06/04/2026
আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক সমস্যা তৈরি হয়, যার সঠিক ধর্মীয় সমাধান বা শরীয়তের নিখুঁত ব্যাখ্যা জানা আমাদের জন্য অপরিহার্য। আর সেই প্রয়োজন পূরণার্থেই দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফতোয়া বোর্ড নরসিংদী বাংলাদেশ।
২০২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নং ২৫৯৫। এটির কার্যালয় নরসিংদী জেলার সাটিরপাড়া নরসিংদী প্লাজার ৩য় তলায় ৩০১ এ অবস্থিত। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোস্তফা আল-ফারুকী (হাফিযাহুল্লাহ)-এর পরিচালনা এবং অভিজ্ঞ উলামায়ে কেরাম ও বিজ্ঞ মুফতিগণের সার্বিক সহযোগিতায় বোর্ডের যাবতীয় কার্যক্রম অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে।
আমাদের সুদূরপ্রসারী লক্ষ্য ও উদ্দেশ্য:
▪️দেশব্যাপী সাধারণ মানুষের দ্বীনি ও দুনিয়াবি সমস্যার রেফারেন্সভিত্তিক নির্ভুল সমাধান প্রদান করা।
▪️যাকাত, রমজান, কোরবানি কিংবা সমসাময়িক জাতীয় ইস্যুতে ছোট ছোট রিসালা বা লিফলেটের মাধ্যমে মানুষকে শরীয়তের সঠিক দিকনির্দেশনা প্রদান করা।
▪️ফতোয়া প্রদানের এই মহান সেবা অব্যাহত রাখতে নতুন প্রজন্মের আলেমদেরকে আত তাকাসসুস ফিল ফিক্বহীল ইসলামী বা ইফতা বিভাগে এক বছর মেয়াদী কোর্স করার মাধ্যমে দক্ষ মুফতি হিসেবে গড়ে তোলা।
আর্তমানবতার সেবায় আমাদের পরিকল্পনা:
ফতোয়া বোর্ড কেবল মাসআলা-মাসায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আর্তমানবতার সেবায়ও আমরা বদ্ধপরিকর। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে:
▪️হানাফী মাযহাবসহ সকল মাযহাবের কিতাব এবং আধুনিক গবেষণাপত্র সংরক্ষন করার মাধ্যমে সমৃদ্ধ পাঠাগার তৈরি করা।
▪️দুর্যোগকবলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানো এবং অসচ্ছল আলেমদের প্রয়োজনে সহায়তা প্রদান করা।
▪️যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তোলা
▪️দেশের তৃণমূল পর্যায়ের মানুষের জন্য ফ্রিজিং গাড়ি ও অ্যাম্বুলেন্স সার্ভিসসহ একটি আধুনিক 'চিকিৎসা সেবা কেন্দ্র' নির্মাণের পরিকল্পনা।
বিশুদ্ধ ইসলামী জীবন যাপনে 'ফতোয়া বোর্ড নরসিংদী, বাংলাদেশ' হতে পারে আপনার বিশ্বস্ত পথপ্রদর্শক। দ্বীনের এই মহৎ পথচলায় আমাদের সঙ্গী হতে এবং যেকোনো সমস্যার শরয়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন।
অফিস:০১৯৭৩৬৬৯৬৬৭ চেয়ারম্যান:০১৭২১৪১২৪২৩
ইমেইল:[email protected]
সকল সমস্যার রেফারেন্স ভিত্তিক শরয়ী সমাধান প্রদানের সর্বদা প্রস্তুত ফতোয়া বোর্ড নরসিংদী বাংলাদেশ—
Send a message to learn more