Times Narayanganj

Directions Website Contact the business

Times Narayanganj টাইমস নারায়ণগঞ্জ
আমরা যা দেখি তাই লিখি
News of all over Bangladesh.

Bangla News Portal service from All Over Bangladesh.Times Narayanganj 24x7 Popular Bangla News Service from Narayanganj & All Over Bangladesh.

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে সহিদের শোক
05/10/2026

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে সহিদের শোক

কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম লাভলু চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ই....

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে বাপ্পি চিশতির শোক
05/10/2026

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে বাপ্পি চিশতির শোক

সম্পাদক ও প্রকাশক: মো: সাজু হোসেন | নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম জনি আল জয়নাল ট্রেড সেন্টার সংলগ্ন, জেলা রিপোর্ট....

কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, নুরুল ইসলাম লাভলু চিকিৎসাধীন অবস্থায়, ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজ...
05/10/2026

কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, নুরুল ইসলাম লাভলু চিকিৎসাধীন অবস্থায়, ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন।

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হ’ত্যা মা’ম’লায় আশরাফুল হক ডনের জা’মিন না’ম’ঞ্জুর করেছেন আদালত
05/10/2026

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হ’ত্যা মা’ম’লায় আশরাফুল হক ডনের জা’মিন না’ম’ঞ্জুর করেছেন আদালত

ফতুল্লায় শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি মাহবুব আলম গুরুতর আহত ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ...
05/10/2026

ফতুল্লায় শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি মাহবুব আলম গুরুতর আহত


ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি মাহবুব আলম গুরুতর আহত হয়েছেন। এ সময় ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপ করে তারা। রোববার (৪ অক্টোবর) রাত ১১টায় ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

পরে ধর্ষণ চেষ্টাকারীকে নিয়ে নিজ থানায় না গিয়ে অন্য পাশের সদর থানায় আশ্রয় নেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদনী হাউজিংয়ের হাজির বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেন (৬৫)। তিনি রোববার রাতে নিজ ঘরের মধ্যে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পাশের রুমের নারীরা দেখে ডাক-চিৎকার দেন। এতে আশপাশের ভাড়াটিয়াসহ শতশত নারী-পুরুষ এগিয়ে আসেন। তখন ভয়ে ধর্ষণ চেষ্টাকারী জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আত্মগোপনে যান। খবর পেয়ে জাকিরকে আটক করে পুলিশ। এদিকে এলাকাবাসী নিজেরাই জাকিরের বিচার করতে চান। তাকে জনতার হাতে ছেড়ে দিতে বলেন তারা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তখন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে প্রায় ২০/২২ জন পুলিশ সদস্য এলাকাবাসীকে বুঝিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর জাকিরকে আটক করে গাড়িতে উঠানোর সময় তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন স্থানীয় জনতা। এ সময় ইটের আঘাতে ওসির মাথা ফেটে রক্তাক্ত হন। জাকিরকে ধরে গাড়িতে উঠিয়ে পাশের সদর থানায় আশ্রয় নেন ওসি। এরপর ওসিকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, জাকিরের বিরুদ্ধে শত শত এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন। আমিসহ পুলিশ অফিসাররা এলাকাবাসীকে বুঝিয়ে শান্ত করে ধর্ষণ চেষ্টাকারীকে গাড়ি উঠাই। এ সময় উশৃঙ্খল কিছু লোকজন জাকিরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ইটের আঘাত লাগে আমার মাথায়। এতে অতি

05/10/2026

জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভি যা নে ১৪১জন গ্রে ফ তার।

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যো...
04/10/2026

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো এখানকার বাসিন্দাদেরও প্রয়োজনীয় নাগরিক সুবিধার আওতায় আনা হবে।

আজ রোববার জঙ্গল সলিমপুরে চলমান উন্নয়নকাজ পরিদর্শনের সময় জেলা প্রশাসক এসব কথা বলেন। এ সময় তিনি আলীনগর প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘জঙ্গল সলিমপুরকে একসময় “স্টেট উইদিন স্টেট” বলা হতো। ৯ মার্চের আগে জায়গাটি সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল, এরপর সেই পরিস্থিতি বদলেছে। এখানে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।’

এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে। ইতিমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জাহিদুল ইসলাম বলেন, সড়কগুলোর কাজ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে সরকারি সেবা পৌঁছে দেওয়াও সহজ হবে।

জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক সেসব জায়গা, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন।

তিনি বলেন, ‘আমরা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

শিক্ষকদের বেতন দেওয়ার আশ্বাস

পরিদর্শনের সময় আলীনগর স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার পাশাপাশি শিক্ষকদের বেতনসংক্রান্ত সমস্যার কথা জেলা প্রশাসককে জানান।

জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী মাসগুলোর বেতন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির দায়িত্ব সরকারিভাবে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে।

জাহিদুল ইসলাম বলেন, ‘এই শিক্ষার্থীরা আমাদের সমাজের প্রাণ। তাদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।’ শিক্ষক ও শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজকে নির্দেশনা দেওয়া হয়।

এদিন দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০০টি স্কুলব্যাগ, ২০০টি ফলদ গাছের চারা এবং ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে চকলেটও বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, শিক্ষকদের সম্মান করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক।

জঙ্গল সলিমপুর নিয়ে ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, এখানকার শিশুরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এসব দেখলে এলাকাটি সম্পর্কে অনেকের ধারণা বদলে যেত।

৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রশাসনিক কার্যক্রমের সময় সহযোগিতার জন্য আলীনগর স্কুল ও এসএম পাইলট স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। তিনি বলেন, সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য বিদ্যালয় দুটি জায়গা দিয়েছিল।

পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন ও সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

04/10/2026

নাসিকের অ বৈ ধ গাড়ি আ ট কের অ ভি যা ন শুরু

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পি স্ত ল উ দ্ধা রনারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ...
04/10/2026

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পি স্ত ল উ দ্ধা র

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১। এসময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি পালিয়ে যায়।

রবিবার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে কয়েক জন ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়িটির আশপাশে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

04/10/2026

এসআরবি-১১ এর অভিযানে আড়াইহাজারের পরিত্যক্ত জমিদার বাড়িতে ১ টি বিদেশি পি স্ত ল উদ্ধার

Address

Narayanganj-
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Times Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Narayanganj:

Shortcuts

Share