27/07/2026
বাজেট কোথায়, কাজ কোথায় — আমরা সবাই জবাব চায়
পূর্ব মান্দাবাসীর আর কত অপেক্ষা?
মান্দা উপজেলার জোতবাজার ত্রিমোহনী থেকে বান্দাইখাড়া পর্যন্ত সড়কটি আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়ক দিয়ে আহসানগঞ্জ বাজারসহ আত্রাই এবং নাটোরের দিকে যোগাযোগের সুযোগ তৈরি হয়। এবং বান্দাইখাড়া থেকে মান্দা ফেরিঘাট হয়ে রাজশাহিতে যাওয়া যেত একসময়।
অথচ দীর্ঘদিন ধরে পূর্ব মান্দার মানুষ একটি চলাচলের উপযোগী সড়কের অভাবে সীমাহীন দুর্ভোগ সহ্য করছে।
এখন সেটা কল্পনা। শুধু কল্পনা। এই রাস্তায় হেটে যাওয়াও অসম্ভব। গাড়ি তো দুরের কথা।
একসময় এই রাস্তা পাকা ছিল। পরবর্তীতে নতুন করে রাস্তা নির্মাণের কাজের জন্য পুরোনো ইট খোয়া তুলে নেওয়া হলেও পরিকল্পিত কাজ আর সম্পন্ন হয়নি। ১৬ ফুট প্রশস্ত রাস্তা হওয়ার কথা থাকলেও আজও আমরা সেই রাস্তা পাইনি। বর্তমানে রাস্তার সম্পুর্ণ অংশ কাঁচা ও ভাঙাচোরা বৃষ্টী হলে কাদা আর মিনি পুকুর। রোদ হলে মুরুভুমির মতো ধুলা বালি। যা স্বাভাবিক যানবাহন চলাচল অসম্ভব।
জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য কিংবা দৈনন্দিন প্রয়োজনে বাইরে যাওয়া—প্রতিটি ক্ষেত্রেই পূর্ব মান্দাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমরা আমাদের এলাকার ন্যায্য উন্নয়ন চাই।
আমাদের দাবি—
জোতবাজার ত্রিমোহনী–বান্দাইখাড়া বাজার সড়কের কাজ দ্রুত শুরু করতে হবে এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৬ ফুট প্রশস্ত টেকসই পাকা সড়ক নির্মাণ করতে হবে।
বাজেট কোথায়, কাজ কোথায় — আমরা সবাই জবাব চায়
#মান্দা_আত্রাই_সড়ক_চাই
#জোতবাজার_বান্দাইখাড়া_সড়ক_চাই
#১০ফুট_নয়_১৬ফুট_চাই
#পূর্বমান্দার_রাস্তা_চাই