Najat24

Najat24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Najat24, News & Media Website, Dhaka division narsingdi, Narsingdi.

ট্রেড লাইসেন নং ১১৫২/৬৮৩ রেজিঃ নং সি- ১৭৮৩১৪ বাণিজ্য মন্ত্রণালয়/ তথ্য মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়াধীন, নাজাত ২৪ কোম্পানী লিমিটেডের একটি প্রতিষ্ঠান। যোগাযোগ -01912232732

বিস্তারিত কমেন্টে
14/09/2026

বিস্তারিত কমেন্টে

মির্জানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ডা. ফরিদ আহমদনরসিংদী প্রতিনিধি:নরসিংদীর মির্জানগর ইউনিয়নক...
14/09/2026

মির্জানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ডা. ফরিদ আহমদ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মির্জানগর ইউনিয়নকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে ডা. ফরিদ আহমদের নাম। একটি প্রচারপত্রে তাকে মির্জানগর ইউনিয়ন বিএনপির সফল সভাপতি হিসেবে উল্লেখ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে দাবি করা হয়েছে।
প্রচারপত্রে ডা. ফরিদ আহমদকে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তাকে ‘দলের দুঃসময়ের কাণ্ডারি’ এবং শহীদ জিয়ার রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবেও উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড, সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ—এমন দাবি করা হয়েছে প্রচারণায়। তার সমর্থকদের প্রত্যাশা, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তিনি মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা বা দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রচারপত্রের দাবি; আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে।

13/09/2026

নরসিংদীর শিবপুরে জ/মি নিয়ে জালিয়াতি-প্র/তা/রণার অ/ভি/যোগ, রমজান আলীর বি/রু/দ্ধে তিন গ্রামবাসীর অভি/যোগ

#নরসিংদী #শিবপুর #ধনাইয়া #জমিজমা #জালিয়াতি #প্রতারণারঅভিযোগ #জমিবিরোধ #স্থানীয়সংবাদ #নরসিংদীসংবাদ #তদন্তদাবি #সত্যউদঘাটন #বাংলাদেশসংবাদ

11/09/2026

নরসিংদীতে মা/দ/ক-স/ন্ত্রা/স ও চাঁ/দা/বা/জির অ/ভি/যো/গের প্রতি/বা/দে মান/বব/ন্ধন

11/09/2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পাশাপাশি রায়পুরা উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় সংসদে তুলে ধরে ইতোমধ্যে আলোচনায় এসেছেন তিনি। এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ ও প্রস্তাব সংসদে উপস্থাপনের বিষয়টি স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি করেছে।

স্থানীয়দের প্রত্যাশা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রায়পুরার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা একজন জনপ্রতিনিধির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সক্রিয়তা অব্যাহত থাকলে রায়পুরার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ রয়েছে।

Address

Dhaka Division Narsingdi
Narsingdi
১৬০০

Alerts

Be the first to know and let us send you an email when Najat24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najat24:

Shortcuts

Share