Nakla 24

Nakla 24 নকলার সকল খবর পেতে সাথেই থাকুন...

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
12/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

07/09/2026

নকলার হুজুরিকান্দায় একাধিক বাড়িতে আগুন। পুড়ে ছাই বাসাবাড়ির সকল মালামাল।এখনো(৭.৪৪ পিএম) জ্বলছে আগুন। এক বাড়ি থেকে ছড়িয়ে বেশ কয়েকটি বাড়িতে জ্বলছে আগুন।

06/09/2026

নকলা পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় ৫৮ কোটি টাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন হবে শীঘ্রই ।

31/08/2026

যৌন শক্তি বৃদ্ধির জন্য ৫টি খাবার

১. ডিম = টেস্টোস্টেরন বুস্টার
২. বাদাম = ব্লাড ফ্লো বাড়ায়
৩. ডালিম = ন্যাচারাল ভায়াগ্রা
৪. মধু = শক্তি
৫. কলা = স্ট্যামিনা

ঔষধের দোকানে না গিয়ে বাজারে যান।

কোনটা আপনি রোজ খান?
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন..

এই সেই সেলিম মিয়া১৯৮০ সাল থেকে পা দিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন নকলা উপজেলার কুর্শা বাদাগৈড় গ্রামের সেলিম মিয়া...
29/08/2026

এই সেই সেলিম মিয়া

১৯৮০ সাল থেকে পা দিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন নকলা উপজেলার কুর্শা বাদাগৈড় গ্রামের সেলিম মিয়া।

জীবনের দীর্ঘ ৪৬ বছর ধরে পায়ে রিকশার প্যাডেল ঘুরিয়ে সংসারের হাল ধরেছেন তিনি। নিজের সুখ, আরাম কিংবা বিশ্রামের কথা না ভেবে কষ্ট করে উপার্জন করেছেন, সন্তানদের মানুষ করেছেন। তাঁর সেই পরিশ্রমের ফলও পেয়েছেন। ছেলে-মেয়েদের পড়াশোনা করিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করিয়েছেন।

বয়স বেড়েছে, শরীর আগের মতো শক্তিশালী নেই। তবুও থেমে যাননি সেলিম মিয়া। এখনও বসে থাকতে পছন্দ করেন না। পরিশ্রমই যেন তাঁর জীবনের সঙ্গী।

শুধু নিজের পরিবারের জন্যই নয়, আশপাশের মানুষের জন্যও তিনি কাজ করে যান। স্বেচ্ছায় বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন। নামাজ পড়েন, নিজের মতো করে সৎ ও পরিশ্রমী জীবনযাপন করেন।
পাশাপাশি তিনি এখন একটি মসজিদের খাদেম হিসেবে
দায়িত্ব পালন করছেন।

নকলা শহর ও আশপাশের এলাকার মানুষের কাছে সেলিম মিয়া এক পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে পায়ে রিকশা চালিয়ে যাওয়া এই মানুষটির জীবন যেন পরিশ্রম, সততা ও আত্মত্যাগের এক নীরব গল্প।

এখন তাঁর চাওয়া খুব বেশি কিছু নয়। সবার কাছে শুধু দোয়া চান।

নকলার এই পরিচিত মুখ সেলিম মিয়াকে কে কে চিনতে পারছেন?

27/08/2026

অন্ধকারে আচ্ছন্ন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড। রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা ও নিরাপত্তার স্বার্থে হাসপাতালটিকে অন্তত লোডশেডিংমুক্ত রাখা এখন সময়ের দাবি। পাশাপাশি রোগীদের ওয়ার্ড এ আইপিএস অথবা বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা অত্যাবশক। এই তীব্র গরমে রোগীদের উপযুক্ত পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

© নকলার সংবাদ প্রতিদিন

শোক সংবাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বড়ইতার মধ্যপাড়া গ্রামের সুলতান মি...
26/08/2026

শোক সংবাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বড়ইতার মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে হাফেজ মাওলানা উসমান গণি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন।

মরহুম উসমান গণি লক্ষীপুরে একটি হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি মাদরাসা সংলগ্ন একটি মসজিদে ইমামতির দায়িত্বও পালন করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উসমান গণি তার বাবা-মায়ের চার ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট। প্রায় এক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাঁর কোনো সন্তানাদি ছিল না।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম হাফেজ মাওলানা উসমান গণির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সইবার তাওফিক দান করুন।

আমিন।

নকলা পৌরসভার কর্মচারী ইদ্রিস আলী আর নেইশেরপুরের নকলা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী ও সবার পরিচিত ইদ্রিস আলী (আতশ) আর ন...
25/08/2026

নকলা পৌরসভার কর্মচারী ইদ্রিস আলী আর নেই

শেরপুরের নকলা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী ও সবার পরিচিত ইদ্রিস আলী (আতশ) আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে নকলা পৌরসভা ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও পরিচিতজনেরা মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

কেক কাটার মধ্য দিয়ে সাংবাদিক ইমন হাসান সুইট এর “নকলা টাইমস” এর শুভযাত্রা শুরু। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ মানুষের...
22/08/2026

কেক কাটার মধ্য দিয়ে সাংবাদিক ইমন হাসান সুইট এর “নকলা টাইমস” এর শুভযাত্রা শুরু। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই পথচলা সফল হোক।

চিকিৎসার জন্য থাইল্যান্ড গমনে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ​স্টাফ রিপোার্টার:শেরপুর-২ (নকলা-নালিতাব...
12/08/2026

চিকিৎসার জন্য থাইল্যান্ড গমনে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

​স্টাফ রিপোার্টার:

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের পথে যাত্রা করেছেন। আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন।

​যাত্রাকালে বিমানবন্দরে তাঁর শুভাকাঙ্ক্ষী, স্থানীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান এবং সুস্থতা কামনা করেন।

​তিনি যেন সফল চিকিৎসা শেষে পূর্ণ আরোগ্য লাভ করে দ্রুত ও নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।

Address

Nakla, Sherpur
Nakla
2150

Alerts

Be the first to know and let us send you an email when Nakla 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nakla 24:

Shortcuts

Share