20/08/2023
✍️কনটেন্ট রাইটিং এর মাধ্যমে উপার্জন।
✍️কনটেন্ট রাইটিং হল কোন একটি নির্দিষ্ট বিষয়ে বা একাধিক বিষয়ের উপর সংক্ষিপ্ত বা বিস্তারিতভাবে লিখিত ধারণা, ওই বিষয়ের উপর স্থিরচিত্র, অডিও বা ভিডিও চিত্র ইত্যাদির মাধ্যমে উপস্থাপন। কন্টেন্ট হতে পারে বিভিন্ন প্রকারেরঃ যেমন-
১। অডিও কনটেন্ট
২। ভিডিও কনটেন্ট
৩। টেক্সট (লখালেখি) কন্টেন্ট
৪। ইমেজ( চিত্র) কনটেন্ট
✍️চলমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাপেক্ষায় স্মার্ট পেশা হিসেবে আপনি বেছে নিতে পারেন “কনটেন্ট রাইটিং” পেশাটি।
অনলাইনভিত্তিক কাজের একটি অসাধারণ উপায় হল কন্টেন্ট রাইটিং।
সারাবিশ্বব্যাপি রয়েছে এর চাহিদা। এ বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্য এখন আর বাইরে যাবার প্রয়োজন নেই।
ইন্টারনেটের মাধ্যমেই এ বিষয়ের উপর দক্ষতা অর্জন করা সম্ভব।
বিশ্বব্যাপি জনপ্রিয় পেশা হিসাবে ফ্রিল্যান্সিং এর চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণে যারা এ পেশায় ক্যারিয়ার গঠন করতে চান তাদের অবশ্যই কনটেন্ট রাইটিং বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
পৃথিবীর মোট জনসংখ্যার ৫৭% ইন্টারনেট ব্যবহার করে। আর বাংলাদেশের ক্ষেত্রে এই হার ১৩% এর কাছাকাছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেড়ে চলছে অনলাইনে কাজ করার সুযোগ।
✍️যেভাবে শিখবেন কন্টেন্ট রাইটিং
নিজে নিজেই শিখে ফেলতে পারেন এই কন্টেন্ট রাইটিং শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে।
খুব সহজে এর দ্বারা আয় করতে পারবেন ঘরে বসেই। এ দক্ষতাটি অর্জনের জন্য আপনি - পেইড রিসোর্স এবং ফ্রি রিসোর্স এই দুটি উপায়কেই বেছে নিতে পারেন।
আমার মতে, ফ্রি রিসোর্স এর মাধ্যমেই শেখার বিষয়টি খুব মজার। কারণ নেটের দুনিয়ায় একটা কথা রয়েছে “যা নেই বাস্তবে তা নেই ইন্টারনেটে”।
✍️সুতরাং ইন্টরনেট ব্যবহার করেই এর বিষয় দক্ষ হয়ে ওঠা সম্ভব।
সর্বোপরি ব্যাপক অনুশীলনই আপনাকে দক্ষ করে তুলবে। কন্টেন্ট রাইটিং এমন একটি দক্ষতা, যার চাহিদা কখনোই ফুরোবে না।