12/07/2026
আমাদের Founder & CEO Sakib Rafsan আন্তর্জাতিক অঙ্গনে বিদেশি ক্লায়েন্টদের সাথে আর্টিস্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। কিন্তু দেশের মাটিতে তাঁর কাজের প্রথম হাতেখড়ি হয়েছিল ২০২২ সালের মে মাসে, চট্টগ্রামের এক চাটগাঁইয়ার হাত ধরে। সেই মানুষটার ভালোবাসা, বিশ্বাস আর অনুপ্রেরণাকে পুঁজি করেই যাত্রা শুরু হয়েছিল ‘Sakib Rafsan Records’-এর, যা আজ আপনাদের ভালোবাসায় রূপ নিয়েছে রয়্যালমোশন আইটি (RoyalMotion IT)-তে।
আমাদের কাজের শেকড়, আবেগ আর শুরুর গল্পের সাথে গভীরভাবে মিশে আছে যে চট্টগ্রাম সেই প্রিয় চাটগাঁ আজ ভালো নেই। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দী হাজারো মানুষের কষ্ট আমাদের পুরো টিমকে ব্যথিত করছে।
যে শহর আর যে মানুষগুলোর বিশ্বাস আমাদের দেশের মাটিতে পথ চলতে শিখিয়েছে, এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের শুধু দায়িত্ব নয়, পরম কর্তব্য। রয়্যালমোশন আইটি পরিবারের পক্ষ থেকে আমরা চট্টগ্রামের সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও দ্রুত স্বাভাবিক পরিস্থিতির জন্য প্রার্থনা করছি। আমাদের সামর্থ্য ও গভীর ভালোবাসা নিয়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি।
প্রিয় চট্টগ্রাম, শক্ত থাকুন। এই দুর্যোগ কেটে যাবেই, ইনশাআল্লাহ। 🤲❤️🌧️