Delta TV

Delta TV Stay tuned to Delta TV. We are always by your side. Delta TV understands your needs.

This channel broadcasts any news any entertainment music video drama and islamic video.

22/09/2026

মেগা প্রকল্পের আড়ালে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে
জাকারিয়া তাহের সুমন ,, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

22/09/2026

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর আগমনে নারায়ণগঞ্জে ফতুল্লা থানা বিএনপি
নেতা নাজমুল হক ও জাহিদুল ইসলাম জাহিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, মাসুকুল ইসলাম রাজীব এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া তাহের সুমন ,এমপি মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,
সম্মানিত অতিথি ছিলেন আহম্মদ সোহেল মনজুর ,এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ অধ্যাপক মামুন মাহমুদ,প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ ,মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১ ওবায়দুর রহমান,সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শহিদুল ইসলাম টিটু, সভাপতি,ফতুল্লা থানা বিএনপি আবু জাফর আহমেদ বাবুল,বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপি নেতা সুমন, শাকিল ,আমির, হীরা
রাসেল, শরীফ, সোহেল ,আজিজুল, কনিক ,সায়েম ,মোস্তফা, নুর নবী , বাবু ,মোরশেদ
মোখলেছ,পলাশ সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

চাঁদাবাজির অভিযোগে কদমতলীর ৭ প্রতারকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়েরচেক জালিয়াতি, জাল দলিল সৃজন, ভুয়া অঙ্গিকারন...
19/09/2026

চাঁদাবাজির অভিযোগে কদমতলীর ৭ প্রতারকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের

চেক জালিয়াতি, জাল দলিল সৃজন, ভুয়া অঙ্গিকারনামা তৈরি, ব্যাংক ও আদালতের সাথে প্রতারণা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত কদমতলীর ৭ প্রতারকচক্রের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী (ফতুল্লা) নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সিআর মামলা নং- ১৬৮০/২৬।

জানা যায়, ঢাকা জেলার কদমতলী থানার বিন্দিয়া হিজড়াপট্টি এলকার আহাম্মেদ খানের ছেলে সোয়াইব খান, আলী মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর, ইয়াকুবের ছেলে সানমুন, দেলোয়ারের ছেলে মোঃ খোকা মিয়া, আব্দুল হাকিমের ছেলে মোঃ ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাজার রোড এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান, ঢাকা নাহার কমপ্লেক্স এ নোটারী পাবলিকের এ্যডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৮৫/৫০৬ (২) ৩৪ পেনাল কোড- ১৮৬০ ধারা মোতাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে ভুক্তভোগী সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক ঘটনার বিষয়ে সিআইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

ঘটনার বিবরনে জানা যায়, গত ৩০ জুন মঙ্গলবার দুপুরে মামলার বাদী সোহেল তার কর্মস্থল ফতুল্লা থানাধীন চাঁনমারীস্থ ডেলটা লাইফ ইন্স্যুরেন্স নারায়ণগঞ্জ কোম্পানীতে নারায়ণগঞ্জ জোনের সার্ভিসিং সেল অফিসে যাওয়ার পথে আসামী সোয়াইব খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পথ রোধ করে ৪ লক্ষ টাকা দাবী করে। এমন সময় চিহ্নিত প্রতারক কামাল প্রধান মব সৃষ্টি করে হুমকী দিয়ে বলে, সোহেল তুই যদি আমাদের দাবীকৃত ৪ লক্ষ টাকা না দেছ, তাহলে তুকে জানে মেরে ফেলব। আরেক প্রতারক মোঃ খোকা মিয়া বলে তরেও মারমু এবং টাকা না দিলে তর পরিবারের সদস্যদেরও প্রাণে মেরে ফেলব। তর কাছ থেকে টাকা আদায় করতে না পারলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করব বলে হুমকী প্রদান করব। এছাড়াও জাহাঙ্গীর, সানমুন, ওমর ফারুক ও এ্যডভোকেট শাখাওয়াত হোসেন সহ অন্যান্য আসামীরা ভুয়া ষ্ট্যাম্প ও ভুয়া অঙ্গিকার নামা তৈরি করে প্রতারণার আশ্রয় নেয় এবং মামলার বাদী সোহেল সহ আরও ২ জনের স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে সৃজন করার জাল অঙ্গিকারনামাটি দেখিয়ে বলে এখন যদি ৪ লক্ষ টাকা না দেছ তাহলে মিথ্যা মামলায় জড়িয়ে তোদেরকে শেষ করে দিব। তখন ১০ লক্ষ টাকা দিয়েও শেষ করতে পারবিনা।

উপরোক্ত ঘটনায় ভুয়া ষ্ট্যাম্প, জাল অঙ্গীকারনামা উদ্ধার এবং চাঁদাবাজি, প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী সোহেল আরও ৩ জনকে স্বাক্ষী রেখে চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট, ফতুল্লা আমলী আদালতে ঐ ৭ প্রতারককে আসামী করে একটি সিআর মামলা দায়ের করেণ গত ১৩ আগষ্ট। মামলার আদেশ কপি পেয়ে সিআইডি তদন্ত শুরু করেছে এবং আসামীদের অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এদিকে আসামী সোয়াইব খান ও অন্যান্য কয়েকজন আসামীর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঢাকা কদমতলী থানার হিজরাপট্টি এলাকার কয়েকজন অধিবাসী জানান চিহ্নিত প্রতারক কামাল প্রধানের সহযোগীতায় এবং আর্থিক আতাতের মাধ্যমে সোয়াইব খান সহ অন্যান্য আসামীরা প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে হয়রানী ও চাঁদাবাজির জন্য মিথ্যা মামলা মোকাদ্দমায় ফাসিয়ে মোটা অংকের টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

19/09/2026

নিষিদ্ধ আওয়ামী লীগের অবৈধ মিছিল রুখে দিতে নারায়ণগঞ্জ কাশিপুরে বিশাল বিক্ষোভ মিছিল

ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল হক ও জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে ও নির্দেশনা নারায়ণগঞ্জ কাশিপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম
এর বিরুদ্ধে কাশিপুর ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল করেছে
কাশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন ।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি নেতা শাকিল, হীরা ,আমির
জামিল, মোখলেছ ,শরীফ, রাসেল ,সোহেল ,নূর নবী
রুবেল ,আজিজুল, মোস্তফা ,সায়েম , হিমেল,পলাশ সহ আরও নেতৃবৃন্দ।

22/06/2026

নারায়ণগঞ্জ কাশীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এর নির্দেশনায় কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাবলু,সাধারণ সম্পাদক আরিফ মন্ডল,সহ-সভাপতি শাহীন কাদির,সহ ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল হক,জাহিদুল ইসলাম জাহিদ,হিরা,শাকিল,আমির ও কাশিপুর বিএনপি নেতা শরীফ,সোহেল,রাসেল,নূরনবী,মোস্তফা,জিতু সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

14/06/2026

ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল হক ও জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান রাজিব কে ফুলেল শুভেচ্ছা জানালেন কাশীপুর ইউনিয়ন বিএনপিস্টাফ রিপোর্টার:...
12/06/2026

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান রাজিব কে ফুলেল শুভেচ্ছা জানালেন কাশীপুর ইউনিয়ন বিএনপি

স্টাফ রিপোর্টার: পরিকল্পিত নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে গড়ে উঠেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। সরকারী এই প্রতিষ্ঠানটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

আধুনিক ও আলোকিত নারায়ণগঞ্জ গড়তে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করবে বলে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব কে ১২ জুন রাতে কাশিপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাত করা হয়েছে।

এসময় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল হক রনি, জাহিদুল ইসলাম জাহিদ, শাকিল, হীরা, আমির হোসেন, গনি মাদবর, ইসলাম এবং কাশিপুর ইউনিয়ন বিএনপির শরিফ, সোহেল, রাসেল, সায়েম, বাবু, কনিক, নূরনবী, আজিজুল, পলাশ, সহ কাশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার: দক্ষ জনশক্তিতে রূপা...
27/04/2026

টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দক্ষ জনশক্তিতে রূপান্তর ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ২৭ এপ্রিল সোমবার বিকেলে ডেমরা কোনাপাড়ায় ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের উদ্যোগে তরুণ প্রজন্ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও নারী উদ্যোক্তা খাদিজা খাঁন শারমিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব সোহাগ মহাজন। তিনি বলেন, তারুণ্য হলো মানুষের জীবনে সাহস, সংগ্রাম ও সৃজনশীলতার সময়। পুরাতনকে ভেঙে সংস্কার করে নতুন কিছু করা যেন তারুণ্যের ধর্ম। সমাজের এই সংস্কারকাজে তরুণ সমাজকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসতে হবে। তরুণেরা সমাজের সর্বস্তরে পরিবর্তনের বিপ্লব শুরু করবে এবং এক্ষেত্রে তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবক। বিভিন্ন আর্থসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে ভাবতে হলে তরুণদের কথা ভাবতে হবে। তরুণেরা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে। সরকারকে কিছু প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে।আমরা বেকারত্বের অভিশাপ দেখতে চাই না, তরুণদের হতাশ দেখতে চাই না, আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্হান সৃষ্টি করা খুবই জরুরি। এ জন্য আগামী বাজেটে কর্মসংস্হান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊষা শিশু বিকাশ কেন্দ্রের অধ্যক্ষ সালমা তালুকদার, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি সাহিদা খানম ও ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল।

উক্ত মতবিনিময় সভায় তারুণ্যদিপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, বর্ষা ইসলাম, সুমি বেগম, আনিকা আক্তার, শ্রাবণী রানী দাস, তৃষ্ণা রানী দাস, ইভা আক্তার, বিথী দাস, শিমু আক্তার, রিপা আক্তার, রাত্রি, তাঁরা, নাছিমা, লাকী আক্তার, সোনিয়া আক্তার, লিটন, উজ্জ্বল সহ অগ্রগামী স্বেচ্ছাসেবক ও নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য যে, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ডেমরা থানা শাখা কমিটি গঠনকল্পে বিশদ আলোচনা হয় এবং খুব শীঘ্রই দক্ষ জনশক্তি নিয়ে ডেমরায় তারুণ্য নির্ভর একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়া ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষিত নারী উদ্যোক্তারা উৎফুল্ল ভাবে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ব্রাইট বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সম্মানীত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরিশেষে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে লটারি করে পাঁচজন কে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে উদ্যোক্তাদের।

যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সাভারে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার: দক্ষ জনশক্তি...
25/04/2026

যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সাভারে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দক্ষ জনশক্তিতে রূপান্তর ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ২৫ এপ্রিল শনিবার বিকেলে সাভার ব্যাংক টাউনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সুমি মেকওভার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের যুব প্রতিনিধি সুমাইয়া ইসলাম সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, আমি বিশ্বাস করি, এ প্রজন্মের মধ্যেও অনেক সৃজনশীল প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছে। যাদের কর্মতৎপরতায় শুধু তারা নিজেরাই বিকশিত হচ্ছে না বরং তাদের ব্যক্তিক সাফল্যের দ্বারা তারা পুরো দেশের সুনামকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিচ্ছে। এই ইতিবাচক দিকগুলো আমাদের যুবসমাজের মাঝে আরও বেশি ছড়িয়ে দিতে হবে। যুবদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কারণ তারাই সমাজ ও দেশের আশার আলো। তাদের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতার শিক্ষাকে সঞ্চারিত করতে হবে। তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের গড়ে তুলবে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ।

এসময় সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল, গ্রামের বাড়ির পণ্য এর পরিচালক সফল উদ্যোক্তা মোঃ দিদারুল ইসলাম দিপু, নারী উদ্যোক্তা মেকআপ আর্টিস্ট রাজিয়া সুলতানা লিজা, আইন সহায়তা কেন্দ্র আসক এর প্রতিনিধি আক্তার হোসেন আকাশ সহ অন্যান্য।

উক্ত মতবিনিময় সভায় প্রতিভাবানদের মধ্যে উপস্থিত ছিলেন আসমা বেগম, সুফিয়া আক্তার, ডলি আক্তার দোলা, সাথী ইসলাম, আইরিন আক্তার, শাবনূর ইসলাম আঁখি, সোনিয়া আক্তার, খাদিজা আক্তার আঁখি, শারমিন খাতুন, ফাতেমা আফরিন আঁখি, সিরাজাম মনিরা, রোকেয়া আক্তার রুপা, সাজিয়া আফরিন, নাসরিন শহীদ মিতু, সাধনা খাতুন, পিংকি আক্তার, মুক্তি পারভিন, আঁখিনূর, হনুফা আক্তার হাসি, সুমি আক্তার, নিশু আক্তার, শাহিন সরকার, জেবা তাহসীন এশা, বিউটি বেগম, নাছিমা, রিপা, জহিরুল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবক এবং নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য যে, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সাভার থানা শাখা গঠনকল্পে বিশদ আলোচনা হয় এবং খুব শীঘ্রই দক্ষ জনশক্তি নিয়ে সাভারে তারুণ্য নির্ভর কমিটি গঠন করা হবে বলে ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ঘোষণা করেন। অনুষ্ঠানে উৎফুল্ল ভাবে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রশিক্ষিত নারীরা এবং সুমি মেকওভার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে প্রধান অতিথি এম এ মান্নান ভূঁইয়া কে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সাভারে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
#মানবসেবা

Address

Bholail, Kashipur, Fatullah, Dhaka Division
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Delta TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delta TV:

Shortcuts

Share