Narayanganj Television 24

Narayanganj Television 24 Editor : Shafayat (Post Graduate & LLB)
Mobile Num & What's App - 01955214705

আজ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনছাত্র ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি খন্দকার সাদ্দাম হোস...
03/09/2026

আজ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনছাত্র ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি খন্দকার সাদ্দাম হোসেনের শুভ জন্মদিন। তার জন্মদিনের মুহুর্তে নারায়ণগঞ্জ টেলিভিশন টুয়েন্টিফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক শাফায়াত।

ছেলে ও নাতিদের  লাগাতার চাঁদাবাজীসহ নানা অপকর্মের দায়ে কুতুবপুরে বিএনপি নেতা আনোয়ার মাস্টারকে  দলীয় পদ থেকে বহিষ্কারনারা...
02/09/2026

ছেলে ও নাতিদের লাগাতার চাঁদাবাজীসহ নানা অপকর্মের দায়ে কুতুবপুরে বিএনপি নেতা আনোয়ার মাস্টারকে দলীয় পদ থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন (মাস্টার)কে দলীয় সব পদ-পদবি ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মাতব্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন মাস্টারের তিন ছেলে মো. ফয়সাল, মো.হ্রদয়,সৌরভ এবং নাতি মো. সিয়ামের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ ও হত্যা মামলার একাধিক আসামি হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব বিষয়ে আনোয়ার হোসেনকে বারবার সতর্ক করা হলেও তিনি তার ছেলেদের অপকর্ম থেকে বিরত রাখতে পারেননি। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তাকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সব পদ-পদবি ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

02/09/2026

ছেলের গো"পনা"ঙ্গ কা"টায় মায়ের ক্ষো"ভ,ক"ঠোর বিচার দাবি

❝বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ❞নারায়ণগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাব...
02/09/2026

❝বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃক্ষরোপণ❞

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

কর্মসূচিটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তাও দেওয়া হয়।

01/09/2026

মনিরুল আলম সেন্টু-তৈয়বুর রহমানের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

01/09/2026

❝ নারায়ণগঞ্জ জেলা পুস্তক মালিক সমিতির পক্ষ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে ফুলেল শুভেচ্ছা ❞

01/09/2026

❝ বন্দরে বি.এন.পি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টানে বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ❞

01/09/2026

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে বিজয় র‍্যালী।

01/09/2026

❝ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ❞

01/09/2026

বিশাল বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জ শহরে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন মহানগর এর আহবায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

Address

৫৩/৪ নবাব সলিমুল্লাহ সড়ক (নিচ তলা), চাষাড়া
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Television 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj Television 24:

Shortcuts

Share