটাল হার্নিয়ায় পাকস্থলীর একটি অংশ ডায়াফ্রামের ফাঁক দিয়ে বুকের দিকে উঠে আসে।বুকজ্বালা, টক ঢেঁকুর, বুকে অস্বস্তি ও খাবা...
18/09/2026

হায়াটাল হার্নিয়ায় পাকস্থলীর একটি অংশ ডায়াফ্রামের ফাঁক দিয়ে বুকের দিকে উঠে আসে।

বুকজ্বালা, টক ঢেঁকুর, বুকে অস্বস্তি ও খাবার উঠে আসা—সাধারণ উপসর্গ।

অতিরিক্ত ওজন, বেশি খাওয়া ও খাবারের পরপরই শুয়ে পড়লে উপসর্গ বাড়তে পারে।
নিয়মিত চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়।

দীর্ঘদিনের বুকজ্বালা বা গিলতে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Address

Nakipur
Nakipur Majat
9450

Alerts

Be the first to know and let us send you an email when Dr. GM Tariqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. GM Tariqul Islam:

Shortcuts

Share