NarsingdiLive.Com

NarsingdiLive.Com নরসিংদীর খবর এখন এক ক্লিকে
📰 সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ
🌐 NarsingdiLive.com

রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারানরসিংদীর রায়পুরা থানা ও বাঁশগাড...
02/06/2026

রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

নরসিংদীর রায়পুরা থানা ও বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে অংশ নেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন, ইসরাত জাহান কেয়া এবং মোঃ আবদুল্লাহ-আল-ফারুক।

পরিদর্শনকালে তাঁরা থানা ও তদন্ত কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তিNarsingdiLive.Com একটি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল। পত্রিকাটির জন্য নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা/এরিয়া ভি...
02/06/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

NarsingdiLive.Com একটি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল। পত্রিকাটির জন্য নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা/এরিয়া ভিত্তিক কিছু সংখ্যক সৎ, নির্ভীক ও দায়িত্বশীল প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

যারা নিজ এলাকার স্থানীয় সংবাদ সংগ্রহ, দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য প্রদান এবং নিরপেক্ষভাবে খবর উপস্থাপন করতে আগ্রহী, তারা আবেদন করতে পারেন।

যোগ্যতা:
নরসিংদী জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে
সংবাদ সংগ্রহে আগ্রহী হতে হবে
মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে
দায়িত্বশীল ও নিরপেক্ষ মানসিকতা থাকতে হবে

অগ্রাধিকার:
সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

সুযোগ-সুবিধা:
কর্মদক্ষতার ভিত্তিতে সম্মানী/ইনসেনটিভ প্রদান করা হবে

যোগাযোগ:
ইমেইল: [email protected]
মোবাইল/WhatsApp: 01618-058034(শুধুমাত্র টেক্সট)

সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সম্পাদক
NarsingdiLive.Com

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকার মাছের পাইকারী আড়তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (১...
18/05/2026

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকার মাছের পাইকারী আড়তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (১৮ মে ২০২৬) সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযানে পাইকারী আড়তে রাখা চিংড়ি মাছ পরীক্ষা করে জেলি প্রবেশের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মেফতাহুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নরসিংদী সদর, নরসিংদী। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মজিবুর রহমান। এসময় প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য অফিসার। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, গত ১৩ মে নরসিংদী সদর উপজেলার বড়বাজার এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্ট অভিযানে একই আইনে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। পরে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে আজকের এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পূর্বে জরিমানাকৃত ক্ষুদ্র ব্যবসায়ী আজকের অভিযানে দণ্ডপ্রাপ্ত পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই চিংড়ি মাছ সংগ্রহ করেছিলেন।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং ও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

NarsingdiLive.Com
নরসিংদীর কথা, সবার আগে।

নরসিংদীতে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনকারী ও সরবরাহকারীকে কারাদণ্ডনরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় মাদকের বিরুদ্ধে ভ...
14/05/2026

নরসিংদীতে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনকারী ও সরবরাহকারীকে কারাদণ্ড

নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় একজন এবং গাঁজা সেবনরত অবস্থায় আরও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মাদকের সরবরাহকারী এবং অপর তিনজনকে নিয়মিত মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারা অনুযায়ী একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি তিনজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম প্রসিকিউশন কার্যক্রমে সহায়তা প্রদান করে।

মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন মেফতাহুল হাসান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নরসিংদী সদর, নরসিংদী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

.Com
নরসিংদীর খবর, সবার আগে।

 #কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন খুন: আতঙ্কে এলাকাবাসীগাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় পুরো ...
09/05/2026

#কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন খুন: আতঙ্কে এলাকাবাসী

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। নিহতদের মধ্যে নারী ও শিশু থাকায় ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

শুক্রবার (৮ মে) রাতের কোনো এক সময় উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে রয়েছেন এক প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা এবং শ্যালক। স্থানীয় সূত্র জানায়, পরিবারটি কয়েক মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, “ফোরকান” নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিলেন। তবে হত্যার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে সাম্প্রতিক সময়ে কাপাসিয়ায় একের পর এক অপরাধমূলক ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে মানুষের মধ্যে ভয় আরও বাড়বে।

নৃশংস এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

NarsingdiLive.Com

প্রেমঘটিত বিরোধের জেরে নরসিংদীতে বড় ভাই খুন, আটক ২নরসিংদী পৌরসভার চৌয়ালা এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে হ...
02/05/2026

প্রেমঘটিত বিরোধের জেরে নরসিংদীতে বড় ভাই খুন, আটক ২

নরসিংদী পৌরসভার চৌয়ালা এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৩০) পেশায় একজন মিশুক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক। তিনি রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজার এলাকার নুর ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাই হাসান (২৬) একই পেশার সঙ্গে যুক্ত।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাদের বোনকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একপর্যায়ে পরিবারটি শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরে বড় ভাই আল-আমিন উদ্যোগ নিয়ে সম্প্রতি বিরোধ মীমাংসা করে আবার চৌয়ালায় ভাড়া বাসায় ওঠেন।

তবে এই মীমাংসা ছোট ভাই হাসান মেনে নিতে পারেননি। এ নিয়ে ঘটনার আগের রাতেও দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং বড় ভাইকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

শনিবার সকালে আল-আমিন বাজারে যাওয়ার সময় সাটিরপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত হাসান ও বিরোধের সঙ্গে জড়িত আরেকজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নরসিংদীর রায়পুরায় কনটেন্ট ক্রিয়েটর কিবরিয়া হাসানকে হত্যার হুমকি, উদ্বেগ।নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:নরসিংদীর রায়পুরা উপজেল...
01/05/2026

নরসিংদীর রায়পুরায় কনটেন্ট ক্রিয়েটর কিবরিয়া হাসানকে হত্যার হুমকি, উদ্বেগ।

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার জনপ্রিয় মানবিক কনটেন্ট ক্রিয়েটর Kibria Hasan-কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয় মহলে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কিবরিয়া হাসান দাবি করেন, একটি গোষ্ঠী তাকে হত্যার পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, বিষয়টি তিনি ইতোমধ্যে সাংবাদিকদের অবগত করেছেন এবং থানায় অভিযোগও চলমান রয়েছে। একই সঙ্গে তিনি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কিবরিয়া হাসান তার পোস্টে আরও বলেন, দেশের সকল কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের উচিত এই বিষয়ে সরব হওয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিবরিয়া হাসান দীর্ঘদিন ধরে মানবিক কাজ, সামাজিক সচেতনতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার কনটেন্টে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়, যা তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

এদিকে, এমন হুমকির ঘটনায় নরসিংদী জেলাজুড়ে উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল বলছে, একজন সাহসী ও মানবিক কণ্ঠস্বরকে এভাবে হুমকি দেওয়া স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকিস্বরূপ।

প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একজন সাহসী, মেধাবী ও মানবিক কনটেন্ট ক্রিয়েটরের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্বই নয়, বরং পুরো সমাজের দায়িত্ব, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।

রায়পুরার মেথিকান্দায় মাদকসেবী আটক, মোবাইল কোর্টে ১ মাসের কারাদণ্ড--অদ্য ৩০ এপ্রিল ২০২৬, নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান...
30/04/2026

রায়পুরার মেথিকান্দায় মাদকসেবী আটক, মোবাইল কোর্টে ১ মাসের কারাদণ্ড

--

অদ্য ৩০ এপ্রিল ২০২৬, নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ০১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এসময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন অফিস সহকারী শিহাব আহমেদ। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন রায়পুরা থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

নরসিংদী কর অঞ্চলে ১২২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকম্পিউটার অপারেটর থেকে অফিস সহায়ক, অনলাইনে আবেদন শুরু ৪ মে ২০২৬ সক...
30/04/2026

নরসিংদী কর অঞ্চলে ১২২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কম্পিউটার অপারেটর থেকে অফিস সহায়ক, অনলাইনে আবেদন শুরু ৪ মে ২০২৬ সকাল ১০ টা হতে।
নরসিংদী: অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল নরসিংদী জনবল নিয়োগের জন্য বড় পরিসরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত সার্কুলারে মোট ১২২ টি পদে জনবল নিয়োগের কথা জানানো হয়েছে, যা নরসিংদীসহ কিশোরগঞ্জ জেলার চাকরি প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে:

* কম্পিউটার অপারেটর – ১টি পদ
* প্রধান সহকারী- ২২ টি পদ
* সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – ২৩টি পদ
* উচ্চমান সহকারী – ২২টি পদ
* অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২৭টি পদ
* অফিস সহায়ক – ২৭টি পদ

শিক্ষাগত যোগ্যতা:
পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে।

* কিছু পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন
* কিছু পদের জন্য এইচএসসি বা সমমান
* অফিস সহায়ক পদের জন্য এসএসসি বা সমমান হলেই আবেদন করা যাবে

এছাড়া কম্পিউটার সম্পর্কিত পদগুলোর ক্ষেত্রে টাইপিং স্পিড (বাংলা ও ইংরেজি) নির্ধারিত মান অনুযায়ী থাকতে হবে এবং কিছু পদের জন্য Standard Aptitude Test-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

#বেতন_কাঠামো:

সরকার নির্ধারিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন প্রদান করা হবে।
যেমন:

* গ্রেড-১৩: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
* গ্রেড-১৬: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
* গ্রেড-২০: ৮,২৫০ – ২০,০১০ টাকা

#বয়সসীমা:

প্রার্থীর বয়স ১৩ এপ্রিল ২০২৫ তারিখে:

* সর্বনিম্ন: ১৮ বছর
* সর্বোচ্চ: ৩২ বছর

#গুরুত্বপূর্ণ নির্দেশনা:

* আবেদন অবশ্যই অনলাইনে সম্পন্ন করতে হবে
* আবেদন ফরম পূরণের সময় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
* আবেদন শেষে Applicant’s Copy সংরক্ষণ করা বাধ্যতামূলক
* লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
* ভুল তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে

#আবেদন_প্রক্রিয়া:

প্রার্থীরা [http://tznarsingdi.teletalk.com.bd] ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তি তরুণদের জন্য একটি বড় সুযোগ। বিশেষ করে যারা কম্পিউটার দক্ষতা ও অফিসিয়াল কাজের অভিজ্ঞতা রাখেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ।

নতুন পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
বর্তমানে সরকারি চাকরির প্রতিযোগিতা অনেক বেশি। তাই শুধু আবেদন করলেই হবে না, প্রস্তুতিও নিতে হবে সঠিকভাবে।
নরসিংদীতে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম হলো-
Oracle BCS Narsingdi Branch
নরসিংদীর অন্যতম বৃহৎ চাকরির প্রস্তুতি কেন্দ্র
প্রতি মাসেই এখান থেকে চাকরিতে সফল হচ্ছেন শিক্ষার্থীরা প্রাইমারি, শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষায় রয়েছে ঈর্ষণীয় সাফল্য। অভিজ্ঞ শিক্ষক দ্বারা নিয়মিত ক্লাস, পরীক্ষা ও গাইডলাইন ।
👉 আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন।

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when NarsingdiLive.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NarsingdiLive.Com:

Shortcuts

Share

Category