it's me sraboni

it's me sraboni Welcome to my page��

শুভ অক্ষয় তৃতীয়া🙏সকল এয়োস্ত্রী নারীর শাখা সিদুঁর অক্ষয় হোক❤️❣️
20/04/2026

শুভ অক্ষয় তৃতীয়া🙏
সকল এয়োস্ত্রী নারীর শাখা সিদুঁর অক্ষয় হোক❤️❣️

18/01/2026
22/10/2025

হরে কৃষ্ণ 🙏
শুভ সকাল 🥰

15/10/2025

হরে কৃষ্ণ 🙏🙏🙏
শুভ সকাল সবাই 🥰

কল্পনা করুন—একজন মা, মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা—তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাক...
18/09/2025

কল্পনা করুন—
একজন মা, মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা—তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাকবেন।
কিন্তু বাস্তবতা?
ঘুম নেই, খাওয়ার সময় নেই, শারীরিক যন্ত্রণা, হরমোনের ওঠানামা আর একাকিত্বে ডুবে থাকা এক মা।

রাতের পর রাত বাচ্চার কান্না শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি।
কোনো এক ভোরে—মাথার ভেতর ঝড় বয়ে যায়।
তিনি বুঝতেই পারেন না কী করছেন…
এবং কিছুক্ষণের মধ্যেই খবরের কাগজে লেখা হয়—
“মা নিজের সন্তানকে হত্যা করেছে।”

কেউ ভাবে না—তিনি আসলে অসুস্থ ছিলেন।
শরীর নয়, তাঁর মন অসুস্থ হয়ে পড়েছিল।

এর নাম পোস্ট–পার্টাম ডিপ্রেশন।
মা হওয়ার পর অনেক নারী ভয়ংকর মানসিক অবসাদে ভোগেন।

অকারণে কান্না

খিটখিটে মেজাজ

ঘুম না হওয়া

বিরক্তি বা অবসাদ
এসবই হতে পারে এর লক্ষণ।

দুঃখজনক হলো—আমরা এটাকে হেলাফেলা করি।
বলতে শুনি—“মায়ের আবার মানসিক সমস্যা কিসের?”
ফলাফল?
এক মুহূর্তের ভুলে ভেঙে যায় পুরো পরিবার, হারিয়ে যায় এক নিষ্পাপ প্রাণ।

তাই এখনই সচেতন হোন—

মা হওয়ার পর শুধু শিশুর যত্ন নয়, মায়ের মানসিক যত্নও নিন।

পরিবারের সবাই, বিশেষ করে স্বামীকে মায়ের পাশে দাঁড়াতে হবে।

অস্বাভাবিক আচরণ দেখলে দেরি না করে ডাক্তার/সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হোন।

মনে রাখবেন—
শরীরের ক্ষত আমরা চোখে দেখি, কিন্তু মনের ক্ষত নিঃশব্দে ভিতরে ভিতরে পচে যায়।
আপনার একটি শেয়ার হয়তো এক মাকে মানসিক ভাঙন থেকে বাঁচাবে, কোনো নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করবে।

চলুন, প্রতিটি মায়ের হাসি ফিরিয়ে আনি। মানসিক স্বাস্থ্যের পাশে দাঁড়াই। ❤
পেইজটি ফলো করতে ভুলবেন না

Dr-Abdur Rahman

😭😭😭😭😭😭😭😭

©️

এই সমাজে বেশিরভাগ নারীই এখনো এই ন,র,ক য,ন্ত্র,ণায় জীবন কাটাচ্ছে😭 এ সমাজের কোন দায়বদ্ধতা নেই এই অভাগীদের রক্ষা করার ‼️ ফল কিন্তু ভালো হচ্ছে না খারাপই হচ্ছে নীরব ঘাতক হয়ে সমাজের জন্য 💔🥀

সত্যি বলতে…অপু বিশ্বাসের জন্য মায়া লাগছে।নিজের চোখের সামনে,নিজের স্বামী আরেক নারীর সঙ্গে সংসার করছে—হাসিমুখে ছবি তুলছে, ...
04/08/2025

সত্যি বলতে…
অপু বিশ্বাসের জন্য মায়া লাগছে।

নিজের চোখের সামনে,
নিজের স্বামী আরেক নারীর সঙ্গে সংসার করছে—
হাসিমুখে ছবি তুলছে, সন্তান বড় করছে।
এটা কোনো নারীর পক্ষে সহ্য করা সহজ নয়।
২০১৭ সালের অপুর সেই লাইভ টা আজো মনে আছে,,

একজন মা কতটা অসহায় হলে
সন্তানের আর স্ত্রীর অধিকার আদায় করতে
ফেসবুক লাইভে এসে কান্না করে?

সব দেখেছে বুবলী।
সব জেনেও, তিনি সাকিবের সঙ্গে প্রেম করেছেন,
বিয়ে করেছেন, সন্তান নিয়েছেন।
সাকিব যদি অপুকে ঠকিয়েই থাকে,
তবে বুবলী কীভাবে আরেক নারী হয়ে
অপুর কান্নাকে উপেক্ষা করলেন?

অপুকে নিয়ে যতই ট্রল করি, যতই ‘বেহায়া’ বলি,
একটা তিতা সত্য কেউ অস্বীকার করতে পারবে না—
নারী তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না।

অপু হাসে, কারণ কাঁদলে আপনি বলবেন, “অভিনয়!”
অপু চুপ থাকে, কারণ বললে আপনি বলবেন, “ড্রামা!”
কিন্তু যারা জানে সেই ২০১৭ সালের অপু বিশ্বাসের চোখের জল,
তারা জানে,২০২৫ এর
এই হাসির আড়ালে একটা যন্ত্রণার গল্প লুকানো আছে।

27/07/2025

এইটুকুনি একজন মানুষ কি বুঝা বুঝে,, আমার দিকে তাকাইতে বললে সে আবার তাকায় 🤣🤣তখন তার বয়স ছয় মাস পূর্ণ হয় নাই😘🥰কারো নজর না লাগক🧿

#ভালোবাসা ゚viralシ

23/07/2025

#শান্তি

সুখ আসলে কী?একবার এক তুর্কি কবি তার প্রিয় চিত্রশিল্পী বন্ধুকে বললেন,“সুখ কাকে বলে, তুমি কি তা একে দেখাতে পারো?”শিল্পী তা...
08/07/2025

সুখ আসলে কী?
একবার এক তুর্কি কবি তার প্রিয় চিত্রশিল্পী বন্ধুকে বললেন,
“সুখ কাকে বলে, তুমি কি তা একে দেখাতে পারো?”

শিল্পী তার ক্যানভাসে আঁকলেন এক অমূল্য দৃশ্য—
একটা ভাঙা খাট, যার একটা পায়া নেই।
সেই পায়ের জায়গায় ঠেস দিয়ে রাখা দুটো ইট।
ছাদের ফুটো দিয়ে টুপটাপ পানি পড়ে,
সেই জায়গায় উল্টে ঝুলে আছে একটি পুরনো ছাতা।

তবু বিছানায় শান্তিতে ঘুমিয়ে আছে একদল মানুষ—
একজন বাবা, একজন মা, আর তাদের চারটি শিশু সন্তান।
জড়াজড়ি করে তারা ঘুমায়, মুখে প্রশান্তির ছোঁয়া, বুকভরা ভালোবাসা।
পাশে ঘুমিয়ে আছে তাদের বিশ্বস্ত কুকুরটিও।
জানালার ধারে বসে আছে একটি পাখি,
ঘরের মেঝেতে নিশ্চিন্তে হাঁটছে একটি মুরগি—
শেয়ালের ভয় নেই, চিন্তার ছায়া নেই।

ছবিটা যেন চোখে বলে দেয়—
সুখ মানে সমস্যাহীনতা নয়।
সুখ মানে হলো, অভাব আর কষ্টের মাঝেও ভালোবাসা আর নির্ভরতায় শান্তিতে ঘুমিয়ে পড়তে পারা।

যা নেই, তা নিয়ে হাহাকার নয়—
যা আছে, তাতেই খুঁজে নেওয়া প্রশান্তির ঠিকানা—
এই তো সুখ।

📷 সংগৃহীত ভাবনা ও ছবি থেকে
#সুখ #ভালোবাসা #শান্তি

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when it's me sraboni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share