FM Media

FM Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FM Media, Video Creator, Narajanganj.

09/04/2022

বেগুনের বেগুনী

12/11/2019

আসুন একটু মেনে চলার চেষ্টা করিঃ

১. একটানা দু'বারের বেশি কাউকে কল করবেন না। যদি তারা আপনার কলটি গ্রহণ না করে, তার অর্থ হল তারা হয়তো আপনার ফোনটির থেকে আরও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যাস্ত আছে।

২. কারো থেকে কিছু ধার করে থাকলে, দ্বিতীয় ব্যক্তি চাওয়ার আগে তার ধার শোধ করুন। এতে আপনার কর্তব্যপরায়ণতা ও চরিত্র প্রকাশ পায়।

৩. কেউ যখন আপনাকে মধ্যাহ্নভোজ বা রাতের খাবারের জন্য আমন্ত্রন করে তখন, কখনই মেনুতে ব্যয়বহুল খাবারটি অর্ডার করবেন না। সম্ভব হলে তাদের পছন্দমতো খাবারের অর্ডার করতে বলুন।

৪. কারো কথার মাঝখানে কথা বলে বাঁধা সৃষ্টি করবেন না। আগে মনযোগ দিয়ে শুনুন, তারপর সময় নিয়ে উত্তর দিন।

৫. কেউ আপনাকে সহায়তা করলে তাকে ধন্যবাদ বলুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন।

৬. যখন কেউ আপনাকে তাদের ফোনে একটি ছবি দেখাতে চাইবে, তখন ফোনের বাম বা ডানদিকে সোয়াইপ করবেন না। কারন আপনি জানেন না এর পরে কি আছে। ...

৭. যদি আপনার কোনো বন্ধু আপনাকে বলে যে তার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তবে তাদের কখনোই আ্যপয়েন্টমেন্ট এর কারন বা রোগ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, শুধু বলতে পারেন,, আশা করি দ্রুত সুস্থ হও। যদি তারা এ বিষয়ে কথা বলতে চান, তবে তারা আপনাকে নিজে থেকেই বলবে। তাদের ব্যক্তিগত অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করবেন না ..

৮. অফিস কিংবা রাস্তায় একজন ক্লিনার কে ঠিক ততোটাই সম্মান দিয়েই কথা বলুন,, যতোটা আপনি আপনার অফিসের CEO কে দেন।

৯. দীর্ঘ সময় পরে কারও সাথে দেখা হলে, তাদের বয়স এবং বেতন জিজ্ঞাসা করবেন না, অবশ্যই যদি তারা এ ব্যাপারে কথা বলতে না চায়।

১০. রাস্তায় কারও সাথে কথা বলার সময় সানগ্লাসটি চোখ থেকে খুলে নিন। এটি শ্রদ্ধার নিদর্শন,, তাছাড়া চোখের যোগাযোগ বা আই কন্টাক আপনার বক্তব্যের মতোই গুরুত্বপূর্ণ ...

ধন্যবাদ।

এক গ্রামে একটি কূপ ছিল। কূপটি ছিল ভূতুরে আর তার পানি ছিল একদম তলানিতে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলত প্র...
27/10/2019

এক গ্রামে একটি কূপ ছিল। কূপটি ছিল ভূতুরে আর তার পানি ছিল একদম তলানিতে। গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলত প্রতিবারই বালতিশূন্য রশি উঠে আসত। এমন অদ্ভুতকাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে, কূপটি জীনের বাসা। এখানে ভয়ংকর একটা জীন বাস করে।

কিন্তু এভাবে আর কদিন।চলে? তাদের পানি সংগ্রহ করতে হবে। এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না।এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামব।।আমার কোমরে রশি বেঁধে নামিয়ে দিবেন। তবে শর্ত হল রশির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে।

গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী সুঠাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে লাগবে কেন?!

প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করল। তবুও তার এক কথা অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে। তার পিতাকে খুঁজে আনা হলো। সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল, কূপের তলার জলের ঠিক একটু উপরে একটি কোঠরে রয়েছে একটি বানর। এই শয়তান বানরটিই বালতি রেখে দিত।

যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে রশি টানার নির্দেশ দিল।বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম দৃষ্টিগোচর হল বানরের চেহারা। হঠাৎ করে ভূতদর্শন চেহারা দেখে সবাই মনে করল, জীনটা উঠে আসছে। তাই রশি ফেলে সবাই পালালো ।

কিন্তু একজন রশি ছাড়ল না। আর সে হলো ছেলেটির পিতা। বহুকষ্টে ছেলেকে টেনে তুলল উপরে। ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল।

তখন সবাই বুঝতে পারল কেন সে পিতাকে রশি ধরার শর্ত দিয়েছিল। কারণ, পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতা/মাতা সরবে না। তাই আসুন পিতা/মাতাকে ভালোবাসি। তাদের সঠিক মূল্যায়ন করি।

১০ সেপ্টেম্বর পবিত্র আশুরা শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে।রোববার হিজরি নববর্ষ, ১৪৪১ স...
31/08/2019

১০ সেপ্টেম্বর পবিত্র আশুরা

শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে।

রোববার হিজরি নববর্ষ, ১৪৪১ সালের প্রথম দিন। এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।

শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আশরা মানে ১০। তাই ১০ মহররম আশুরা নামে পরিচিত।। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী রাসূল (সা.) এর প্রিয় কন্যা ফাতিমা (রা.) পুত্র ইমাম হুসাইন (রা.) কে হত্যা করে। এ কারণে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দিনটি শোকের।

এছাড়া আরো কিছু তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরা উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর সরকারি ছুটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

ICC Cricket World Cup 2019.🆚 Blackcaps🏟 The Oval, London🕑 6:30 pm (Bangladesh time)
05/06/2019

ICC Cricket World Cup 2019.

🆚 Blackcaps
🏟 The Oval, London
🕑 6:30 pm (Bangladesh time)


04/06/2019

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ!
-----------------------------

ঈদের আনন্দ উল্লাসে মেতে উঠুক এদেশের প্রতিটি ঘর।ফেসবুকে সংযুক্ত সবাইকে ঈদ মোবারক।
04/06/2019

ঈদের আনন্দ উল্লাসে মেতে উঠুক এদেশের প্রতিটি ঘর।
ফেসবুকে সংযুক্ত সবাইকে ঈদ মোবারক।

Address

Narajanganj

Telephone

+8801521219087

Website

Alerts

Be the first to know and let us send you an email when FM Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FM Media:

Share

Category