Jesika Queen

Jesika Queen Hello Friends Please Subscribe this Channel for Exclusive Videos
--- Jisan tv -- বিনোদন সব সময়

10/05/2025
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকাল...
07/05/2025

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।একইসঙ্গে তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই’র টলারেন্স অ্যান্ড এক্সিসটেন্স বিষয়ক কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় অধ্যাপক ইউনূস ইউএইকে ধন্যবাদ জানান।

শেখ নাহায়ানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি আজ দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকায় স্বল্প সময়ের সফরে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদেরকে অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক মন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান আল হাওয়ি।আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের বন্ধুত্ব পুনর্ব্যক্ত করতে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছি।’

তিনি বলেন, ‘আমাদের দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ের বাড়তি সংলাপকে আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত- সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।’

এই সৌহার্দমূলক উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এ ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানাই।’

ভিসা নীতিতে শিথিলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভিসার দরজা খোলার জন্য ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে। আশা করি, আমরা সম্পৃক্ত থাকব এবং সমস্যাগুলো সমাধান করব।’

সম্প্রতি ইউএই প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য ভিসাগুলোও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুমোদিত হচ্ছে। সেই সঙ্গে মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মীসহ বিভিন্ন ক্ষেত্রের ভিসাও এই পদ্ধতিতে দেওয়া হয়।

এ ছাড়া নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০ ভিসা ইতোমধ্যে ইস্যু হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদি এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইউএই প্রতিনিধিদল বাংলাদেশ ত্যাগ করে।

সীমান্ত ব্যাংক পিএলসিতে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে...
05/05/2025

সীমান্ত ব্যাংক পিএলসিতে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

বিভাগের নাম: করপোরেট লিয়াবিলিটি (অফিসার-পিও)

পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান

অভিজ্ঞতা: ২-৬ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩২-৪০ বছর

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক SHIMANTO BANK PLC করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সীমান্ত ব্যাংক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ২০টি পদে মোট ৩৯ জনকে...
05/05/2025

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ২০টি পদে মোট ৩৯ জনকে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে।

পদের নাম ও পদসংখ্যা

১. সহকারী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. সহকারী পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা)

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩ ০৬০ টাকা

৩. সহকারী পরিচালক (লিগ্যাল)

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৪. সহকারী পরিচালক (প্রকৌশল ও পরিচালন)

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৫. সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৬. উপসহকারী পরিচালক (আইটি)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৭. উপসহকারী পরিচালক (অর্থ হিসাব ও রাজস্ব)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৮. উপসহকারী পরিচালক (তরঙ্গ ব্যবস্থাপনা)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৯. উপসহকারী পরিচালক (লিগ্যাল)

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

১০. উপসহকারী পরিচালক (লাইসেন্স)

পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

১১. উপসহকারী পরিচালক (পরিদর্শন)

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

১২. ব্যক্তিগত কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

১৩. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

১৪. হিসাবরক্ষক

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

১৫. ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

১৬. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৭. গাড়িচালক

পদসংখ্যা: ৯

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৮. ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

১৯. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২০. অফিস সহায়ক

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স ১-২-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)/ সমমানের পরীক্ষার সনদে উল্লিখিত জন্মতারিখ ধরে প্রার্থীর বয়স হিসাব করা হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ নবম ও ১০ম গ্রেডের জন্য মোট ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ১১তম গ্রেডের জন্য মোট ১৬৮/-(এক শত আটষট্টি) টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য মোট ১১২/- (এক শত বারো) টাকা এবং ১৮ থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬/-(ছাপ্পান্ন) টাকা। তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা পরীক্ষার ফি বাবদ ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য)। আবেদন ফির আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে প্রার্থীকে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ মে ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ...
05/05/2025

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ২৪ ক্যাটাগরির পদে মোট ১২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

৬. পদের নাম: অর্থ কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

৮. পদের নাম: অর্থ সহকারী

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৫

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)

পদসংখ্যা: ৬

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

২০. পদের নাম: পেশ ইমাম

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২৩,৪৬০ টাকা

২১. পদের নাম: মোয়াজ্জিন

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার

পদসংখ্যা: ৮০

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)

পদসংখ্যা: ৪

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

যেভাবে আবেদন

যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে এই ওয়েবসাইটের (http://dmtcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি

১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

৪ জুন, ২০২৫।

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ |
02/05/2025

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ |

এক দম্পতির তিন বছর আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। পরে দুই কন্যাসন্তানের হেফাজত চেয়ে আদালতে পালটাপালটি মামলা করেন মা ও বাবা।...
02/05/2025

এক দম্পতির তিন বছর আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। পরে দুই কন্যাসন্তানের হেফাজত চেয়ে আদালতে পালটাপালটি মামলা করেন মা ও বাবা। শুনানির সময় বাবার সঙ্গে আদালতে সন্তানদের দেখা হতো। কিন্তু এতটুকু দেখাতে মন ভরত না সন্তানদের। সন্তানেরা মা-বাবাকে সব সময় একসঙ্গে কাছে পেতে চাইত। সাত বছর বয়সী বড় কন্যা প্রতিবার সাক্ষাতের সময় কান্নাকাটি করে মা-বাবাকে একসঙ্গে থাকার জন্য আকুতি জানাত।পরে দুই কন্যার মানসিক অবস্থা বিবেচনা করে ব্যথা ও অভিমান ভুলে ওই দম্পতি আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। প্রায় তিন বছর মামলা চালানোর পর গত মার্চ মাসে আদালত চত্বরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, ২০১৭ সালে পারিবারিকভাবে এই দুজনের বিয়ে হয়। তারা দুজনই উচ্চশিক্ষিত। দুজনই উচ্চপদে চাকরি করেন। বিয়ের পর নারীর বাবার বাড়িতে তাদের সংসার শুরু হয়। পরে রাজধানীতে একটি ভাড়া বাসা নিয়ে থাকা শুরু করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের কন্যাসন্তানের জন্ম হয়।নারীর ভাষ্য, বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। স্বামী যৌতুক চেয়েছিলেন।এ কারণে মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসেবে ছয় লাখ টাকা ব্যয় করে টিভি, ফ্রিজ, খাট ও আলমারি উপহার দেন তার বাবা।

মামলায় ওই নারী অভিযোগ করেন, বসুন্ধরা আবাসিক এলাকায় তার স্বামীর ভাড়া বাসায় ওঠার কয়েক মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। ভাড়া বাসার পাশে তার ননদের বাসা ছিল। শাশুড়ি কখনো তাদের সঙ্গে, আবার কখনো মেয়ের বাসায় থাকতেন। তুচ্ছ কারণে শাশুড়ির সঙ্গে তার প্রায় সময় মনোমালিন্য হতো। এ নিয়ে স্বামী তাকে কটু কথা বলতেন। একপর্যায়ে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী। তবু সন্তানের কথা ভেবে অত্যাচার সহ্য করে সংসার করতে থাকেন তিনি।মামলায় ওই নারী আরও অভিযোগ করেন, একপর্যায়ে বাবার কাছ থেকে জমি লিখে নিতে স্বামী তাকে চাপ দিতে শুরু করেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন আরও বেড়ে যায়। একসময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের চার বছরের মাথায় তিনি স্বামীকে তালাক দিয়ে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান।

তালাক কার্যকরের (তিন মাস) আগে স্বামীর পরিবারের সদস্যরা তালাকের নোটিশ প্রত্যাহারের অনুরোধ করতে থাকেন। স্বামী ও তাদের স্বজনেরা ওই নারীর কাছে অঙ্গীকার করেন, আর কখনোই শারীরিক বা মানসিক নির্যাতন করা হবে না। স্বামীর অনুরোধ ও সন্তানের কথা ভেবে কার্যকর হওয়ার আগে ওই নারী তালাকের নোটিশ প্রত্যাহার করেনেন। আবার সংসার শুরু করেন।

আদালতের কাছে নারী দাবি করেন, আবার সংসার শুরুর পর থেকে কয়েক মাস তার স্বামীর সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল। তবে দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর থেকে আবারও স্বামী নির্যাতন করা শুরু করেন। তিনি এতটাই উগ্র হয়ে ওঠেন যে নির্যাতন ঠেকাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে স্বামী তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে আবারও স্বামীর বাসা ছেড়ে চলে যান বাবার বাসায়। ২০২১ সালের ৩০ আগস্ট তিনি আবার তার স্বামীকে তালাকের নোটিশ দেন। তালাক কার্যকরও হয়। ছয় মাস পর একটি বেসরকারি হাসপাতালে তার দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয়। স্বামী কখনো দ্বিতীয় সন্তানকে দেখতে আসেননি।তবে এই নারীর সব অভিযোগ অস্বীকার করেছেন তার সাবেক স্বামী। সাবেক স্বামীর অভিযোগ, তার মায়ের সঙ্গে স্ত্রীর বনিবনা হতো না। এ কারণে স্ত্রী প্রায় সময় তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। একদিন রাগ করে তার স্ত্রী বড় মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। দ্বিতীয় সন্তান জন্মের পর কন্যাদের দেখতে তিনি শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেন।

এ ঘটনার পর তাদের দুজনের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। পরে দুই কন্যার হেফাজত চেয়ে সাবেক স্ত্রীকে বিবাদী করে পারিবারিক আদালতে মামলা করেন সাবেক স্বামী। অন্যদিকে ওই নারীও সাবেক স্বামীকে বিবাদী করে একই ধারায় মামলা করেন।বিবাদীপক্ষের আইনজীবী মলয় কুমার সাহা বলেন, এই দম্পতির বড় সন্তানের বয়স প্রায় সাত বছর, আর ছোট সন্তানের বয়স চার বছর। পারিবারিক আদালতে মামলার শুনানি চলাকালে আদালতকক্ষে স্বামী-স্ত্রীর দেখা হতো। দুই কন্যা তখন মা–বাবা দুজনের সঙ্গেই কথা বলত। তারা কান্নাকাটি করত; সবাই মিলে একসঙ্গে থাকতে চাইত। একসময় স্বামী-স্ত্রী দুজনই সন্তানের মানসিক অবস্থার কথা চিন্তা করে আবার একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।-যুগান্তর ডেস্ক

Address

Narayanganj
Narajanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesika Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share