Sbone News

Sbone News নিরপেক্ষ সংবাদ প্রচারে .আমরা অঙ্গীকার বদ্ধ.. Welcome to SBONE, your trusted news source. At SBONE, we also value community engagement.

We are committed to bringing you the latest news updates from various angles, focusing on providing reliable and unbiased coverage to our viewers. We understand that staying informed and engaged with the world around you is important, which is why we make our platform user-friendly and easily accessible. Whether you’re on the go or at home, you can get the latest news updates on-the-go. Our team of dedicated reporters are always on the ground to bring you breaking news and exclusive stories that matter to you. We provide a platform for people to share their stories, and we are dedicated to serving the local community. Our goal is to make news accessible to everyone and provide an easy way for our viewers to stay connected. Thank you for choosing SBONE as your trusted news source. Stay tuned for more updates, and remember to follow us on social media for the latest news and updates.

04/09/2026

বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত আনন্দ মিছিল

04/09/2026

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৬ ইং

নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মীর্জা কামাল‌উদ্দিন জনির পিতা বীর মুক্তিযোদ্ধা জসিম‌উদ্দিন মৃধার ...
03/09/2026

নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মীর্জা কামাল‌উদ্দিন জনির পিতা বীর
মুক্তিযোদ্ধা জসিম‌উদ্দিন মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন,মহানগর যুবদলের #যুগ্ম- #আহবায়ক জনাব, #আব্দুর #রহমান এবং উনার বেদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দোয়া করেন আল্লাহ যেন তার জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।আমিন🤲🤲🤲

03/09/2026

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেনঃ কেএম মাজহারুল ইসলাম জোসেফ ( যুবদল নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি)

03/09/2026

নারায়নগঞ্জে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানেঃ এড.সাখাওয়াত হোসেন খান ( প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন)

03/09/2026

নারায়নগঞ্জে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম ...
03/09/2026

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ্ মোঃ রেজা রিপনের শুভেচ্ছা অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবসে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জা...
03/09/2026

বিএনপির চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবসে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিএনপির চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবসে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ ...
03/09/2026

বিএনপির চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবসে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের শুভেচ্ছা ও অভিনন্দন।

সামাজিক অবক্ষয়: মুখোশের আড়ালে হারিয়ে যাচ্ছে মানবিকতানিজস্ব প্রতিবেদক:সমাজ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, মানুষের ...
02/09/2026

সামাজিক অবক্ষয়: মুখোশের আড়ালে হারিয়ে যাচ্ছে মানবিকতা
নিজস্ব প্রতিবেদক:
সমাজ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রায় এসেছে নানা পরিবর্তন। কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে কি কমে যাচ্ছে মানুষের মানবিকতা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ? বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপনের প্রবণতা বাড়লেও বাস্তব জীবনের আচরণ অনেক ক্ষেত্রেই তার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।
ফেসবুকে নৈতিকতা, আদর্শ, ভালোবাসা কিংবা পারিবারিক মূল্যবোধ নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে অনেকেই নিজেকে সমাজের সামনে আদর্শ মানুষ হিসেবে তুলে ধরেন। অথচ ব্যক্তিজীবনে সেই মূল্যবোধের প্রতিফলন কতটা রয়েছে—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
বিশেষ করে দাম্পত্য সম্পর্কে বিশ্বাস ও সততার সংকট দিন দিন আলোচনার বিষয় হয়ে উঠছে। বিবাহিত নারী-পুরুষের মধ্যে পরকীয়া সম্পর্ক, গোপন যোগাযোগ কিংবা পরিবারের সদস্যদের কাছ থেকে সত্য গোপন করার মতো ঘটনা শুধু একটি পরিবারকে নয়, পুরো সামাজিক কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করছে। কেউ স্বামী বা স্ত্রীর কাছে এক কথা বলে অন্যত্র সময় কাটাচ্ছেন, আবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে অত্যন্ত দায়িত্বশীল ও আদর্শ জীবনসঙ্গী হিসেবে উপস্থাপন করছেন—এমন অভিযোগও বিভিন্ন সময়ে সামনে আসে।
কিছু ক্ষেত্রে মাদক গ্রহণ, অনৈতিক সম্পর্ক কিংবা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগও পাওয়া যায়। তবে এসব ঘটনা শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরুষদের মধ্যেও পরকীয়া, প্রতারণা, মাদকাসক্তি ও পারিবারিক দায়িত্বহীনতার মতো ঘটনা রয়েছে। ফলে সামাজিক অবক্ষয়ের দায় কোনো একটি পক্ষের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
একজন নারী যদি পরকীয়ায় জড়িয়ে পড়েন, সেখানে অপর পক্ষ হিসেবে কোনো না কোনো পুরুষও জড়িত থাকেন। একইভাবে কোনো পুরুষ যদি দাম্পত্য সম্পর্কে বিশ্বাসভঙ্গ করেন, তার প্রভাব পড়ে একজন নারী ও একটি পরিবারের ওপর। অর্থাৎ সমস্যাটি নারী বা পুরুষের একক সমস্যা নয়; এটি মূলত নৈতিকতা, মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও পারস্পরিক বিশ্বাসের সংকট।
বর্তমান সমাজে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘দেখানো ভালো মানুষ’ এবং ‘বাস্তব ভালো মানুষ’-এর মধ্যে পার্থক্য। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি সুন্দর কথা লেখা কিংবা মানুষের সামনে ভালো আচরণ করলেই একজন মানুষ সত্যিকার অর্থে ভালো হয়ে যান না। মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার ব্যক্তিগত আচরণ, সততা, দায়িত্ববোধ এবং অন্য মানুষের প্রতি সম্মানে।
বিশেষজ্ঞদের মতে, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, পারস্পরিক যোগাযোগের অভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, মাদক, নৈতিক শিক্ষার ঘাটতি এবং সম্পর্কের প্রতি দায়িত্বহীনতা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হতে পারে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে শুধু নারীকে নয়, পুরুষকেও নিজের দিকে তাকাতে হবে। পরিবারকে দিতে হবে সময়, সম্পর্কের ভিত্তি করতে হবে বিশ্বাস ও সম্মানের ওপর এবং সন্তানদের ছোটবেলা থেকেই শেখাতে হবে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা।
কারণ সমাজ বদলাবে তখনই, যখন আমরা অন্যের মুখোশ নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের মুখোশটি খুলে আয়নায় তাকাব।
দিন শেষে ভালো মানুষ হওয়ার জন্য ফেসবুকে ভালো স্ট্যাটাসের প্রয়োজন নেই; প্রয়োজন সৎ চরিত্র, সত্য কথা বলার সাহস এবং মানুষের প্রতি মানবিক আচরণ।

Address

34 No D. N. Road Nandipara
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Sbone News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sbone News:

Shortcuts

Share