মেডি টোন

মেডি টোন A New Chapter�

17/06/2026

শুধু লাইসেন্স বাতিল নয়! হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া হোক।

হাসপাতাল খুলে বসে আছেন, অ্যাম্বুলেন্স সুবিধা দেবেন মাত্র ৩৮০ টাকায়? বাকি অ্যাম্বুলেন্সগুলো কি না খেয়ে মরবে নাকি?

গর্ভবতী মহিলাদের ভয়ভীতি দেখিয়ে সিজার করবেন, তাহলেই তো ব্যবসা রমরমা! তা না, আপনি নরমাল ডেলিভারিতে রেকর্ড গড়বেন, আবার দ্বীনি পরিবেশে চিকিৎসা দেবেন—তা তো হয় না। এতে অন্য হাসপাতালগুলোর কথাও একবার চিন্তা করেন!

ড্রাইভারের খামখেয়ালিতে রাস্তায় দুর্ঘটনা হয়, তখন তো গাড়ির রুট পারমিট বাতিল হয়েছে বলে শোনা যায় না।

কাচ্চিভাইয়ের অসাবধানতার কারণে আগুন লেগে মানুষ মারা যায়, তখন কাচ্চিভাইয়ের লাইসেন্স বাতিল হয় না।

ফেরি থেকে গাড়ি নদীতে পড়ে যায়, তখন গাড়ির কোম্পানি থাকে বহাল তবিয়তে...

কিন্তু একটা হাসপাতাল দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। একটি দুর্ঘটনায় শিশু মারা গেছেন। তারা তা স্বীকার করেছেন, ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকারও করেছেন। তারপরও তাদের হাসপাতাল দ্রুত বন্ধ করে দিতে হবে—এটা বাংলাদেশের কালচারের সঙ্গে যায় না।

এমন শত শত নামী দামি হাসপাতাল আছে, যেখানে ভুল চিকিৎসার কারণে ডেলিভারির সময় মা ও শিশু দুজনই মারা যায়। কই, তারা তো কখনো দায় স্বীকার করে না?

কোভিডের সময়, যখন হাসপাতালগুলো টাকা খেয়ে কোভিডের নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিল, তখন আপনাদের কী দরকার ছিল দ্রুততম সময়ে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করে সেবা দেওয়ার?

এ দেশে ভালো করতে নেই। ভালো করলে সবাই আপনার পেছনে লাগবে... যেমনটা খলিল কসাইয়ের বিরুদ্ধে বাকি গোশত ব্যবসায়ীরা লেগেছিল। নবীন পাঞ্জাবীর ঘটনাও তো কিছুদিন আগের। এত দ্রুত আমরা ভুলে যাই কীভাবে?

কারণ আমাদের জাতীয় খেলা হা-ডু-ডু...







©

17/06/2026

রোগী যে কারনেই মারা যাক ডাক্তারকে মার খেতেই হবে।

16/06/2026
11/06/2026

ডাক্তারদের মারা যেনো কোনো ব্যাপারই না

বরিশালের কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে...
10/06/2026

বরিশালের কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১০ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হামলার দৃশ্য দেখা যায়। ভুক্তভোগী চিকিৎসকের নাম ডা. শিবু।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করছেন। এ সময় চিকিৎসককে চড়-ঘুষি মারার পাশাপাশি চেয়ার দিয়েও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করেন।

জানা গেছে, হাসপাতালটিতে এক রোগীর মৃত্যুর পর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোগীর এক স্বজন চিকিৎসকের ওপর হামলা চালান।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী চিকিৎসক বলেন, ‘আমি আমার কক্ষে বসে ছিলাম। হঠাৎ করে এক ব্যক্তি এসে আমার ওপর হামলা শুরু করেন।’

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডি টোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share