04/06/2026
তারপর বছর কেটে যায় তোমায় ছাড়া। আমি প্রতিদিন একটা নতুন মানুষ খুঁজি তোমার রেফারেন্স নিয়ে। আমার ঠিক তোমার মত একটা মানুষ চাই। তাই তোমার মুখের গড়ন, কথা বলা, হাসির দৈর্ঘ্য, রাগ-অভিমানের অনুপাত, তোমার চোখ প্রভৃতিকে একটা কাগজে টুকে নিয়ে, হুবহু তোমার মত একটা মানুষ খুঁজতে খুঁজতে একের পর এক পর এক স্টেশন ছেড়ে লোকাল ট্রেনের মত এগোতে থাকি আমি। নেই, তোমার মত পৃথিবীতে কোনোও দ্বিতীয় জন নেই। যদিও জানি, মানুষ মাত্রই ভিন্ন। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা আছে, যেটা বাকিদের থেকে সম্পূর্ন আলাদা। তাও আমি পুরোনো পার্সে রাখা একটা চার বাই দু ফটো হাতে নিয়ে তোমায় খুঁজে বেড়াই। আমার যে তোমাকেই চাই! তাই এই অন্তহীন খোঁজ, বছরের পর বছর ধরে এভাবেই চলতে থাকে। চলতে চলতে আচমকা কোনোও এক স্টেশনে তোমার সাথে আমার দেখা হয়ে যায়। এবং এতগুলো ক্ষত বদলে আবার তোমার কাছাকাছি এলে বুঝতে পারি, আসলে তুমিও সেই মানুষ নেই আর, যাকে আমি চাই...
゚viralシ