The way of Faith

The way of Faith বিশ্বাসের পথে,সত্য প্রচারে আমরাই এগিয়ে

Baktabali, Fatullah,Narayanganj, Dhaka "The way of Faith " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২০১২ সালে বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত  প্রধান আসামী ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল; প্যারোলে মুক্তি পেয়ে বাবার ...
20/08/2026

২০১২ সালে বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত প্রধান আসামী ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল; প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়।
একসময়ের টগবগে তরুণ আজ কারাগারের গ্লানি টানতে টানতে বড্ড ক্লান্ত। বয়সের ভাড়ে প্রায় নুয়ে পড়েছে। সাদা হয়ে গিয়েছে চুল-দাঁড়ি। প্রেমিকা হয়তো বিয়ে করেছে অন্য কোথাও। বাবা মা সন্তানের এমন করুণ দশা দেখে হয়তো একযুগের বেশি সময় ধরে চোখের পানি ফেলে আসছেন।

নেতা আর দলের চামচামি করতে গিয়ে তার জীবনের করুণ দশা হয়তো আগামীর রাজনৈতিক চামচাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তারমতো নাম না জানা হাজারো তরুণ-যুবকের জীবন নষ্ট করে দিয়েছে এদেশের নোংরা রাজনৈতিক সিস্টেম।
তারপরও অপরাধী তো অপরাধী-ই। তার থেকে শিক্ষাগ্রহণ করা উচিত। দল আর নেতার অন্ধ আনুগত্য করতে গিয়ে নিজের জীবন যেন কেউ আর হুমকিতে ফেলে।

অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা সকল কৃতকার্য এস এস সি/ দাখিল / ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য ❤️❤️❤️
10/08/2026

অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা সকল কৃতকার্য এস এস সি/ দাখিল / ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য ❤️❤️❤️

৫ই আগষ্ট ২০২৪ ইং দিনটি জীবনের ডায়েরিতে জীবন্ত ইতিহাস হিসেবে লিখিত থাকবে।অনেক উৎকন্ঠা, পেরেশানির মধ্য দিনটি অতিবাহিত হয়েছ...
05/08/2026

৫ই আগষ্ট ২০২৪ ইং দিনটি জীবনের ডায়েরিতে জীবন্ত ইতিহাস হিসেবে লিখিত থাকবে।অনেক উৎকন্ঠা, পেরেশানির মধ্য দিনটি অতিবাহিত হয়েছিল। মোকলেসিনের গুলিবিদ্ধ হওয়া,চারদিকে লাশের সারি দেখে ঐদিন আসলেই বুকের ভেতরটা চিন চিন ব্যথা অনুভূত হয়েছিল।সর্বোপরি সৈরাচারের পতন নিশ্চিত করেই আমরা বীরের বেশে মা-বাবার কোলে ফিরে এসেছি।আল্লাহ তার দ্বীনের জন্য আমাদের সকল কর্ম গুলো কবুল করুন।আমিন 🤲🤲🤲🤲🤲🤲🤲

 #সাইয়্যেদ_আবুল_আ'লা_মওদূদী (রহ.): আমার চিন্তাধারা১. মাস্টার কী:আল্লামা মওদূদীর (রহ.) লেখনী যেন এক "মাস্টার কী"—ব্যক্তিগ...
29/07/2026

#সাইয়্যেদ_আবুল_আ'লা_মওদূদী (রহ.): আমার চিন্তাধারা

১. মাস্টার কী:
আল্লামা মওদূদীর (রহ.) লেখনী যেন এক "মাস্টার কী"—ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সমস্যা, যে তালাই লাগাবেন, তা অনায়াসে খুলে যাবে।

২. রূহানিয়াতের ছোঁয়া:
অর্ধমৃত ও গতিহীন হয়ে বসে আছেন? মওদূদী গ্রন্থাবলী অধ্যয়ন করুন; আবার গতিশীল হয়ে দাঁড়িয়ে দৌড়াতে পারবেন। তাঁর জুড়িহীন এই লেখনীতে নিহিত রয়েছে জীবন্ত রূহানিয়াত।

৩. কালজয়ী লেখনী:
সাইয়্যেদ মওদূদীর গ্রন্থাদির আবেদন বিগত শতকের ন্যায় এ শতকেও অম্লান। এই মৌলিক ও কালোত্তীর্ণ লেখনী ক্রমশ অচেতন বিশ্ববিবেককে জাগিয়ে তুলছে।

৪. প্রভাব ও সমাদর:
নিশাচরদের রাতভর অভিশাপের পরও যেমন আকাশে সূর্যের প্রখরতা বাড়তেই থাকে; ঠিক তেমনি, ক্রমাগত মিথ্যাচারের পরও মওদূদী সাহিত্যের প্রবল প্রভাব বিশ্বজুড়ে সর্বাধিক সমাদৃত।
৫. চেতনার উৎস:
বিগত শতকে উপমহাদেশীয় মুসলিমদের জন্য মওদূদী সাহিত্য ছিল চেতনার ও প্রেরণার নূর; আর এ শতকে তা বিশ্বব্যাপী মাজলুম মানবতার বৈপ্লবিক বিজয়-সংগ্রামের উৎস।
৬. ইবাদতের প্রকৃত রূপ:
আল্লামা মওদূদী দুর্নীতিমুক্ত রাজনীতি, শোষণমুক্ত অর্থনীতি এবং অশ্লীলতামুক্ত সংস্কৃতির ইসলামী রূপরেখা উপস্থাপন করেছেন। তিনি আমাদের জীবনের এই প্রতিটি জীবন্ত বাস্তবতাকে ইবাদত হিসেবে চিনিয়ে দিয়েছেন।
৭. পূর্ণাঙ্গ ইসলাম:
আমাদের তথাকথিত শ্রদ্ধেয়জন দীক্ষা দিয়েছিলেন—‘দীন ও দুনিয়া’ কিংবা ‘ধর্ম ও কর্ম’ আলাদা। অথচ মাওলানা মওদূদী (রহ.) দেখিয়েছেন, ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্যে এই দুটি একে অপরের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।
৮. গোমরাহির ভয়:
মওদূদীর (রহ.) বই পাঠে যাদের ভক্ত হারানোর আশঙ্কা, তাদের ঈমানী শক্তি দেখলে অবাক হতে হয়। গোমরাহ হওয়ার ভয় দেখিয়ে যারা তাঁর বই পড়তে নিষেধ করেন, মূলতঃ তাঁরা নিজেরাই গোমরাহির মধ্যে রয়েছেন।
৯. পুনর্জাগরণ:
ব্রিটিশ-প্রভাবিত উপমহাদেশের নামকরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে সাধারণ মানুষ শুধু "কালেমার উচ্চারণ আর ভিক্ষাবৃত্তি" শিখেছিল। মাওলানা মওদূদীর বিপ্লবী ব্যাখ্যা সে নতজানু মানসিকতা ভাঙতে শিখিয়েছে; মাজলুম উম্মাহকে খোলাফায়ে রাশেদার আলোকে রাষ্ট্রগঠন করার নতুন জাগরনী প্রেরণা দিয়েছে।
১০. কুরআন বুঝার তৃষ্ণা:
একদিকে ব্রিটিশের পরাধীন শিক্ষা, অন্যদিকে পদলেহী হুজুরদের ইলম গোপনের হীন মানসিকতা—সাধারণ মানুষ যখন "অবুঝ তেলাওয়াত আর অন্ধ আনুগত্যের" মাঝেই মুক্তির স্বপ্ন দেখছিল, তখন মাওলানা মওদূদীর (রহ.) লেখনী মানুষকে নিজ মাতৃভাষায় "আল-কুরআন" বোঝার দুর্নিবার পিপাসা এনে দিয়েছে এবং আল্লাহর পথে শাহাদাতের তামান্না জাগ্রত করেছে। আলহামদুলিল্লাহ।
১১. সামগ্রিক ইসলাম ও বাতিলের কাঁপন:
উপমহাদেশীয় বড় বড় হুজুর ও ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যখন সাধারণ মানুষকে বুঝাচ্ছিল—"ইসলাম কেবল ব্যক্তি ও পরিবারে সীমাবদ্ধ" এবং বাতিলপন্থীদের জন্য নেতৃত্ব নিরাপদ করে নিজেরা নীরব ছিলেন, তখন আত্মবিশ্বাসী তরুণ মওদূদী (রহ.) জীবনের ঝুঁকি নিয়ে ইসলামকে জীবনের সামগ্রিক দিক ও বিভাগে পূর্ণাঙ্গরূপে তুলে ধরেছেন। ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলে বাতিলের মসনদে কাঁপন ধরিয়েছেন। এখনও সেই দালালদের উত্তরসূরিরা কেবল শোরগোলই করে যাচ্ছে। আল্লাহ তাআলা সরলমনা ও সচেতন মানুষদের হেদায়েত দিন। আমীন।
প্রিয় বন্ধুদের প্রতি বিশেষ বার্তা:
> বিতর্কিতরাই প্রতিভাবান, সৎসাহসী ও স্বাধীনচেতা।
> প্রকৃত সত্য উচ্চারণে এরাই প্রকৃত নির্ভীক ও নির্ভরযোগ্য। যারা সচেতন এবং যাদের কমনসেন্স আছে, তাঁদের উদ্দেশ্যে বলছি—বিতর্কিতদের লেখনী আগে পড়ুন এবং তাঁদের বক্তব্য শুনুন। তাঁদেরকে প্রথমতঃ জানুন; এরাই প্রকৃত মাজলুম। তাঁদের লেখনী ও বক্তৃতা থেকে আপনি মানবতার সহস্রাব্দের কান্না ও মুক্তির আর্তনাদ শুনতে পাবেন। জানতে পারবেন মানবরূপী দানব থেকে মুক্তির উপায়।
> এছাড়া বাকিদের অনেকেই পোল্ট্রি, নিশাচর, চামচা, ভোগী, মতলবী, সেবাদাস, ভাড়াটিয়া, বকধার্মিক, একচোখা, রক্তচোষা, বর্ণচোরা, ছদ্মবেশী, খোলসধারী, বিলাসী, পরাশ্রয়ী, পরজীবী ও ঘুণপোকা সদৃশ।
> বিগত ও বর্তমান শতাব্দীর সেরা ‘বিতর্কিত জিন্দা শহীদ’ কে জানেন?
> তিনি—আল্লামা মওদূদী (রহ.)।
>
Posted by: Dr Humayun Kabir ডাঃ মুহাম্মাদ হুমায়ূন কবীর

28/07/2026
আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় অনুষ্ঠানে ইরান যা করল, তা শুধু কূটনীতি নয়—বিশ্বের ক্ষমতাধরদের গালে এক চরম চপেটাঘাত!প্রতিনিধ...
04/07/2026

আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় অনুষ্ঠানে ইরান যা করল, তা শুধু কূটনীতি নয়—বিশ্বের ক্ষমতাধরদের গালে এক চরম চপেটাঘাত!প্রতিনিধিদের সামনে ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে পবিত্র কুরআনের এমন সব আয়াত শুনিয়েছে, যা সরাসরি তাদের বর্তমান অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।বিশেষ করে সৌদি প্রতিনিধি দলের সামনে যখন সূরা আলে-ইমরানের ১৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হলো, তখন আকাশ-বাতাস যেন থমকে গিয়েছিল। "একদল লড়ছে আল্লাহর পথে, অন্যদল কাফের"—এই আয়াতের প্রতিটি শব্দ ছিল এক একটি বিষাক্ত তীরের মতো।

বর্তমান সময়ে যখন মুসলিম উম্মাহর রক্ত ঝরছে, তখন যারা নীরব থেকে কিংবা কাফেরদের সহযোগিতা করে মুনাফিকি করছে, তাদের এরচেয়ে বড় অপমান আর কী হতে পারে?বদর প্রান্তরের সেই সত্যকে সামনে এনে ইরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল মুসলিম আর নামধারী মুসলিমদের পার্থক্য।

এটা শুধু তিলাওয়াত ছিল না, এটা ছিল মুসলিম শাসকদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার এক মহাকাব্যিক মুহূর্ত।মৃত বীরের জানাজায় দাঁড়িয়ে জীবিতদের মৃত আত্মাকে এভাবে জাগিয়ে দেওয়ার সাহস কেবল ঈমানি শক্তির মাধ্যমেই সম্ভব।

যারা আজ কাফেরদের দোসর হয়ে ঘরে বসে আছে, আল্লাহর এই আয়াত তাদের জন্য এক চূড়ান্ত অপমানজনক সতর্কবার্তা।ইতিহাসের পাতায় এই 'কুরআনিক ডিপ্লোম্যাসি' আজীবন এক জ্বলন্ত প্রতিবাদ হিসেবে টিকে থাকবে।

—Arisha Chowdhury

"আত্মবিশ্বাস, অধ্যবসায় ও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসাই সফলতার চাবিকাঠি। সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকাম...
02/07/2026

"আত্মবিশ্বাস, অধ্যবসায় ও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসাই সফলতার চাবিকাঠি। সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।"

Address

Razapur, Baktabali, Fatullah
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when The way of Faith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share