HUR HUR

HUR HUR Wellcome to fb page

Brajiltina
25/06/2026

Brajiltina

08/05/2026

‼️কুরআনিক শব্দগুলোর গভীর তাৎপর্য‼️
🔹 ঈমান (إيمان)
নিরাপত্তা, আস্থা ও অন্তরের স্বীকৃতি
সত্যকে শুধু মুখে নয়, অন্তরে গ্রহণ করে তার উপর স্থির হওয়া।

🔹 ইসলাম
আত্মসমর্পণ করা
সত্য, ন্যায় ও স্রষ্টার নির্ধারিত নীতির কাছে নিজেকে সমর্পণ করা।

🔹 মুসলিম
আত্মসমর্পণকারী
যে নিজের অহং, প্রবৃত্তি ও স্বেচ্ছাচারিতা ছেড়ে সত্যের অনুসারী হয়।

🔹 সেজদা
স্রষ্টার নীতির উপর আত্মসমর্পণ
নিজেকে সত্যের সামনে নত করা; অহংকার ত্যাগ করে আপন ইচ্ছাকে বলি দেওয়া এবং একমাত্র স্রষ্টার ইচ্ছায় চলা।

🔹 মসজিদ
সেজদা বা আত্মসমর্পনের স্থান।
একমাত্র আল্লাহর প্রেরিত ও মনোনীত রসুলের কাছে আত্মসমর্পণের স্থানের নাম মসজিদ।

🔹 রুকু
স্রষ্টার নিয়মের প্রতি বিনয়ী ও নত হওয়া
জীবনের ভারসাম্য, শৃঙ্খলা ও বিধানের প্রতি নম্রতা প্রকাশ করা।

🔹 মুসল্লী
স্রষ্টার একচ্ছত্র নিয়মের অনুসারী
যে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্রষ্টার ন্যায়ভিত্তিক পথ ছায়ার মত অনুসরণ করে।

🔹 কুরবানী
স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় ও শ্রেষ্ঠ জিনিস বিসর্জন দেওয়া
বিশেষ করে নিজের নফসের অহং, লোভ, স্বার্থ ও অন্যায় প্রবৃত্তিকে ত্যাগ করা অর্থাৎ নিজের ইচ্ছাকে ত্যাগ করা।

🔹 যাকাত
পরিশুদ্ধি ও সমর্পণ
নিজের সম্পদ, প্রবৃত্তি ও ইচ্ছাকে শুদ্ধ করে স্রষ্টার ন্যায়নীতির পথে সপে দেয়া।

🔹 সিয়াম
আত্মসংযম ও আত্মশুদ্ধি
লোভ, কামনা, হিংসা, অহংকার ও নফসের অতিরিক্ত চাহিদাকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা।

🔹 কুফর (كفر)
সত্য ঢেকে রাখা / অস্বীকার করা
জানার পরও সত্যকে গোপন বা প্রত্যাখ্যান করা।

🔹 শিরক (شرك)
সত্যের কর্তৃত্বে অংশীদার বানানো
আল্লাহর চূড়ান্ত নীতি ও সত্যের সাথে অন্য কিছুকে সমকক্ষ করা।

🔹 তাকওয়া (تقوى)
সচেতন আত্মরক্ষা
ভুল, অন্যায়, অকল্যাণকর ও ধ্বংসাত্মক পথ থেকে নিজেকে বাঁচিয়ে সম্পূর্ণ পরিশুদ্ধপথে চলা।

🔹 সালাত (صلاة)
সংযোগ, যোগাযোগ ও কেন্দ্রিভূত করা
স্রষ্টার ন্যায়নীতির সাথে নিজেকে যুক্ত রাখা এবং সেই পথে অবিচল থাকার জন্য রসুলের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকা।

🔹 তাওবা (توبة)
ফিরে আসা
ভুল পথ থেকে সত্য ও সঠিক পথে প্রত্যাবর্তন করা।

🔹 নফস (نفس)
ব্যক্তিসত্তা / প্রবৃত্তিময় সত্তা
মানুষের ভেতরের চাওয়া, অনুভূতি, ইচ্ছা ও আত্মপরিচয়ের কেন্দ্র।

🔹 রূহ (روح)
আল্লাহর বিশেষ ক্ষমতা বাঁ নির্দেশনা
বিশেষ ক্ষমতা, উপলব্ধি ও জীবন্ত অর্থ দেয় যা একমাত্র মানুষের মধ্যে বিকশিত ও প্রকাশিত হয়।

🔹 জিহাদ (جهاد)
সর্বাত্মক প্রচেষ্টা / সংগ্রাম
সত্য, ন্যায় ও আত্মশুদ্ধির জন্য আন্তরিক চেষ্টা ও সংগ্রাম করা।

🔹 জুলুম (ظلم)
কোনো কিছু তার যথাযথ স্থানে না রাখা
অন্যায়, অবিচার বা সত্যকে বিকৃত করা।

🔹 ফাসাদ (فساد)
বিকৃতি ও ভারসাম্য নষ্ট করা
ব্যক্তি, সমাজ বা পৃথিবীর স্বাভাবিক ন্যায় ও শৃঙ্খলা ধ্বংস করা।

🔹 দুনিয়া (دنيا)
নিকটবর্তী ও ক্ষণস্থায়ী জীবনব্যবস্থা
মানুষের পরীক্ষামূলক পার্থিব জীবনব্যবস্থা, যা সাময়িক ও সীমিত। স্থান নয়, অবস্থা বা ব্যবস্থার নাম।

🔹 কবর (قبر)
আবৃত/আচ্ছাদিত ও সীমাবদ্ধ অস্তিত্বের স্তর
নফসের কর্মফল, উপলব্ধি ও বিচারিক পরিণতির জন্য দেহখাঁচার ভেতরে আবদ্ধ জীবনচক্র।

🔹 জানাজা (جنازة)
মূল ধাতু: ج ن ز
মূল অর্থ: আচ্ছাদিত করা, গোপন/ঢেকে ফেলা, বহন করা।
👉 জানাজা = মৃতদেহকে আচ্ছাদিত ও বহন করার প্রক্রিয়া/অবস্থা। এটা কোন নামাজের নাম নয়।

🔹 কিয়ামত (قيامة)
উত্থান, দাঁড়িয়ে যাওয়া ও সত্যের পূর্ণ প্রকাশের অবস্থা
যখন সমস্ত কর্ম, উদ্দেশ্য, সত্য ও বাস্তবতা উন্মোচিত হয়ে মানুষ তার প্রকৃত অবস্থানের মুখোমুখি দাঁড়াবে।

🔹 ফজর (فجر)
মূল অর্থ: ফেটে বের হওয়া, উদ্ভাসিত হওয়া, অন্ধকার চিরে আলোর প্রকাশ
👉 ফজর = ভোরের উদ্ভাস / অন্ধকার ভেদ করে আলোর সূচনা।

🔹 যোহর / জুহর (ظهر)
মূল অর্থ: প্রকাশ পাওয়া, দৃশ্যমান হওয়া, মধ্যভাগে উদ্ভাসিত হওয়া।
👉 যোহর = আলোর পূর্ণ প্রকাশ/ দীপ্তিময় সময়

🔹 আসর (عصر)
মূল অর্থ: সময়, নিংড়ানো, চাপ প্রয়োগ করা, সময়ের সংকুচিত হওয়া।
👉 আসর = দিনের নিংড়ানো/শেষাংশের দিকে অগ্রসর সময়

🔹 মাগরিব (مغرب)
মূল ধাতু: غ ر ب
মূল অর্থ: অস্ত যাওয়া, অদৃশ্য হওয়া, দূরে সরে যাওয়া।
👉 মাগরিব = পশ্চিম / আলোর আড়ালে চলে যাওয়া

🔹 ঈশা (عشاء)
মূল অর্থ: রাতের অন্ধকার, দৃষ্টির ক্ষীণতা, গভীর সন্ধ্যা।
👉 ঈশা = রাতের গভীর অন্ধকারে প্রবেশের সময়

🔹 তাহাজ্জুদ (تهجد)
মূল ধাতু: ه ج د
মূল অর্থ: ঘুম ত্যাগ করা, নিদ্রা ভেঙে জেগে ওঠা, রাতের নীরব জাগরণ।
👉 তাহাজ্জুদ = ঘুম ভেঙে গভীর মনোযোগে জেগে থাকা/সচেতন হওয়া। অবচেতনা থেকে চেতনায় ফেরা। এটাও কোন নামাজের নাম নয়।
***

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when HUR HUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share