27/02/2024
Udemy হল একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা বিভিন্ন বিষয়ে বিস্তৃত কোর্স অফার করে, যা ব্যবহারকারীদের বিশেষজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে তাদের নিজস্ব গতিতে শিখতে দেয়। ব্যবহারকারীরা প্রোগ্রামিং, ব্যবসা, ফটোগ্রাফি, ভাষা শিক্ষা এবং আরও অনেক কিছুর বিষয়ে Udemy কোর্সগুলি অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রে যে ব্যাক্তি কোর্স সেল করতে চায় সে তার কোর্সের ভিডিও Udemy তে আপলোড করবে এবং তার ইচ্ছেমত কোর্সের দাম নির্ধারণ করবে। অতপর, যে ব্যাক্তি কোর্স কিনতে চায় সে উক্ত কোর্সের দেয়া প্রোমো ভিডিও দেখে পছন্দ হলে কোর্সটি কিনতে পারে। এক্ষেত্রে কোর্স কেনার পর Udemy ঊক্ত কোর্সের দামের একটি অংশ কমিশন হিসেবে রেখে দিবে। যার ফলে বায়ার তার পছন্দ মতো কোর্স কিনতে পারলো আবার সেলারো তার অভিজ্ঞতা শেয়ার করে টাকা উপার্জন করতে পারলো। আবার Udemy মধ্যস্থতাকারী হিসেবে বায়ার ও সেলারকে একসাথে নিয়ে আসলো। যাকে বলে WIN WIN SITUATION!