Bishmillah Agro

Bishmillah Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bishmillah Agro, Digital creator, Cumilla, Nangalkot.

দেশি মুরগি,সোনালী মুরগি ও ফাওমি মুরগি থেকে বেশি বেশি ডিম সংগ্রহ করার উপায় আসুন জেনে নেই বিস্তারিত, লেখাগুলো মনোযোগ দিয়ে...
12/02/2025

দেশি মুরগি,সোনালী মুরগি ও ফাওমি মুরগি থেকে বেশি বেশি ডিম সংগ্রহ করার উপায় আসুন জেনে নেই বিস্তারিত,
লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন।
ডিম পাড়া মুরগি থেকে ডিমের ভালো প্রোডাকশন পেতে হলে। সর্বপ্রথম আপনার মুরগিগুলোকে সঠিক আদর্শ কোয়ালিটির ভালো কোম্পানির যেমন (নারিশ, সিপি) লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়াতে হবে।এরপরে ডিম পাড়া মুরগিকে প্রতি মাসে ভিটামিন ade3 ক্যালসিয়াম calplex জিংক, ই সেল এই ৪ টা ওষুধ কম্বাইন্ড করে প্রতি মাসে সাতদিন করে খাওয়াতে হবে। মুরগির রোগব্যধি কমানোর জন্য পিএইচ ব্যবহার করবেন প্রতিমাসে ৭ দিন এবং ৩ মাস পরপর কৃমিনাশক ব্যবহার করবেন।এছাড়াও নিয়মিত ২ থেকে ৩ মাস পরপর রানিক্ষেত, গামবোরো এবং ফাউলপক্স ভেকসিন ব্যবহার করবেন। তাছাড়াও ফিডের পাশাপাশি আপনারা চাইলে আপনাদের মুরগিগুলোকে ধান গম ভুট্টা, ভাতের মার ধানের গুড়া, সয়ামিল,শুটকি মাছের গুড়া ইত্যাদি উপাদান গুলো খাওয়াতে পারেন।
তাহলে খাদ্যের খরচ টা কিছুটা কমে আসবে।
এবং যদি দেশি মুরগি পালন করেন,ভালো জাতের মুরগি দিয়ে প্যারেন্টস তৈরি করার চেষ্টা করবেন।
তাহলে ভালো ডিমের প্রোডাকশন পাবেন। আর বিশেষ করে ডিম পাড়া মুরগিকে কোনক্রমে অতিরিক্ত পরিমাণে চাউল খাওয়াবেন না,অতিরিক্ত পরিমাণে গম খাওয়াবেন না।তাহলে পেটে চর্বি হয়ে যেতে পারে।
এবং রানিং ডিম পাড়া মুরগিকে মাঝেমধ্যে পানির সাথে লেবুর রস মিক্স করে খাওয়াবেন হালকা পরিমাণে চিনি দিয়ে। তাহলে মুরগিটা সুস্থ থাকবে এবং ভালো একটি ডিমের প্রোডাকশন মুরগি থেকে সংগ্রহ করতে পারবেন।
এরকম আরো ফার্মিং টিপস ও পরামর্শমূলক তথ্য পেতে আমাদের 👉 Bishmillah Agro পেজে লাইক ও ফলো দিয়ে রাখুন ধন্যবাদ।

Address

Cumilla
Nangalkot
3582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishmillah Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share