04/04/2023
গতকাল রাতেও যাদের উপর হজ্জ-যাকাত ফরয ছিল, আজকের অগ্নিকাণ্ডের পর তারা অনেকেই হয়ত যাকাতের হকদার হয়ে যাবেন। কারও লাখে, কারও কোটির অঙ্কে ক্ষতি হয়েছে। আল্লাহর দেয়া প্রতিটা পয়সা যে স্বয়ং ওনারই, এর চেয়ে স্পষ্ট উদাহরণ মানুষের জন্য আর কিছু হতে পারেনা...
যাদের এই রমজানে যাকাত ফরজ হয়েছে, দয়া করে কার্পন্য করবেন না! আল্লাহ আপনার সম্পদের মাত্র ২.৫% এর দাবি করেছেন --- চোখের সামনে মানুষকে সর্বহারা হতে দেখেও যদি এই ২.৫% আকড়ে ধরে বসে থাকেন, এর চেয়ে লজ্জার কিছু হতে পারেনা।
মুমিন হিসেবে আপনার আমার এটা মনে রাখা প্রয়োজন যে একজন মানুষের উপর আসা বিপদ কেবল তার একার জন্য পরীক্ষা নয়, তার আশেপাশে থাকা মুসলমানদেরও আল্লাহ এই বিপদ দ্বারা পরীক্ষা করেন।
যাকাত সঠিকভাবে আদায় করলে দারিদ্রতা অনেক কমে আসে, অনেক সমস্যার সমাধান হয়।