15/04/2024
শিক্ষকতা একটি মহান পেশা 😍
হঠাৎ একদিন পথিমধ্যে এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো,
স্যার, আমাকে চিনতে পেরেছেন?
উত্তরে বৃদ্ধ লোক বললেন, না তো বাবা! আমি তোমাকে চিনতে পারলাম না। অতপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, -- "তুমি কে?"
তারপর যুবক বললো, "আমি একসময় আপনার ছাত্র ছিলাম।
ও আচ্ছা! বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলো, --"আমি একজন শিক্ষক। বর্তমানে শিক্ষকতা করছি।"
সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন, --বাহ্! বেশ তো! খুব ভালো! খুব ভালো! ঠিক আমার মতো হয়েছো তাহলে!"
যুবক মৃদুহেসে জবাব দিলো, --"জী। আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি।" তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বললো, -"আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার!"
বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্য কারণ জানতে চাইলে, যুবক তার শিক্ষক হয়ে উঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষক'কে ষ্মরণ করিয়ে দিলো, স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা। পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বললো,
--মনে আছে স্যার?
একদিন আমার এক সহপাঠি বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতোটাই সুন্দর ছিল যে, আমি কোনভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর, সুযোগমতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি।
কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, --"আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যেই চুরি করে থাকো, ঘাড়িটি ফিরিয়ে দাও।"
আপনার নির্দেশ শুনেও আমি ঘাড়িটি ফেরত দিতে পারিনি।
কারণ, ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়, তাছাড়া, আমরা খুবই গরীব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্যও আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাই কে বেঞ্চ ছেড়ে উঠে