Narsingdi Government Polytechnic Institute

Narsingdi Government Polytechnic Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Narsingdi Government Polytechnic Institute, Digital creator, Police Line, Narsingdi 1600, Narsingdi.
(1)

✅ নতুন শিক্ষার্থীদের ভর্তি তথ্য
✅ অ্যাডমিশন ও রেজিস্ট্রেশন
✅ ক্লাস ও পরীক্ষার রুটিন
✅ অনলাইন ফরম ফিলাপ ও ফি
✅ উপবৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট

সকল আপডেট পেতে পেজে যুক্ত থাকুন।

27/09/2026

📛 এডমিশন নিউজ 📛

২৯ সেপ্টেম্বর প্রকাশিত হবে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ১ম পর্যায়ের ভর্তি ফলাফল।

২০২৬–২৭ শিক্ষাবর্ষে ১ম পর্যায়ের ভর্তি কার্যক্রমের পরবর্তী সময়সূচি:

🔹 ১ম পর্যায়ের ফলাফল প্রকাশ:
২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার)

🔹 ১ম পর্যায়ের নিশ্চায়ন:
২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত

🔹 ১ম পর্যায়ের মাইগ্রেশন:
২ অক্টোবর ২০২৬ (শুক্রবার)

🔹 নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি:
১০ অক্টোবর থেকে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত

🔹 ক্লাস শুরু:
১১ অক্টোবর ২০২৬ (রবিবার)

© Narsingdi Government Polytechnic Institute

26/09/2026

দীর্ঘ ১০ দিন ছুটির পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ট পর্বের ক্লাস শুরু হবে আগামীকাল ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ থেকে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী ২০২৬-২৭ সেশনের ১ম পর্বের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১১ অক্টোবর, ২০২৬ থেকে।

©️ Narsingdi Government Polytechnic Institute

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সহযোগিতায়  নিয়োজিত পুলিশ কর্মকর্তাকে প্রীতি উপহার হিসেবে প্রতিষ্ঠানের ম্যাগাজিন ...
26/09/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সহযোগিতায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাকে প্রীতি উপহার হিসেবে প্রতিষ্ঠানের ম্যাগাজিন প্রদান।
কেন্দ্র : নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

আজ সারাদেশের ন্যায়  নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
26/09/2026

আজ সারাদেশের ন্যায় নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

26/09/2026

আজকের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় অসাবধানতাবশত ৩ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড সঙ্গে না আনায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

এসময় নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক Jobayr Hasan Siam- ভাই এর সার্বিক সহযোগিতায় দ্রুত অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়। ফলে তারা যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

শিক্ষার্থীদের সমস্যায় পাশে দাঁড়িয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সিয়াম ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগগুলোই শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। ❤️

পলিটেকনিক ভর্তি পরীক্ষা ২০২৬ (প্রশ্ন ও সমাধান)
26/09/2026

পলিটেকনিক ভর্তি পরীক্ষা ২০২৬ (প্রশ্ন ও সমাধান)

25/09/2026

📛নিউজ📛

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২৬ সেপ্টেম্বর। সারাদেশের প্রায় ৫৪ টি কেন্দ্রে একযোগে সকাল ১০ টা হতে ১১ পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে প্রায় ৯০ সহস্রাধিক শিক্ষার্থী।

©️ Narsingdi Government Polytechnic Institute

25/09/2026

🔺আগামীকাল পলিটেকনিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য জরুরি নির্দেশনা।
১।সকাল ৯:৩০ এরমধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
২।এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে (বাধ্যতামূলক)।
৩।জেনারেল ক্যালকুলেটর ব্যতীত অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ,সাইন্টিফিক এবং প্রোগ্রাম্যাবল ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
৪।সিট প্ল্যান অনুযায়ী একমাত্র নিজের আসনটি গ্রহণ করতে হবে।
৫।এডমিট কার্ডে লিখিত সেট কোড অনুযায়ী ওএমআর শিটের সেট কোডের বৃত্ত ভরাট করতে হবে। ৬।এডমিট কার্ড এবং ওএমআর সেটের নামের সাথে মিলিয়ে কোশ্চেন গ্রহণ করতে হবে।
৭।উল্লেখ্য থাকে যে এডমিট কার্ড, ওএমআর শিট এবং কোশ্চেন এর সেটের নাম একই হবে।
৮।ওএমআর শিটের উপরে লিখিত ১৪টি তথ্য বাধ্যতামূলকভাবে শিক্ষার্থী কর্তৃক পূরণ করতে হবে।
৯।পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশে জরুরি অবস্থা জারি থাকিবে।
কোন ধরনের অসদাচরণ এবং অসৎ উপায় অবলম্বনের কারণে প্রশাসন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী  ২৬ সেপ্টেম্বর শনিবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও  সুশৃঙ্খল ভাবে গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট শিক...
24/09/2026

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের নিয়ে সভা।
তারিখ : ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৬।
নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ ঘটিকায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক...
24/09/2026

আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ ঘটিকায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রের পরীক্ষার্থীদের সকাল ৯ ঘটিকার মধ্যে এডমিট কার্ডে উল্লেখিত বিষয়াবলী অনুসরণ পূর্বক কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
বি. দ্র. - এডমিট কার্ড এবং রেজিষ্ট্রেশন কার্ড ব্যতীত পরীক্ষায় অংশ গ্রহণ করা যাবে না।

শুভেচ্ছান্তে
প্রকৌশলী নীহার রঞ্জন দাস
অধ্যক্ষ, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

Address

Police Line, Narsingdi 1600
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Government Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share