Wander with Shawon

Wander with Shawon The believer will not attain comfort until he meets Allah. ♥

❤️🇧🇩❤️🇮🇳🇳🇵🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🇹🇭 next loading.......
(1)

ভ্রমণ মানুষকে আনন্দ দেয়, নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে পৃথিবীর উন্নত ও নিরাপদ বলে পরিচিত শহরগুলোতেও ভ্রম...
13/06/2026

ভ্রমণ মানুষকে আনন্দ দেয়, নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে পৃথিবীর উন্নত ও নিরাপদ বলে পরিচিত শহরগুলোতেও ভ্রমণের সময় সতর্ক থাকা জরুরি।অনেকেই লন্ডনকে বিশ্বের অন্যতম নিরাপদ ও সুন্দর শহর হিসেবে মনে করেন। এর ঐতিহাসিক স্থাপনা,পরিচ্ছন্ন পরিবেশ এবং মানুষের আচার-আচরণ সত্যিই প্রশংসার দাবিদার।কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও কিছু ঝুঁকি রয়েছে, যা পর্যটকদের মাথায় রাখা উচিত।

বিশেষ করে ব্যস্ত পর্যটন এলাকা যেমন Tower Bridge, Buckingham Palace এবং অন্যান্য জনপ্রিয় স্থানগুলোতে পকেটমার ও বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটতে দেখা যায়।

লন্ডনে ভ্রমণের সময় আমি নিজেও এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম।একটি মেট্রো স্টেশনের চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম।আমার দুই হাতে দুটি ব্যাগ ছিল এবং ওয়ালেটটি ছিল পেছনের পকেটে।হঠাৎ একজন ব্যক্তি আমার ওয়ালেটটি নিয়ে নেওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত আমি সঙ্গে সঙ্গে বিষয়টি টের পাই এবং আমার ভাইয়া তাকে ধরে ফেলেন। ফলে আমি আমার মানিব্যাগ ফেরত পাই।

এ ধরনের ঘটনা শুধু লন্ডনেই নয়,বিশ্বের অনেক বড় শহরেই ঘটে। এছাড়া রাস্তাঘাটে বিভিন্ন ধরনের স্ক্যাম বা প্রতারণার ফাঁদও দেখা যায়। কেউ ভুয়া চ্যারিটির নামে টাকা চাইতে পারে, আবার কেউ বিভিন্ন ধরনের খেলা বা লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণা করতে পারে।

তাই লন্ডন বা বিশ্বের যেকোনো বড় শহরে ভ্রমণের সময় কিছু বিষয় মনে রাখা জরুরি,

* নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন।
* অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোন বা মানিব্যাগ প্রদর্শন করবেন না।
* অপরিচিত ব্যক্তির প্রলোভন বা সন্দেহজনক প্রস্তাব এড়িয়ে চলুন।
* ভিড়ের মধ্যে অতিরিক্ত সতর্ক থাকুন।

নিরাপদ শহর মানেই শতভাগ ঝুঁকিমুক্ত নয়। পৃথিবীর প্রতিটি সমাজেই ভালো-মন্দ মানুষ রয়েছে, আর লন্ডনও তার ব্যতিক্রম নয়। তাই সচেতনতা ও সতর্কতাই হতে পারে নিরাপদ ভ্রমণের সবচেয়ে বড় সঙ্গী।

সবাই ভালো থাকুন।
আসসালামু আলাইকুম।

12/06/2026

এক কাপ চা আর অফুরন্ত রাজনীতি,বাংলার চিরচেনা বিকেল। ☕ (পার্ট-২)

#চায়ের_কাপে_রাজনীতি
#চা_আড্ডা
#রাজনৈতিক_আলোচনা
#বাংলার_আড্ডা

11/06/2026

থাইল্যান্ড ভিসার জন্য শুধু ব্যাংক স্টেটমেন্ট থাকলেই হবে না, বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাসেলের বিয়েতে ❤️
09/06/2026

রাসেলের বিয়েতে ❤️

আজ থেকে প্রায় এক যুগ আগের এই ছবিটি। ছবিতে থাকা প্রত্যেক মানুষই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ।স্কুল, কলেজ ...
07/06/2026

আজ থেকে প্রায় এক যুগ আগের এই ছবিটি। ছবিতে থাকা প্রত্যেক মানুষই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ।স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের অসংখ্য স্মৃতি তাদের সঙ্গে জড়িয়ে আছে।জীবনের দীর্ঘ একটি সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, হাসি-আনন্দ, স্বপ্ন আর সংগ্রাম ভাগাভাগি করেছি।

সময়ের স্রোতে আজ সবাই জীবনের তাগিদে ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন কর্মব্যস্ততায় ছড়িয়ে পড়েছি। কিন্তু তাদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আজও স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে।ছবিটির বয়স প্রায় এক যুগ হলেও, আমাদের বন্ধুত্বের বয়স দুই দশকেরও বেশি।

সময় বদলেছে, মানুষ বদলেছে, জীবন বদলেছে,তবুও কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। এই ছবিটা তেমনই এক টুকরো অমূল্য স্মৃতি।।

03/06/2026

সমুদ্রের ঢেউ, শীতল বাতাস আর এক টুকরো প্রশান্তি,Tynemouth Beach-এর সৌন্দর্যে হারিয়ে যাওয়া এক বিকেল।

পৃথিবীতে প্রতিটি মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, ভালোবাসা ও আপনজনের সান্নিধ্যের প্রয়োজন আছে। আজ একটি সংবাদে দেখলাম, এক ব...
02/06/2026

পৃথিবীতে প্রতিটি মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, ভালোবাসা ও আপনজনের সান্নিধ্যের প্রয়োজন আছে। আজ একটি সংবাদে দেখলাম, এক বৃদ্ধা মহিলা নিজ ঘরে মৃত্যুবরণ করেছেন এবং ধারণা করা হচ্ছে তিনি ১০–১৫ দিন আগেই মারা গিয়েছিলেন। এর মধ্যেই ঈদও চলে গেছে অথচ কেউ তার খোঁজ নেয়নি।

জানা গেল, তার তিন সন্তানই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অন্যজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরেকজন কানাডা প্রবাসী। বিষয়টি আমাকে গভীরভাবে ভাবিয়েছে। একজন মা-বাবা সন্তানের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেন, তাদের বড় করে তোলেন, নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন। কিন্তু জীবনের শেষ সময়ে যদি সেই মা-বাবাকেই একাকীত্বে দিন কাটাতে হয়, তাহলে আমাদের শিক্ষা, পদমর্যাদা ও সাফল্যের মূল্য কোথায়?

শিক্ষিত হওয়া সহজ কিন্তু মানবিক হওয়া অনেক কঠিন। বড় পদ, বড় পরিচয় কিংবা সামাজিক মর্যাদার চেয়ে একজন সন্তানের কাছে তার মা-বাবার খোঁজখবর নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ কখনোই ভুলে যাওয়া উচিত নয়।

আসুন, আমরা আমাদের ব্যস্ততার মাঝেও মা-বাবার খোঁজ নিই, তাদের সময় দিই এবং তাদের পাশে দাঁড়াই। কারণ জীবনের শেষ প্রান্তে তারা সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করেন নিজের সন্তানের ভালোবাসা। সবাই ভালো থাকুন।

এক কাপ রঙ চা, আর কিছু শান্ত মুহূর্ত। ❤️
02/06/2026

এক কাপ রঙ চা, আর কিছু শান্ত মুহূর্ত। ❤️

01/06/2026

ইউকে ভিজিটর ভিসা করতে চান? আবেদন করার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো। 🇬🇧✈️

31/05/2026

থোকায় থোকায় লটকন! 😲

নরসিংদীর এই দৃশ্য মিস করবেন না। 🌿

#লটকনবাগান #নরসিংদী #বাংলাদেশ

Address

Narsingdi
1630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wander with Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share