Tanisha Rahman

Tanisha Rahman Sumaiya Akter The Little Traveller ✨❤️🥀 his page only use product sell

20/11/2025

ভুলে গেলে চলবেনা। ঠিক কোথায় তুমি নিজেকে মূল্যহীন হিসেবে দেখেছো; কোথায় তোমার থাকা না থাকায় কিছু যায় আসে না, ভুলে গেলে চলবেনা, মনে রাখতে হবে।

মনে রাখতে হবে কে আছি বলে আর কোথাও ছিলো না। কে তোমার খারাপ সময় জেনেও তোমাকে উপেক্ষা করে গেছে, আবার সেই মানুষ গুলোই তোমার ভালো সময়ে এসে বুকে জড়িয়ে নিয়েছে। ভুলে গেলে চলবেনা।

কারণ শুধুমাত্র এটাই নয় যে মনে রাখলে তুমি মজবুত হবে মানসিক ভাবে শক্ত হবে। মনে এই কারণে রাখবে; তোমাকে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হতে হবে। কিছু বিষয় মনে না রাখলে তুমি কখনোই নিজেকে ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না।©

19/11/2025

জীবন সহজ না; জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনও দুয়া করে, কখনও সবর করে, কখনও মাফ করে, কখনোবা এড়িয়ে চলে।🖤

19/11/2025

এমন একটা জায়গা পেতাম যেইখানের সবাই আমাকে মাথায় করে রাখবে! আমাকে ভালো রাখার কোন কমতি থাকবে না! সব সময় আমার মন টা ফুরফুরা থাকবে!কোন প্রকার ঝামেলা থাকবে না!

19/11/2025

আক্ষেপ জমতে জমতে হঠাৎ মন থেকে উঠে যাওয়ার যেই ব্যাপারটা 😊

11/11/2025

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা কোনোটাই করা উচিৎ নয় কারণ, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়।..

02/05/2025

জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাইনা।

চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদের কে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে।

02/05/2025

জীবনের মানে সে'দিন বুঝবেন যেদিন সময় আর পরিস্থিতি এক সাথে আঘাত করবে!😅💔

02/05/2025

যখন অনেক মন খারাপ থাকবে, ডিপ্রেসড ফিল হবে, দেয়ালে পিঠ ঠে.'কে যাবে। তখন বেশি বেশি দরূদ শরীফ পড়বেন। দেখবেন ইন্সট্যান্ট রেজাল্ট পাবেন, ইনশাআল্লাহ্। এটা একটা পরীক্ষিত আমল!'🖤

02/05/2025

সবসময় স্ট্রং থাকা যায়না; ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায়না। জমে থাকা ব্যথা গুলো হঠাৎ করেই চিৎকার দিয়ে বলে উঠে "আমি আর পারছিনা।"

02/05/2025

চোখের ভারী কাজল জানে
কতোটা নৈপুণ্যে আড়াল রেখেছি সাগরসম যন্ত্রনা,
পোড় খাওয়া হৃদয়ে পাহাড়সম দুঃখ পুষি
কে দেবে তার সান্ত্বনা?

Address

Narayanganj
1420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanisha Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share