28/07/2026
বড় সাফল্য: ৪,৫০০ পিস ইয়াবাসহ টেকনাফের শীর্ষ মাদক কারবারি হাফেজ উল্লাহ আটক!
কক্সবাজারের উখিয়া ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের (পূর্ব জোন, বিসিজি স্টেশন ইনানী) এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে টেকনাফের চিহ্নিত মাদক কারবারি মো. হাফেজ উল্লাহকে (৬৬)।
⚠️ বিভ্রান্তি এড়াতে আসল সত্য জানুন:
সোশ্যাল মিডিয়ায় দাড়ি-টুপি দেখে অনেকে তাকে 'হুজুর' বা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। কিন্তু আসল সত্য হলো— আটককৃত হাফেজ উল্লাহ কোনো ধর্মীয় আলেম বা হুজুর নন। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বিতর্কিত সাবেক এমপি আবদুর রহমান বদির ফুফা! মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
অভিযানের মূল তথ্য:
উদ্ধার: ৪,৫০০ পিস ইয়াবা (বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা)।
অভিযান: বিসিজি স্টেশন ইনানী, বাংলাদেশ কোস্ট গার্ড।
স্থান: উখিয়া, ইনানী মেরিন ড্রাইভ সড়ক (টেকনাফ থেকে কক্সবাজারগামী বাস)।
মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। ধর্মের লেবাস বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা এই জঘন্য অপরাধ করে, তাদের তীব্র ধিক্কার জানাই। প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে জানাই স্যালুট! মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।