Learn to Serve

Learn to Serve Follow দিতে ভুলবেন না প্লিজ

19/10/2025
তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সিন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে ...
28/09/2025

তিনদিন আগে ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সিন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে গেছি মানসিকভাবে।

ঢাকা মেডিকেল ও তার আশেপাশে যত ব্লাড ব্যাংক আছে তারা প্রায় সবাই এক ব্যাগ রক্তকে দুইটা প্যাকেটে ভাগ করে রক্তের পরিবর্তে স্যালাইন/লাল রঙ মিশ্রিত করে সেই প্যাকেট ভর্তি করে এবং সে রক্তগুলো আপনার আর আমার কাছে চড়া দামে বিক্রি করে।

ঘটনা এখানেই শেষ নয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবীসহ হাজার হাজার মানুষ যে রক্ত দান করেছিলেন, সেই রক্ত দিয়ে বাচ্চাদের জীবন না বাঁচিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।

যাদের কাজ রক্ত দিয়ে রোগীকে বাঁচানো, তারা যদি স্যালাইন আর লাল রঙ মেশানো রক্ত রোগীর শরীরে প্রবেশ করায়- সেক্ষেত্রে রোগীর অবস্থা কী হবে?

আপনি, আমি হয়তো রক্তের সন্ধান মিলেছে বলে খুশি হয়ে যাবো এই ভেবে- এবার রোগীকে বাঁচানো যাবে। বাই চান্স বাঁচাতে না পারলে কান্নাকাটি করে বলবো- হায়াত ছিল না হয়তো।

অথচ হায়াত ছিল। রোগীকে ঠিকঠাক রক্ত দেয়া গেলে তিনি ঠিকই বাঁচতে পারতেন। কিন্তু যার শরীরে রক্তের পরিবর্তে স্যালাইন বা লাল রঙ ঢুকছে- সেই রোগী কীভাবে বাঁচবে?

বাংলাদেশের প্রতিটা সেক্টরের বেশিরভাগ মানুষ টাকার জন্য আসলে এতটাই নিচে নেমে গেছে যে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর পশুর অবস্থানও তাদের চেয়ে একটু উপরে। এত নিকৃষ্ট একটা জাতির ন্যূনতম কোন উন্নতির সম্ভাবনা আছে বলে আমার আর বিশ্বাস হয় না।
(Copy)

25/09/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn to Serve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share