Muttakin & Munzareen - Twin

Muttakin & Munzareen - Twin We might be double trouble, but we're also double the love
Join us on this double trouble ride ♥
আমাদের টুইন পরিবারে আপনাকে স্বাগতম 👨‍👩‍👧‍👦
(1)

09/09/2026

বাচ্চা ওজন বাড়বে এই খাবারটি খেলেই

🌸কিভাবে PCOS নিয়ে টুইন বেবি কিভাবে কনসিভ করেছিলাম। আর কেন মাত্র ৩১সপ্তাহে আমার টুইন বেবি হলো সেটাই বলবো আজকে। আপনাদের কা...
07/09/2026

🌸কিভাবে PCOS নিয়ে টুইন বেবি কিভাবে কনসিভ করেছিলাম। আর কেন মাত্র ৩১সপ্তাহে আমার টুইন বেবি হলো সেটাই বলবো আজকে। আপনাদের কাছ থেকে এই প্রশ্নটা সবথেকে বেশি পেয়েছি। একটু কষ্ট করে সম্পূর্ণ পড়ে তারপর কমেন্ট করবেন প্লিজ👇
🌿বিয়ের ২বছর পর থেকে বেবির জন্য ট্রাই করছিলাম। কনসিভ না হওয়ায় ৬মাস পর ডাক্তার দেখালাম। সব রকমের চেকআপ করে ডাক্তার বললো আমার PCOS আছে। এটা এখন একটা কমন সমস্যা মেয়েদের এটা ব্যাপার না ডাক্তার বললো ট্রিটমেন্ট করলে কনসিভ করবে তবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ডাক্তারের পরামর্শে সব কিছু করতে হবে।
🌿তো ট্রিটমেন্ট শুরু হলো আমার। ডাক্তার প্রথমে ৩মাসের মেডিসিন দিয়েছিলো সব কিছু নরমাল হওয়ার জন্য। আর বললো ওজনটা ৩কেজি কমাও।
৩মাস পর আবার আসবে। সাথে কিছু টেস্ট দিলো সেগুলো করে নিয়ে যেতে বললে।
🌿৩মাস পর সব টেস্ট করে গেলাম।সাথে ওজনও কমিয়েছিলাম। ডাক্তার বললো আমার ডিম্বানোর পরিমাণ কম বা ছোট।তাই ১মাসের মেডিসিন দিলো আর বললো এবার তোমরা আবারও বেবির জন্য ট্রাই করো। আগের ৩মাস কিন্তু বেবির জন্য ট্রাই করতে নিষেধ করেছিলো। আর বললো এই ১মাসে যদি কনসিভ করো খুবই ভালো না হলে ইনজেকশন দিতে হবে হয়তো।
🌸তো ওনি আমাকে কনসিভ করার জন্য মেডিসিন দিলো সাথে ফলিক এসিড আরও কিছু মেডিসিন ছিলো।
আমরা ডাক্তারের পরামর্শে সব করেছিলাম ওই ১টা মাস। তারপর আলহামদুলিল্লাহ আমার মাঝে কিছু চেঞ্জ ফিল করলাম বাসায় টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ আমি কনসিভ করেছি।
🌿পরের দিনই গেলার ডাক্তারের কাছে ওনি তো খুব খুশি শুনে। ওই দিনই USG করালাম সাথে আরও কিছু টেস্ট দিলেন। তখন আল্ট্রা করে জানতে পারি আমার ৬সপ্তাহ হয়েছে আর আমার টুইন বেবি আলহামদুলিল্লাহ।
🌸কিন্তু ভয়ংকর ব্যাপার হলো আমার জরায়ুতে সমস্যা ধরা পরলো😭 আমার জরায়ু স্বাভাবিক আকৃতি না যেমনটা সবার হয়। এটা আমার জন্মগত ত্রুটি। একটু হার্ট শেপের মতো আর দুইটা বাবু দুই সাইডে। বাবুদের পজিশন সুন্দর কিন্তু আমার জরায়ুর জায়গা এমনিই কম আবার টুইন বেবি😭 ১০সপ্তাহে ১টা বাবু মিসকেরেজ হয়ে যেতে পারে😭 খুশি হবো নাকি কাঁদবো?
🌿মানে বাবুরা যত বড় হবে রিস্ক তত বাড়বে। যাই হোক ডাক্তার আমাকে বেড রেস্ট দিলো সাথে ইনজেকশন, মেডিসিন তো ছিলোই৷
আর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, ফলিক এসিড এগুলো তো চলবেই।
এর মাঝে আরেকটা বিপদ আমার মাস্টার্স পরীক্ষার রুটিন হলো। ডাক্তারকে বলাতে ওনি বললো ট্রেনে জার্নি করো ঢাকা টু ময়মনসিংহ। কোন সমস্যা হবে না। আর এবছর পরীক্ষা না দিলে আল্লাহ ২টা বাবু দিলে ওদের নিয়ে পরীক্ষা দেওয়া আরও কঠিন হবে। এতো ভালো ছিলেন ডাক্তার আন্টিটা কি বললো। ওনার কথায় সাহস পেলান ফাইনাল পরীক্ষা দেওয়ার।
🌿সব ঠিক ছিলো কিন্তু ঠিক আড়াই মাসে লাস্ট পরীক্ষা দেওয়ার ২ দিন আগে প্রচুর ব্লিডিং শুরু হলো। আমরা তো ভেবেছিলাম সব শেষ হয়তো আমার মিসক্যারেজ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মাঝে ডাক্তারের কাছে গেলাম আল্ট্রাসনোগ্রাম করালাম তারপর ডক্টর বলল, আলহামদুলিল্লাহ দুইটা বাবুই ভালো আছে কিন্তু আপনাকে বেড রেস্টে থাকতে হবে। দুইটা দিন রেস্টে থেকে লাস্ট পরীক্ষাটা দিয়ে আবার ঢাকা ব্যাক করলাম ট্রেনে।
🌿এর মাঝে কিন্তু আমি প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিচ্ছিলাম,ব্লিডিং না হওয়ার জন্য মেডিসিনও খাচ্ছিলাম। বেশ ব্যায়বহুল ছিলো সবকিছু। আবার ঢাকা ব্যাক করার পর রেগুলার চেকআপের ডক্টরের সাথে গিয়ে সবকিছু বললাম উনি বলল এখন আর কোন রকম জার্নি করাই যাবে না এখন একদম তুমি ফুল বেড রেস্টে থাকবে।তারপর আমি বেড রেস্টে ছিলাম সম্পূর্ণ। কিন্তু আমার মাঝে মাঝে ব্লিডিং হতো, চার মাসের সময় আবারও হেভি ব্লিডিং হয়েছিল। তখনো খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আবারো আল্ট্রাসনোগ্রাম করে দেখলাম, আলহামদুলিল্লাহ বাবুরা ভালো আছে।
🌿এভাবে প্রায় ৫ মাস পর্যন্ত আমার মাঝে মাঝে অল্প অল্প করে ব্লিডিং হতো মাঝে মাঝে বেশি ব্লিডিং হয়েছে।
৫মাসে এ্যানোমলি স্ক্যান করি এবং জানতে পারি বাবুদের শারীরিক বা অন্যকোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ব্লিডিং হওয়ার পরও সব ঠিক আছে।
🌿৬মাস পর আমার আম্মুর কাছে চলে গেলার এখানেও একটা লং জার্নি করতে হয়েছিলে। এর আগে ঢাকা যেই ডক্টর আন্টির কাছে রেগুলার চেকআপ করাতাম উনার সাথে সবকিছু বলে গেলাম।উনিও বলল এখন মায়ের কাছে যাওয়াটাই ভালো কারণ তখন আমার শরীর খুব ভারি হয়ে আসছিল আমার অনেক কষ্ট হতো। এমনিতে কিন্তু আমি বেশ সুস্থ ছিলাম, খাওয়া-দাওয়া করতে পারতাম সবদিক দিয়ে আমি ঠিক ছিলাম।
🌿৭মাস হলে আমার হাসবেন্ড আমাকে আবার আল্ট্রা করালেন বাবুদের ওজন কেমন সব ঠিক আছে কি না। ২৪জুলাই আল্ট্রা করে দেখি সব নরমাল। ২৫জুলাই ও ঢাকা ব্যাক করে তখন থেকেই আমার পেটে ব্যাথা। কিন্তু বুঝি নি এটা লেবার পেইন। একদিন আগে জানলাম সবকিছু নরমাল সব ঠিক আছে একদিন পরে কিভাবে লেবার পেইন উঠে? কিন্তু ব্যাথা তো আমি সহ্য করতে পারছিলাম না ২৫ তারিখ সারাদিন যাওয়ার পর ২৬ তারিখ ভোরবেলা উঠেই রওনা দিলাম ময়মনসিংয়ের উদ্দেশ্যে ডাক্তার দেখাবো। ময়মনসিংহ মেডিকেল হসপিটালে গাইনী ডাক্তার আমাকে চেকআপ করে বলে আমার জরায়ুর মুখ খুলে গিয়েছে বেবি হয়ে যাবে এবং নরমালি হবে যেহেতু বাচ্চাদের ওজন কম।কথাটা শুনে এত বেশি ভয় পেয়েছিলাম কি আর বলব। তাছাড়া বাচ্চা হওয়ার আগে যে কত কিছু নিয়ে যেতে হয় কত রকমের প্রিপারেশন থাকে তার কোন প্রিপারেশন আমাদের নেই ।
এর মাঝে আমার হাজব্যান্ড কে জানানো হয়, আমার হাজব্যান্ড আগের দিন জবে জয়েন করে পরের দিন আবারো ছুটি নিয়ে আমার কাছে চলে আসে। দুইদিন যাবত অনেক বেশি ব্যাথা হসপিটালে আসার পর তো ব্যথা আরো বেশি বেড়েছিল তো আমার হাজবেন্ড আসে তিনটার দিকে আর ৪:৪৫থেকে ৫টার দিকে আমার বেবিরা হয় । আল্লার রহমতে নরমালেই হয়েছে কিন্তু প্রচণ্ড ব্যথায় আমি সিজার করানোর জন্য পাগলামি করছিলাম। কিন্তু ওখানকার সকল ডাক্টর নার্স এবং আমার যে আত্মীয়-স্বজন আছে আমার আত্মীয় স্বজনের মাঝেও কিছু ডক্টর ছিলেন এবং স্বাস্থ্যকর্মী ছিলেন তারা সবাই বলছিল তুমি নরমালে চেষ্টা করো।
🌿শেষের দিকে আমি আমার হাজব্যান্ড কে বলি আমি আমার ব্যথা আর সহ্য করতে পারছি না😭 কিছু একটা করো তুমি আমার সিজারের ব্যবস্থা করো(বলছিলাম আর কান্না করছিলাম) লাস্টে ও আমাকে বলেছিল তুমি একটু চেষ্টা করো তুমি পারবা ওর কথা শুনে আসলে আমি মনোবল টা বেশি পেয়েছিলাম এবং আল্লাহর রহমতে তার কিছুক্ষণ পরেই আমার বাবুরা হয়। এর আগে আমিও কান্না করছিলাম ব্যাথায় আমার সাথে আমার আম্মু আব্বুও কান্না করছিল কি যে একটা অবস্থা ছিল সেদিন কি আর বলবো।
আল্লাহর অশেষ রহমতে নরমালে বাবুরা হয়েছিল এবং হসপিটালে অন্যান্য সিজারের রোগীদের দেখে আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করেছি এবং আমি আমার আত্মীয়-স্বজনকে সবসময় মনে মনে ধন্যবাদ জানিয়েছি।
এই ছিল আমার প্রেগনেন্সির জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম। আর্লি ডেলিভারি হওয়ার সবথেকে বড় কারণই হচ্ছে আমার জরায়ুত তুলনামূলক ছোট আর এটা হচ্ছে আমার জন্মগত ত্রুটি। ১টা বাবু হলে সমস্যা হতো না ২জন হওয়ায় স্পেস কমে পেয়েছে। হয়তো এর জন্যই মাত্র ৩১সপ্তাহে লেবান পেইজ উঠে যায়।
সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেছেন আমাদের মঙ্গলের জন্য করেছেন। সবাই দোয়া করবেন আমার মুত্তাকিন ও মুনজারিনের জন্য🤲💖
বাবু হওয়ার পরের জার্নিটা আরও কঠিন ছিলো। তারপরও আলহামদুলিল্লাহ 💖

🌿মাত্র ৩১ সপ্তাহে জন্ম নেওয়া টুইন বেবিদের NICU থেকে বাসায় এনেই আমি একটা মারাত্মক ভুল করেছিলাম😭 🌸আসলে আমি প্রথম মা হয়েছি।...
04/09/2026

🌿মাত্র ৩১ সপ্তাহে জন্ম নেওয়া টুইন বেবিদের NICU থেকে বাসায় এনেই আমি একটা মারাত্মক ভুল করেছিলাম😭
🌸আসলে আমি প্রথম মা হয়েছি। আর আমার ফ্যামিলিতে ও এমন ছোট্ট কম ওজনের বাবু নেই। কারও কখনও হয় নি। তাই অভিজ্ঞ সবারই কম।
হসপিটাল থেকে রিলিজ পেয়ে বাসায় এনে বাবুদের আমার আম্মু গোসল করিয়ে দিলেন। এতো ছোট্ট ছিলো বাবুরা এতো কম ওজন আম্মু একা ধরতেও সাহস পাচ্ছে না। কোথায় রেখে কোথায় ধরবে, কিভাবে ধরলে ব্যাথা পাবে কে জানে। তাই আমিও আম্মুকে হেল্প করেছি।
NICU তে ৩দিন ছিলো। ৪র্থ দিনে আমাদের রিলিজ দিলো হসপিটাল থেকে। বাসায় আসার ২দিন পর আম্মু বললো বাবুদের গোসল দিয়ে দেই, আমিও ভাবলাম জুলাই মাসের প্রচন্ড গরম আরও হসপিটালে ভর্তি ছিলো, কতো বাচ্চা একসাথে থাকে। আর জন্মর পরও তো পরিষ্কার করানো উচিত তাই গোসল করালেই মনে হয় ভালো হবে।
📌কিন্তু এটা ছিলো একটা ভুল। আমার হাসবেন্ড বলেছিলো গোসল আর করিও না এতো ছোট্ট বাবু যদি আবার কোন সমস্যা হয়। ডাক্তারের পরামর্শ নেই। ডাক্তারের পরামর্শ না নিয়ে আর করিও না। তো ৭ম দিনে একজন অভিজ্ঞ ডাক্তার দেখাই। যদি ময়মনসিংহ মেডিকেলের শিশু বিভাগের প্রধান ছিলেন৷ বেশ অভিজ্ঞতা ওনার।
🌿ডাক্তার সব দেখে বললো, বাবুদের খোলামেলা রাখবেন না যদিও গরমের দিন এখন। কারণ বাবুদের তো আরও ২মাস আপনার গর্ভে থাকার কথা ছিলো। তাই যতটা পারেন তাদেরকে নিজের বুকের সাথে রাখবেন। যেন ওরা ফিল করে ওরা মায়ের গর্ভেই আছে। মায়ের বুকে রাখলে অনেকটা উষ্ণ ফিল হবে বাবুদের। মানে KMC দিতে হবে। KMC হলো ক্যাঙ্গারো মাদার কেয়ার।
🌸 আমি ২বাবুকে একা বেশি বুকে রাখতে পারি না। কখনও বুকে রেখেছি কখনও শুয়ে দিয়েছি তবে শুয়ে রাখলে কম্বল দিয়ে ঢেকে রাখতাম যেন শরীরটা উষ্ণ থাকে।
প্রচন্ড গরমে ফ্যানটা ছাড়তে পারি নি।
এভাবে ২টা মাস পার করেছি। তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব স্বাভাবিক হয়েছে। এবং ২মাস পর ওদেরকে রেগুলার কুসুম কুসুম গরম পানিতে গোসল করিয়েছি।
২মাস পর থেকে ওদের দেখলাম স্বাভাবিক বাচ্চাদের মতো হতে। ওজন বাড়ছিলো, ঠিক মতো দুধ খাচ্ছিলো, ঘুমের রুটিন ঠিক হচ্ছিলো। চোখের পাপড়ি হচ্ছিলো, চোখের ভ্রু ও ছিলো না। ২মাস পর থেকেই সব ঠিক হচ্ছিলো মাশাআল্লাহ। তবে মাথা ভর্তি চুল ছিলো দুজনেরই। আকিকা আগে দিলেও ২মাস পর ওদের চুল ফেলেছি এবং সেই চুলের ওজনে রুপার দামের টাকা দান করেছি আলহামদুলিল্লাহ। ২মাস পর চুল ফেলার কারণ হলো মাথার চামড়া অনেক পাতলা ছিলো, চামড়ার নিচের সবুজ সবুজ রগ মানে শিরাও দেখা যেতো। এতো নরম চামড়া চুল কাটতে গিয়ে মাথা কেটে গেলে আরেক বিপদ হবে😪

📌আল্লাহর অশেষ রহমতে এতো সুন্দর পরিবর্তন এসেছে ওদের, সাথে আমার অক্লান্ত পরিশ্রম তো ছিলোই। ওদের এই সুন্দর হাসির পেছনে আমার কতো কষ্ট, ভয়, ডিপ্রেশন, রাগ, দুঃখ-কষ্ট, অভিমান, নির্ঘুম রাত লুকিয়ে আছে কেবল আমি, আমার মা-বাবা আর আল্লাহ জানেন।
📌ওদের পাপাও অনেক সাপোর্ট করেছেন৷ওর জবের জন্য আমরা ঢাকায় থাকতাম আগে, পরে আমি বাবু হওয়ার ১মাস আগে আমার বাড়ি চলে যাই। অর্থিক সকল সাপোর্ট, মানসিক সকল সাপোর্ট ওদের পাপা দিয়েছে। ও খুব সচেতন মানুষ, বাবুদের একটু কিছু হলেই আমাকে ডাক্তারের কাছে পাঠাতো, কখনও এটা বলে নি খরচ দিতে কষ্ট হচ্ছে কিন্তু আমি বুঝতাম ওর উপরও খুব চাপ যাচ্ছে৷ হঠাৎ দুটো অসুস্থ বাচ্চার চিকিৎসা সাথে ফর্মুলা দুধ,পেম্পাস আরও কতো খরচ। একটা নির্দিষ্ট বেতনের সরকারি চাকরি করেন। হঠাৎ খরচ অনেক বেড়ে গেলেও বেতন তো ১টা টাকাও বাড়ে নি। কষ্ট হলেও উনি সব মেনেজ করেছেন।অবশ্যই রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সব কিছু সহজ করেছেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ 💖
🌸নতুন মা হলে আমরা অনেক ভুল করি। আর প্রিম্যাচিউর বেবিদের মায়ের ভুল আরও বেশি হয় কারণ স্বাভাবিক বাচ্চাদের থেকেও এদের আরও যত্নে লালন পালন করতে হয়। তাই নতুন মায়েদের সচেতনার উদ্দেশ্য পোস্টটি শেয়ার করতে পারেন💚

04/09/2026

মুত্তাকিন ওর পাপার সাথে নামাজে গিয়েছিলো,মাশা-আল্লাহ ছেলে-মেয়ে দুটো বড় হয়ে যাচ্ছে,আলহামদুলিল্লাহ 🤲

🌿বাবুরা হওয়ার পর আমার ৪টা বার্থডে গেলো। বাবুদের বয়স ১মাস ৭দিনের দিনে আমার বার্থ ডে ছিলো আর এখন বাবুদের বয়স ৩বছর ১মাস+ এব...
03/09/2026

🌿বাবুরা হওয়ার পর আমার ৪টা বার্থডে গেলো। বাবুদের বয়স ১মাস ৭দিনের দিনে আমার বার্থ ডে ছিলো আর এখন বাবুদের বয়স ৩বছর ১মাস+ এবারের বার্থডে টা ছিলো ওদের নিয়ে ৪র্থ বার্থডে, আলহামদুলিল্লাহ 💖
🌿১ম ছবিটায় ওদের বয়স ১মাস ৭দিন। ওইদিন আমার জন্মদিন ছিলো, ওদের পাপা ফোন দিয়ে বলে আজকে যে তোমার জন্মদিন তুমি কি ভুলে গেছো নাকি?(আমার বার্থডের দিনটা আমার কাছে খুব স্পেশাল কিন্তু ওইদিন কোন অনুভূতি কাজ করছিলো না) বাবুদের নিয়ে এতোটাই টেনশনে থাকতাম নিজের প্রতি কোন খেয়ালই থাকতো না।
🌸৩১সপ্তাহের জমজ বাচ্চা, তখন ওদের ওজন মাত্র ছেলে ১.৩০০,মেয়ে ১.১০০ গ্রাম। আমি শুধু ভাবতাম কি করলে ওজন বাড়বে, কি করলে ঠিক মতো খাবে, কবে বড় হবে, কবে একটু স্বাভাবিক বাবুদের মতো হবে? নানান টেনশন মাথায় তখন, না পারি খেতে ঠিক করে, না পারতাম রাতে ঘুমাতে😭 নিজেকে পাগল পাগল লাগতো।
নতুন মা হয়েছি তাও আবার ২বাচ্চার একসাথে। আবার বাচ্চা দুটোও অসুস্থ ছিলো। মাত্র ৭মাসে জন্ম নেওয়া বাচ্চারা আর কতোই বা সুস্থ থাকে😭
🌿তখন আমার চিন্তা ছিলো শুধুই বাবুদের নিয়ে সেখানে নিজের জন্মদিন তুচ্ছ ছাড়া আর কিছুই না। কিন্তু হাসবেন্ড মনে রেখেছিলো এবং উইসও করেছিলো। আমি যেন চিন্তা না করি সেটাও বলেছিলো 💖 বলতো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 💖
🌿বাবু হওয়ার পর এবারের জন্মদিনটা আমারা ৪জন একসাথে আছি আলহামদুলিল্লাহ।বাবুরা হওয়ার পর তো আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম। তাই সময় সুযোগ হতো না সেলিবেট করার। এবার সুযোগ পেয়ে বাবুদের পাপা আমাকে এমন সারপ্রাইজ দিয়েছে যেটা আমি কোনদিনও ভুলবো না, আলহামদুলিল্লাহ 💖 আমার বাবুদের জন্মদিনেও সে এতো সুন্দর করে রুম ডেকোরেট করে নি যতটা আমার জন্মদিনে করলো। আমাকে খুশি করার চেষ্টা ছিলো ১০০০%। আমি যেমন খুশি হয়েছি বাবুরা আরও বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ 💖
🌿যেই বাচ্চা দুটো এতোটা ছোট্ট ছিলো আমি কোলে নিতে পারতাম না সেই বাচ্চা দুটো ওদের পাপার সাথে মিলে রুম সাজিয়েছে আমাকে সারপ্রাইজ দিয়েছে🥰
আমাকে জরিয়ে পাপ্পা দিচ্ছিলো আর বলছিলো Happy birthday Mummy🥰
আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমার বাবু দুটোকে সুস্থ রেখেছেন। কতোটা কষ্টের সময় পার করেছি এমন বাচ্চা যাদের হয়েছে শুধু তারাই বুঝবেন। আল্লাহ সহায় ছিলেন, আলহামদুলিল্লাহ 💖
সময়ের পরিবর্তনের সাথে আমার বাবুদেরও সুন্দর পরিবর্তন এসেছে, আমার কষ্টের দিন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, তবে দায়িত্ব আরও বেড়েছে। মা-বাবা হলে দায়িত্ব মৃত্যুর আগ পর্যপ্তই থেকে যায়। দোয়া করবেন সবাই মুত্তাকিন ও মুনজারিনের জন্য🤲

02/09/2026

এই বয়সে জন্মদিনের এতো সুন্দর সারপ্রাইজ পাবো, কখনও কল্পনাও করি নি🥰 আলহামদুলিল্লাহ ❤️

01/09/2026

আমার জন্মদিনে এতো সুন্দর সারপ্রাইজ পাবো আমি কল্পনাও করি নি, ও কখন এতো কিছু করেছে আমি একটুও বুঝি নি😄 Thank u so much dear hubby ❤️❤️
Happy birthday to me🎂

আমার বিয়ের ১০বছর, এর মধ্যে আমার ৮ বার মিসক্যারেজ হয়েছে 😭 আমি কি ১টা সন্তানকে আমার বুকে পাবো না😭 কেন আমার সাথে বার বার এম...
01/09/2026

আমার বিয়ের ১০বছর, এর মধ্যে আমার ৮ বার মিসক্যারেজ হয়েছে 😭 আমি কি ১টা সন্তানকে আমার বুকে পাবো না😭 কেন আমার সাথে বার বার এমনটা হচ্ছে? আমি কি মা ডাকটা শুনতে পারবো না আপু⁉️
📌এমন অনেক মেসেজ পাই আমি আপনাদের।কেউ কেউ বলেছেন ৪বার, কেউ বলেছেন ৩বার, কেউ কেউ বলেছেন ৬বার মিসক্যারেজ হয়েছে। একজন বলেছেন ৮বার মিস্যারেজ হয়েছে ওনার😭 আমি কি উত্তর দিবো বলেন😭 সান্ত্বনা দেওয়ার ভাষাতো আমার জানা নাই বোনেরা😭
🌸মা ডাকটা শোনার জন্য একটা মেয়ে যে কতোটা কষ্ট সহ্য করে, কতোটা অপেক্ষা করে সেটা আমি বুঝি। আমার টুইন বেবিরা পেটে থাকতে আমার কয়েকবার ব্লিডিং হয়েছে। রক্ত দেখে কান্না করেছি আমি আর ভেবেছি সব বুঝি শেষ। এমন হেভি ব্লিডিং মনে হতো পিরিয়ড চলছে আমার। কিন্তু আল্লাহ রহমতে বাবুরা সুস্থ ছিলো আলহামদুলিল্লাহ।
📌প্রত্যেকবার ব্লিডিং এর পর আমি আল্ট্রাসনোগ্রাম করেছি। আর জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চা সুস্থ আছে। ডাক্তারের কাছ থেকে এই কথাটা শোনার পর মনে হতো বুকটা একটু হালকা হলো।
📌আমার এরকম ব্লিডিং হওয়ার কারণ হলো আমার PCOS সমস্যা নিয়ে কনসিভ করেছিলাম এবং আমার জরায়ু হার্ট শেপের। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে বায়কর্নুয়েট ইউটেরাস। এটা জরায়ুর জন্মগত ত্রুটি।
🌸আর এর আগেও আমি যখন আমার PCOS সমস্যা ও জরায়ুর সমস্যা নিয়ে পোস্ট করেছিলাম সেখানে অনেক আপুদের উপরের লিখা মেসেজ ও কমেন্ট পেয়েছিলাম। 📌বিশ্বাস করেন আপুরা আপনারা যারা আমাকে এরকম মেসেজ দিয়েছেন যে, আপনাদের এতবার মিসক্যারেজ হয়েছে আমি খুবই কষ্ট পেয়েছি😭 এবং আমি সবাইকে আমার নিজের মতো করে সাজেশন দিয়েছি আমার ব্লিডিং হলে আমি কিভাবে থেকেছি কি কি মেডিসিন খেয়েছে, ইনজেকশন নিয়েছি।
📌আসলে ভাগ্য, আল্লাহ যদি ভাগ্য না রাখে আপনি ৯টা মাস ফুল বেড রেস্টে থেকেও বা সব রকমের মেডিসিন বা ইনজেকশন নিলেও বাচ্চাটা থাকবে না। আর যাকে আল্লাহ হায়াত দিয়েছে একটু সাবধানে থাকলে সময় মতো সব রকমের মেডিসিন নিলেই সে থেকে যাবে( এই কথাটা আমার ডাক্তার বলেছিলো) ওনার কথাটা ১০০% সত্যি।
📌📌PCOS ও বায়কর্নুয়েট ইউটেরাস অনেকেরই আছে তাই বলে মা হওয়া সম্ভব না তা কিন্তু নয়।হয়তো কিছুটা কঠিন কিন্তু অসম্ভব তো না, আমি সেটার প্রমাণ। ২টা সমস্যা নিয়েই আলহামদুলিল্লাহ টুইন বেবির মা হয়েছি। তবে খুবই কষ্টের ছিলো প্রেগনেন্সি জার্নিটা তারপরও ৭মাসে বা ৩১সপ্তাহে লেবার পেইন উঠে যায়। প্রিম্যাচিউর অসুস্থ বেবিদের নিয়েও অনেক অনেক কষ্ট করেছি😭 তবে আল্লাহ সহায় ছিলেন বলেই আজকে মুত্তাকিন ও মুনজারিন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক বাচ্চা, আল্লাহ ওদের হায়াত দান করুক,সুস্থ রাখুক, দোয়া করবেন🤲💖
📌হতাশ হবেন না আপুরা। আল্লাহ ভাগ্য যা রেখেছেন তাই হবে। সন্তান আপনার জন্য মঙ্গলজনক হলে অবশ্যই মা ডাকটা শুনতে পারবেন। একটু অপেক্ষা করুক, নামাজ পড়ে চোখের পানি ফেলে প্রত্যেক মোনাজাতে সুস্থ নেককার সন্তান চাইবেন আল্লাহ কাছে। আল্লাহ কাউকে নিরাশ করেন না।
আলহামদুলিল্লাহ 💖 মাশা-আল্লাহ তবারাকাল্লাহ 💖

01/09/2026

আমাদের রব কে⁉️ বাবুরা উত্তরে কি বললো💖 বয়স ২০মাস

31/08/2026

তখন মুত্তাকিনের বয়স ছিলো মাত্র ২২মাস💖 কতোটা পাকা বুড়া সে দেখেন🥰 মাশা-আল্লাহ

Address

Nakla

Alerts

Be the first to know and let us send you an email when Muttakin & Munzareen - Twin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muttakin & Munzareen - Twin:

Shortcuts

Share