Omar's Reaction

Omar's Reaction প্রবাসীরা দেশের সূর্য সন্তান। তারা পরিবারের সুখের জন্য নিজের সুখের কথা ভুলে যায়।
(1)

সিঙ্গাপুরে শ্রমিক নিয়োগে সুখবর সিঙ্গাপুরে প্রবাসী নির্মাণ শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। সম্...
23/08/2026

সিঙ্গাপুরে শ্রমিক নিয়োগে সুখবর

সিঙ্গাপুরে প্রবাসী নির্মাণ শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। সম্প্রতি ন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী Chee Hong Tat এই নতুন নীতিমালার কথা ঘোষণা করেছেন।

প্রধান পরিবর্তন ও কার্যকরের সময়সূচি
* দ্রুত নিয়োগ (২০২৭): শ্রমিক নিয়োগের সময়সীমা ৪ মাস থেকে কমে মাত্র ১ মাসে নেমে আসবে।

* স্কিল টেস্টের নিয়ম শিথিল: নতুন শ্রমিকদের নিজ দেশে কোনো ট্রেনিং বা স্কিল টেস্ট দেওয়া লাগবে না। সিঙ্গাপুরে আসার পর কাজের দক্ষতা পর্যবেক্ষণ ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে সরাসরি সার্টিফিকেট দেওয়া হবে।

* দেশভিত্তিক বাস্তবায়নের সময়সূচি:
* জানুয়ারি ২০২৭: চীন ও থাইল্যান্ড।
* জানুয়ারি ২০২৮: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমার।

কোম্পানি ও শ্রমিকদের জন্য জরুরি নিয়মাবলি
* নিয়োগকারী কোম্পানিকে আসার আগেই শ্রমিকের জন্য টেস্ট স্লট বুক করতে হবে।

* সিঙ্গাপুরে আসার ৬ মাসের মধ্যে সার্টিফিকেট না পেলে কোম্পানির লেভি (Levy) বা ফি বেড়ে যাবে।

* ১ বছরের মধ্যে সার্টিফিকেট পেতে ব্যর্থ হলে ওয়ার্ক পারমিট নবায়ন করা হবে না।

সিদ্ধান্তের কারণ ও উদ্দেশ্য
সিঙ্গাপুরে দ্রুত বাড়তে থাকা অবকাঠামোগত কাজের বিপরীতে দক্ষ শ্রমিকের ঘাটতি মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো জটিল ও দীর্ঘসূত্রিতার সিস্টেম বাদ দিয়ে কম সময়ে ও কম ঝামেলায় সরাসরি কাজের যোগ্য শ্রমিক আনাই এর মূল লক্ষ্য।

Photo for attention

রংপুরের পুলিশ কমিশনারকে মাত্রই দেখলাম এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেছেন। একটা পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে তাদে...
23/08/2026

রংপুরের পুলিশ কমিশনারকে মাত্রই দেখলাম এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেছেন। একটা পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে তাদের নিজ ঘরে। বাবা-মা, ছেলে-মেয়ে সবাইকে। যে এলাকায় এই ঘটনা ঘটেছে, এটি খুবই জনবহুল এলাকা। একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি একদম লেগে আছে। এমন এলাকায় চারজন মানুষকে ঘরের ভেতর ঢুকে মেরে ফেলা হয়েছে। একেক জন একেক জায়গায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ডাকাতির ঘটনা। কিন্তু ডাকাতরা একটা ছোট বাচ্চাকেও কেন মেরে ফেলবে? ঘরের ভেতরেও যদি মানুষ নিরাপদে থাকতে না পারে, তাহলে আর কোথায় মানুষ নিরাপত্তা পাবে? তাছাড়া দেশে মাদকের ব্যবহার যে ভাবে বাড়ছে; এভাবে বাড়তে থাকলে এই সমাজ তো ধ্বংস হয়ে যাবে। কেন আপনারা মাদকের ব্যবসা বন্ধ করতে পারছেন না? নাকি এটাও বিদ্যুৎ-গ্যাসের মত জটিল কিছু?

আশা করছি বাংলাদেশ পুলিশ ঘটনাটা ভালো ভাবে তদন্ত করবে। ডাকাতি না হয়ে অন্য কিছুও হতে পারে। বাস্তবতা হচ্ছে - আপনি যদি দেশের মানুষকে কাজ দিতে না পারেন, আবার কাজ পেলেও যদি খাওয়া-পরার খরচ না জোটে। তাহলে অপরাধ বাড়তেই থাকবে। সামাজিক অস্থিরতা কিন্তু বাড়ছে৷ এর একটাই ওষুধ - মানুষকে কাজে ব্যস্ত রাখা। চাকরির বাজার কি দেশে আদৌ বেড়েছে? নাকি কমেছে? মানুষ কিন্তু এইসব প্রশ্ন করতে শুরু করবে। আজ এই পরিবার বিল্ডিং এ থেকেও নিরাপত্তা পায় নাই। কাল আপনারা প্রাসাদে থেকেও নিরাপত্তা পাবেন না। তাই কাজ করুন। প্রতিটা মিনিট, সেকেন্ড হিসাব করে কাজ করুন। সভা, সেমিনারে গিয়ে ফিতা কাটা আর বক্তৃতা দেয়ার সময় এটি নয়।

লিখেছেন : আমিনুল ইসলাম ভাই

বিএমইটি কার্ড করে একবার প্রবাসে গেলে ওই বিএমইটি কার্ড দিয়ে পুনরায় নতুন ভিসা নিয়ে সিঙ্গাপুরে যেতে পারবেন না। নতুন ভিসা বা...
23/08/2026

বিএমইটি কার্ড করে একবার প্রবাসে গেলে ওই বিএমইটি কার্ড দিয়ে পুনরায় নতুন ভিসা নিয়ে সিঙ্গাপুরে যেতে পারবেন না। নতুন ভিসা বা আইপিএ মানেই নতুন করে বিএমইটি কার্ড করতে হবে। তবে আপনি ছুটিতে দেশে আসলে বিএমইটি কার্ড করতে হবে না।

আপনি যদি সিঙ্গাপুরে গিয়ে ১ সপ্তাহ পর দেশে ফেরত এসে নতুন আইপিএ নিয়ে নতুন কোম্পানি বা আগের কোম্পানিতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নতুন করে বিএমইটি কার্ড করতে হবে।

বিএমইটি কার্ডের জন্য যোগাযোগ : Shipon travels , 12 Purana Paltan ,L. mallick complex , Dhaka : 1000
হোয়াটসঅ্যাপ নাম্বার : +8801750339686 , +8801764103425

ারুকী_শিপন #শিপন_ট্রাভেলস #প্রবাসী

সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য CSOC (Construction Safety Orientation Course) বা AWSHCS (Apply Workplace Safe...
22/08/2026

সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য CSOC (Construction Safety Orientation Course) বা AWSHCS (Apply Workplace Safety and Health in Construction Sites) পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক।

একটু সচেতন হলে এবং সঠিক কৌশল মেনে চললে প্রথমবারেই এ পরীক্ষায় সহজেই কৃতকার্য হওয়া সম্ভব।
সহজে পাস করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা নিচে দেওয়া হলো:

১. মাতৃভাষা (বাংলা) নির্বাচন

সিঙ্গাপুরে CSOC ক্লাস এবং পরীক্ষা বাংলাসহ ৭টি ভাষায় গ্রহণ করা হয়।যদি ইংরেজি ভালো পারেন তাহলে ইংরেজি নেওয়াই উত্তম হবে৷ এই পরীক্ষায় ইংরেজির চেয়ে বাংলা বেশি কঠিন মনে হয়।


২. ২ দিনের ক্লাসে কোনোভাবে লেট করবেন না বা ক্লাসের সময় অমনোযোগী হবেন না (পরীক্ষায় বসার জন্য ১০০% উপস্থিতি বাধ্যতামূলক)।
ট্রেইনার যেসব বিষয়ে বেশি জোর দেন, সেগুলো নোট করে রাখুন। ক্লাসে দেখান চিত্র (Visual signs) এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন।

৩. লিখিত/অনলাইন পরীক্ষা (MCQ) পাসের উপায়
বর্তমানে ট্যাবলেট/ডিজিটাল ডিভাইসে অনলাইন পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ (MCQ) অংশে ভালো করার উপায়:

সেফটি সাইন (Safety Signs): লাল (Warning/Prohibition), হলুদ (Caution), নীল (Mandatory instruction), এবং সবুজ (Emergency/Safety) রঙের চিহ্ন বা সাইনগুলো ভালো করে চিনুন। এখান থেকে একাধিক প্রশ্ন থাকে।

PPE (Personal Protective Equipment): হেলমেট, সেফটি জুতো, হারনেস, গ্লাভস এবং সেফটি গগলস ব্যবহারের নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন।

ঝুঁকি চিহ্নিতকরণ (Hazard Identification): ওপর থেকে বস্তু পড়া, ফায়ার হাজার্ড, ইলেকট্রিক শক, মাচা (Scaffolding) ও কনফাইন্ড স্পেস (আবদ্ধ স্থান) সংক্রান্ত মূল নিয়মগুলো মুখস্থ বা বুঝে রাখুন।

৪. প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি
লিখিত পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টে পাস করা জরুরি:
Body Harness পরা: ফুল বডি হারনেস কীভাবে সঠিকভাবে পরতে হয় এবং 'এঙ্কর পয়েন্টে' ডি-রিং যুক্ত করতে হয়, তা ক্লাসে নিজে হাতে প্র্যাকটিস করে নিন।

Fire Extinguisher (অগ্নিবিশেষক): আগুন নেভানোর PASS ফর্মুলা (Pull, Aim, Squeeze, Sweep) মনে রাখুন এবং ফায়ার অ্যালার্ম বাজানোর ধাপগুলো বুঝুন।

জরুরি অবস্থায় করণীয়: ইমার্জেন্সি সাইরেন শুনলে নিরাপদ স্থানে (Assembly Area) কীভাবে দ্রুত পৌঁছাতে হয়, তা মনে রাখুন।

জরুরি পরামর্শ: পরীক্ষা অনলাইন ডিভাইসে (Tablet) হওয়ার কারণে প্রতিটি প্রশ্ন পড়ার সময় তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন না বুঝলে বা টেকনিক্যাল সমস্যা হলে সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর/ট্রেইনারের সাহায্য নিন।

ছবি : সিঙ্গাপুরে CSOC ক্লাস নেওয়ার সময় তোলা।

ারুকী_শিপন

আমাদের কাজের প্রতি আস্থা থাকায় এই ভাইয়েরা বিএমইটি কার্ড ও এয়ারটিকেট এর জন্য সরাসরি আমাদের অফিসে আসেন। আমাদের কাজের প্রতি...
20/08/2026

আমাদের কাজের প্রতি আস্থা থাকায় এই ভাইয়েরা বিএমইটি কার্ড ও এয়ারটিকেট এর জন্য সরাসরি আমাদের অফিসে আসেন। আমাদের কাজের প্রতি আস্থা রাখায় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ।

এয়ারটিকেট ও বিএমইটি কার্ডের জন্য যোগাযোগ : শিপন ট্রাভেলস , পুরানা পল্টন মোড়ে , চায়ের গলি , এল মল্লিক কমপ্লেক্সে এর ৪ তলায়। হোয়াটসঅ্যাপ নাম্বার : +8801750339686 and +8801764103425

সিঙ্গাপুরে নতুন গেলে বেতন কেমন আসতে পারে!! বাংলাদেশ থেকে নতুন অনভিজ্ঞ শ্রমিক হিসেবে (বিশেষ করে কনস্ট্রাকশন, শিপইয়ার্ড ব...
19/08/2026

সিঙ্গাপুরে নতুন গেলে বেতন কেমন আসতে পারে!!

বাংলাদেশ থেকে নতুন অনভিজ্ঞ শ্রমিক হিসেবে (বিশেষ করে কনস্ট্রাকশন, শিপইয়ার্ড বা প্রসেস খাতে) ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে গেলে মূল বেতন, ওভারটাইসহ কত বেতন পাবেন তার বিস্তারিত নিচে দেওয়া হলো :

১. বেসিক বা মূল বেতন (Basic Salary)
সিঙ্গাপুর সরকারের শ্রম আইন অনুযায়ী ওয়ার্ক পারমিট (Work Permit) ধারীদের মূল বেতন প্রতিদিন সাধারণত ১৮ থেকে ২৪ সিঙ্গাপুরী ডলার (SGD) হয়ে থাকে।

মাসিক বেসিক: সপ্তাহে ৪৪ ঘণ্টা ডিউটি হিসেবে নতুনদের মাসিক মূল বেতন দাঁড়ায় ৪৫০ SGD থেকে ৬৫০ SGD তবে শিপইয়ার্ড গেলে বেতন আরো কমও আসতে পারে। আমি শিপইয়ার্ডে গিয়ে প্রথমদিকে বেসিক বেতন ছিলো ৩৯২ ডলার।

আর কন্সস্ট্রাকশন সেক্টরে (SEC-K / Higher Skilled) থাকলে মূল বেতন ৭০০-৯০০ SGD পর্যন্ত হতে পারে।বা আরো বেশীও হতে পারে।

২. ওভারটাইম (Overtime / OT)
সিঙ্গাপুরে শ্রমিকের আসল উপার্জনের বড় মাধ্যম হলো ওভারটাইম (OT)।
নিয়ম: সপ্তাহে ৪৪ ঘণ্টার বেশি কাজ করলে বা সরকারি ছুটির দিনে কাজ করলে বেসিক প্রতি ঘণ্টার বেতনের ১.৫ গুণ (1.5x) হারে ওভারটাইম দেওয়া হয়। রবিবার বা সরকারি ছুটির দিন কাজ করলে অনেক কোম্পানি বেসিক বেতনের দ্বিগুন দিয়ে থাকে।

সাধারণত মাসে ৫০থেকে ৭০ ঘণ্টা ওভারটাইম করার সুযোগ পাওয়া যায়।
ওভারটাইমসহ মোট আয় (Gross Salary): বেসিক + ওভারটাইম মিলিয়ে একজন নতুন শ্রমিক কন্সট্রাকশন সেক্টরে মাসে SGD থেকে ১,২০০ SGD পর্যন্ত আয় করতে পারেন।আর মেরিন সেক্টরে ৩০০ থেকে ৫০০ ডলার বেতন পাওয়া যেতে পারে। আমি শিপইয়ার্ডে গিয়ে প্রথম ৬ মাস ৩০০ থেকে ৪৫০ ডলারের মতো বেতন পেতাম। আবার অনেকে ২৭০ থেকে ৩৫০ ডলারের মতো পেতো।

ারুকী_শিপন

প্রবাসে না গিয়ে নিজ দেশেই স্বাবলম্বী হওয়ার এবং ভালো কিছু করার অনেক ক্ষেত্র রয়েছে। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং দক্ষতার মা...
19/08/2026

প্রবাসে না গিয়ে নিজ দেশেই স্বাবলম্বী হওয়ার এবং ভালো কিছু করার অনেক ক্ষেত্র রয়েছে। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে বাংলাদেশেই সফল ক্যারিয়ার গড়া সম্ভব।

ছবিতে থাকা ৩ জনের মধ্যে একজন কন্সট্রাকশন পাইপিং সেকশনের কাজ করেন। তার ৫/৭ জন সহকারী আছেন। তাদের বেতন দিয়ে মাসিক ভালোই ইনকাম হয় এবং তিনি পরিবার নিয়ে সুখেই আছেন।

আরেকজন কন্সট্রাকশন ইলেকট্রনিক কাজ করেন। তারও ৪/৫ জন সহকারী আছেন। তারমতে এই কাজ বিদেশে করলে ইনকাম বেশী হতো তবে কম ইনকাম হলেও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে দেশে সুখেই আছি।

তৃতীয়জন কন্সট্রাকশন রড ব্রান্ডিং এর কাজ করেন। তার কাজটা একটু কষ্টের হলেও তার ভাষায় সে ভালো আছে।

আবার অনেকে প্রবাসে গিয়েও ভালো নাই। আমার মতে কাজ জানা থাকলে দেশ বিদেশ সব জায়গায়ই ভালো থাকা যায়। আসুন যেকোনো কাজের উপর দক্ষতা অর্জন করি।

ারুকী_শিপন #শিপন_ট্রাভেলস
বিএমইটি কার্ড ও এয়ারটিকেট এর জন্য যোগাযোগ : +8801750339686

19/08/2026

চা পানের জন্য এতো সুন্দর ব্যবস্থা আগে কোথাও দেখিনি। এই জায়গায় কে কে গিয়েছেন কমেন্টে জানাবেন

18/08/2026

বিএমইটি কার্ড করতে সবাইকে নতুনদের পাশাপাশি পুরানদেরও ট্রেনিং করতে হয়.. যদি সবগুলো পাসপোর্ট সেইম না থাকে অথবা অনলাইনে কোন রেকর্ড না থাকে...

ারুকী_শিপন #শিপন_ট্রাভেলস

18/08/2026

কে যেনো তার কষ্টার্জিত ১০০০ ডলার ভুল করে এক সিঙ্গাপুর প্রবাসীর একাউন্টে পাঠিয়েছে। এখন এই ১০০০ ডলার ফেরত দেওয়া হবে। উপযুক্ত প্রমানসহ আমার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার : +8801750339686

অথবা কমেন্টে জানান

ারুকী_শিপন #শিপন_ট্রাভেলস #প্রবাসী #নিউজ

@ @

Address

House 83
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Omar's Reaction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar's Reaction:

Shortcuts

Share