Fighter

Fighter যা দেখি, তাই দেখাই !!
সত্য প্রকাশে অদম্য।
আমাদের সাথেই থাকুন।
(6)

07/09/2026

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০০ জন গ্রেপ্তার, মদ-ইয়াবা-গাঁজা উদ্ধার
#নারায়ণগঞ্জ

07/09/2026

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০০ জন গ্রেপ্তার, মদ-ইয়াবা-গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় একযোগে বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে মাদকসেবী, মাদকব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ও ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্যমতে, সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা থানা এলাকায় মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৭ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পরিচালিত অভিযানে আরও দুইজনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা ও ছয় পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়।

বন্দর থানা এলাকায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বৈষম্যবিরোধী মামলায় তিনজন, ছিনতাইয়ের অভিযোগে একজন, মাদকসেবী তিনজন, মাদকব্যবসায়ী চারজন, জিআর পরোয়ানায় একজন, সিআর পরোয়ানায় তিনজন এবং পূর্বের মামলায় সাতজন রয়েছেন। এ ছাড়া দুটি মাদক মামলা রুজু এবং ১০১ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ী ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা এলাকায় মাদকসেবী, মাদকব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, আড়াইহাজার থানা এলাকায় মাদকসংক্রান্ত মামলায় তিনজন, সিআর সাজাপ্রাপ্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাতটি থানায় পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
#নারায়ণগঞ্জ

06/09/2026

নারায়ণগঞ্জে তিন ঘণ্টার বিশেষ অভিযানে ১০৬ জন গ্রেপ্তার

সাত থানায় একযোগে অভিযান, গাঁজা-ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধারের দাবি পুলিশের

নারায়ণগঞ্জের সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ১০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে গাঁজা, ইয়াবা, সুইচ গিয়ার ও নগদ টাকা উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সদর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সদর মডেল থানায় অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়। পুলিশ তাদের মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে।

ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ৩১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বন্দর থানায় চারজন মাদকসেবী, মাদকসহ দুজন, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইচ গিয়ার ও নগদ ৪ হাজার টাকাসহ তিনজন ছিনতাইকারীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। মাদকসহ আটক দুজনের মধ্যে একজনের কাছ থেকে গাঁজার পুরিয়া এবং অন্যজনের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধারের কথা বলা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে ১৪ জন মাদকসেবীকে আটক করা হয়। সোনারগাঁও থানায় আটক করা হয়েছে পাঁচজনকে।

এ ছাড়া রূপগঞ্জ থানায় মাদকসেবী ও মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আড়াইহাজার থানায় অভিযান চালিয়ে আরও পাঁচজন মাদকসেবীকে আটক করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, তিন ঘণ্টার এই বিশেষ অভিযানে সাতটি থানায় সর্বমোট ১০৬ জনকে গ্রেপ্তার/আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য আলামতের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন না হওয়া পর্যন্ত তাদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।
#নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুইজন গ্রেপ্তারনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ প...
06/09/2026

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ ও ৬ সেপ্টেম্বর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় চৌরাস্তা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার হেফাজত থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এর পরদিন ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালিয়ে মো. খোকন (৩৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় বসবাস করেন। তার হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শুভ হত্যা: অনিক-সুমনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনার অভিযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) ...
06/09/2026

শুভ হত্যা: অনিক-সুমনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনার অভিযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে অনিক ও সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।

গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ সদর থানার গলাচিপা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

ডিবি জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে অনিক ও সুমনের বিরুদ্ধে শুভকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে দিয়ে তাকে ঘটনাস্থলে ডেকে আনার তথ্য পাওয়া গেছে।

ডিবির দাবি, পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল শুভকে ঘিরে ফেলে। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করেন এবং দলের অন্য সদস্যরা চাকু দিয়ে তাকে আঘাত করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তাররা হলেন—আমলাপাড়া মাদ্রাসাপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), আমলাপাড়ার ২১ নম্বর কেবি সাহা বাইলেন এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে সিয়াম আহমেদ সিজান (২১) এবং একই এলাকার মৃত সমর্চান সরদারের ছেলে মো. সোহান (২৪)।

অভিযানে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অনিক, অহিদসহ আরও যাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: তারিকুল ইসলামসামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইক...
04/09/2026

সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে: তারিকুল ইসলাম

সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেতন, সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী নিতাই চৈতন্য আশ্রম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারিকুল ইসলাম সুজন বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্যায় ও দুরাচারের বিনাশ এবং সজ্জনদের সুরক্ষার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব ঘটে। সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হিসেবে শ্রীকৃষ্ণ মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

তিনি বলেন, কোনো পক্ষ যাতে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিষয় নয়; এটি পুরো সমাজের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত।

তারিকুল ইসলাম আরও বলেন, সমাজে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বজায় রাখতে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ জরুরি। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও রাষ্ট্র ও সমাজের প্রতি সবার দায়িত্ব অভিন্ন। বিভাজন ও বিদ্বেষ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই সমাজকে এগিয়ে নিতে হবে।

একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে পারলেই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

শ্রীশ্রী নিতাই চৈতন্য আশ্রমের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ‘কালাই সবুজ’ গ্রেপ্তারনারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রা...
03/09/2026

রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ‘কালাই সবুজ’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ ওরফে ‘কালাই সবুজ’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানাধীন মুসলিমনগর এলাকায় কুয়েতি মসজিদ সংলগ্ন নাহার ভিলা ভবনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় নাহার ভিলার দ্বিতীয় তলায় সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ইংরেজিতে ‘WALTHER’ লেখা একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট এবং একটি জিআর সাজা-সংক্রান্ত যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

02/09/2026

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই ছিল শহীদ জিয়ার লক্ষ্য: খোরশেদ
#নারায়ণগঞ্জ

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই ছিল শহীদ জিয়ার লক্ষ্য: খোরশেদপ্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্ম...
02/09/2026

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই ছিল শহীদ জিয়ার লক্ষ্য: খোরশেদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মাছের পোনা ও রেণু অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে সাবেক যুবদল নেতাকর্মীরা পুকুরে মাছের পোনা ও রেণু অবমুক্ত করেন। পরে পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের পর বাংলাদেশকে খাদ্য সংকট থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেন। তিনি কৃষি ও মৎস্য উৎপাদন বাড়াতে সবুজ বিপ্লবের ডাক দেন।”

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন, মজা পুকুর সংস্কারসহ কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। প্রাকৃতিক জলাশয়ের ওপর নির্ভরতার পাশাপাশি পরিকল্পিতভাবে মাছ চাষের উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

খোরশেদ আরও বলেন, “শহীদ জিয়ার সেই দূরদর্শী উদ্যোগের ফলে একদিকে যেমন দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পথ সুগম হয়েছিল, অন্যদিকে কৃষি ও মৎস্য খাতকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও বিস্তার ঘটে। তার সেই স্বনির্ভরতার দর্শন আজও প্রাসঙ্গিক।”

তিনি বলেন, “এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৎস্য চাষ সম্প্রসারণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার যে কর্মসূচি ঘোষণা করেছেন, তা সফল করতে আজকের এই উদ্যোগ। বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, দেশের মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়েও দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়।”

তিনি বলেন, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, আব্দুল কাইয়ূম আলামিন, সুমন ভূইয়া, মো. নুরুজ্জামান, মনির আহমেদ রাসেল, রানা মুন্সী, মো. মিঠু, খোকন গাজী, আফজাল হোসেন, মো. ইমন, মো. মুসা, রহিম শেখ, বিল্লাল, রুহুল আমিন, হাজী আলম, জাকির হোসেন, কবির, আলফু, মিজান গাজী, কুতুব উদ্দিন, মহিউদ্দিন, খালেক মাহবুব ভূঁইয়া, মো. ইসলাম, মাসুম খন্দকার, রাজিব, নজরুল ইসলাম, মাসুদ আহমেদ, শামীম, তপু, কবির হোসেন জিহাদী, শেখ মাসুদ, মিজান, শামীম ইসলাম বাবু প্রমুখ।

আওয়ামী লীগের এমপি-মেয়রদের সঙ্গে শকুর ছবি ভাইরাল, সাখাওয়াতের পাশে অবস্থান ঘিরে প্রশ্ননারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ...
02/09/2026

আওয়ামী লীগের এমপি-মেয়রদের সঙ্গে শকুর ছবি ভাইরাল, সাখাওয়াতের পাশে অবস্থান ঘিরে প্রশ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পাশে সাবেক কমিশনার শওকত হাশেম শকুর উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়রদের সঙ্গে শওকত হাশেম শকুর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোর কয়েকটিতে আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়রদের বিভিন্ন অনুষ্ঠানে শওকত হাশেম শকুকে উপস্থিত থাকতে দেখা যায়। একটি ছবিতে তাকে আওয়ামী লীগের নেতাদের খাবারের টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বলেও দাবি করা হচ্ছে। এসব ছবি ঘিরেই বর্তমানে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা।

দলীয় নেতাকর্মীদের একটি অংশের প্রশ্ন, বিএনপির দীর্ঘ দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন না করে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের কেন বর্তমান প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশে দেখা যাচ্ছে?

তৃণমূলের নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে যদি রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনায় নেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ব্যক্তির সঙ্গে বর্তমান সময়ের ঘনিষ্ঠতার বিষয়টিও পরিষ্কার হওয়া প্রয়োজন।

এদিকে সাখাওয়াত হোসেন খানের পাশে শওকত হাশেম শকুর উপস্থিতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে। বিষয়টি এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

তবে ভাইরাল হওয়া ছবিগুলোর প্রেক্ষাপট, সময় ও অনুষ্ঠানের বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ছবিগুলো নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে শওকত হাশেম শকু এবং প্রশাসক সাখাওয়াত হোসেন খানের বক্তব্যও পাওয়া যায়নি।

ফলে প্রশ্ন উঠছে—দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের পাশে না রেখে আওয়ামী লীগ আমলে আলোচিত ব্যক্তিদের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিসরে এতটা দৃশ্যমান উপস্থিতির কারণ কী? নারায়ণগঞ্জের বিএনপি ও রাজনৈতিক মহলে এখন এ প্রশ্নেরই উত্তর খুঁজছেন অনেকে।

Address

Casara
Narayanganj
1400

Telephone

+8801912366399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fighter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fighter:

Shortcuts

Share