Narail Times

Directions

Narail Times Narail Times News Always Publishing the true News

20/10/2026

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী বলেন, 'গত নির্বাচনের সময় আমি বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমাকে বহিষ্কার করে, এরপর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি জামায়াতের নীতি আদর্শ পছন্দ করি। ধীরে ধীরে ওইদিকে ঝুঁকি। সাগর পাড়ি দিয়ে আমি এখন জামায়াতের একজন রোকন অবস্থায় আছি।'

সম্প্রতি চেয়ারম্যান পাখী, তার দুই ছেলে ও এক নাতিসহ তার কয়েকজন কর্মী-সমর্থকদের নামে হওয়া মামলা প্রসঙ্গে কথা বলছেন তিনি।

20/10/2026

মন্দিরে মন্দিরে ঘুরে সম্প্রতির বার্তা দিচ্ছেন নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মশিয়ার মোল্যা।

এ মামলায় তার দুই ছেলে-সোহাগ মোল্যা ও সোহেল মোল্যাকেও আসামি করা হয়েছে। মামলায় উপজেলার বিভিন্ন এলাকার লোকও রয়েছে। তাদের বি...
20/10/2026

এ মামলায় তার দুই ছেলে-সোহাগ মোল্যা ও সোহেল মোল্যাকেও আসামি করা হয়েছে। মামলায় উপজেলার বিভিন্ন এলাকার লোকও রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল করেছে। মামলাটি করেছেন নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের জানু মোল্যা নামে একজন।

মামলার কপি কমেন্টে....

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রতিমন্ত্রী হয়েও কেন জনাব ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে ...
19/10/2026

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রতিমন্ত্রী হয়েও কেন জনাব ইশরাক হোসেনকে নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো, সরকারের কাছে এই প্রশ্নের জবাব চাওয়া জরুরি।

19/10/2026

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচ...
19/10/2026

প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় নড়াইলে ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব এ উদ্যোগ নিয়েছে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রিসোর্ট চত্বরে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে একই মঞ্চে রিসোর্টে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ড. রাফি–ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা প্রদান করেন ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক এ কে এম শহীদুল আলম।

দুটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিবেশ সংরক্ষণ ও দেশের পর্যটনশিল্পের বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদ, ক্রীড়া সংগঠক অনুপম হোসেন, রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ প্রমুখ।

নড়াইলে সার ডিলারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল প্রতিনিধিনড়াইল সতর উপজেলায় সার ডিলারশীপ নিয়ে ষড়যন্ত...
19/10/2026

নড়াইলে সার ডিলারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

নড়াইল সতর উপজেলায় সার ডিলারশীপ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী ওই এলাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলার মেসার্স লামিয়া ট্রেডিং এর সত্বাধীকারি মো. রাফিউল খান।

লিখিত বক্তব্যে রাফিউল খান বলেন, ‘আমি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সারের ডিলারশীপ পেয়েছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমার এই অর্জনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। আমার পরিবার জাতীয়তাবাদী আদর্শের পরিবার। আমার বাবা বিএনপির দুঃসময়ে দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, আমি ঘুষ বা অনৈতিক কোনো লেনদেনের সাথে জড়িত নই। আমি কৃষকের পাশে থেকে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার বিতরণ করতে চাই। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন শেখহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সর্দার অলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান গাজী সেলিম রেজা মাসুম এবং শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও আফরা ৩ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, রাফিউল খান একটি সম্ভ্রান্ত বিএনপি পরিবারের সন্তান। তার ডিলারশীপ প্রাপ্তি সম্পূর্ণ বৈধ। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ও বঞ্চিত হয়ে রাফিউল খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাফিউল আলম সার ডিলারশীপ পাওয়ায় শেখহাটি ইউনিয়নের কৃষকরা ভোগান্তি ছাড়া ও সরকার নির্ধারিত মুল্যে সার পাবে। আলোচকরা, ষড়যন্ত্র ও অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

18/10/2026

কালিয়াবাসীর স্বপ্নের বারইপাড়া সেতু পার হলাম বাইকে করে। ফেরি আর খেওয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো আগে। এখন এক মিনিটে পার...

18/10/2026

নড়াইলে সার ডিলার নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সার ডিলারশীপ নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী সদ্য নিয়োগপ্রাপ্ত সার সার ডিলার মেসার্স লামিয়া ট্রেডিং এর সত্বাধীকারি মোঃ রাফিউল খান।

লিখিত বক্তব্যে রাফিউল খান বলেন, ‘আমি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সারের ডিলারশীপ পেয়েছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমার এই অর্জনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। আমার পরিবার জাতীয়তাবাদী আদর্শের পরিবার। আমার বাবা বিএনপির দুঃসময়ে দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কখনো আওয়ামী লীগ, কখনো জামায়াত ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, আমি ঘুষ বা অনৈতিক কোনো লেনদেনের সাথে জড়িত নই। আমি কৃষকের পাশে থেকে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার বিতরণ করতে চাই। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

স্যাটায়ার পোস্ট- নড়াইলের তিন ফ্রিল্যান্সারকে ধরে নিয়ে গেছে চাঁদপুর পুলিশ। এর তীব্র নিন্দা জানাই 🥴নিচের ছবিটি প্রথম আলোর ...
17/10/2026

স্যাটায়ার পোস্ট- নড়াইলের তিন ফ্রিল্যান্সারকে ধরে নিয়ে গেছে চাঁদপুর পুলিশ। এর তীব্র নিন্দা জানাই 🥴

নিচের ছবিটি প্রথম আলোর নিউজ থেকে স্ক্রিনশট দেওয়া।

#স্যাটায়ার

Address

Narail
7501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narail Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share