IER MEDIA

IER MEDIA সত্য প্রচারে আমরা অঙ্গীকারবদ্ধ

12/09/2024

সর্ব কালের সেরা নসিহত।নোমান আলী খানা।

10/09/2024

ঈদে মিলাদুন্নবী নিয়ে শেষ সমাধান আর নয় ঝগড়া। শাইখ আহমাদুল্লাহ

কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় সবচেয়ে কোন জিনিস ভারী হবে?১৷ কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে কালিমা তৈয়্যবা ব...
23/02/2019

কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় সবচেয়ে কোন জিনিস ভারী হবে?

১৷ কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে কালিমা তৈয়্যবা বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ । প্রমাণ: আব্দুল্লাহ বিন আমর বিন আস (রা:) বর্ণিত হাদীস । রাসূল (সাঃ) বলেছেনঃ
কিয়ামতের দিন আল্লাহ তা'য়ালা আমার উম্মাতের মধ্য থেকে এক ব্যক্তিকে বিশেষভাবে ডাকবেন, তারপর তার নিরানব্বইটি দপ্তর বা আমলনামা খুলবেন । প্রত্যেকটি আমলনামা যতদূর চোখ যায় ততদূর লম্বা । তারপর তাকে বলবেন, তুমি কি এসবের কিছু অস্বীকার কর ? আমর সংরক্ষণকারী ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? তখন সে বলবে না, হে প্রভু! তখন তাকে বলবেন, তোমার কি কোন ওজর আপত্তি আথবা কাজ আছে? তখন লোকটি কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলবে না, হে প্রভু! তখন আল্লাহ বলবেন: হ্যাঁ, আমার কাছে তোমার একটা নেক কাজ আছে । আজ তোমার উপর কোন জুলুম করা হবে না । তারপর তারজন্য একটা কার্ড বের করা হবে, যাতে লেখা আছে, "আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন সত্য কোন মা'বূদ নেই, আর মুহাম্মাদ (সাঃ) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল অতঃপর উক্ত ব্যক্তি বলবেন, হে আমার প্রভু! এতগুলো আমলনামার কাছে এ কার্ডটির আর কত ওজন হবে । তখন আল্লাহ বলবেন: তোমার উপর কোন জুলুম করা হবে না । তারপর সে সমস্ত আমলনামাগুলো এক পাল্লায় রাখা হবে, আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ সংযুক্ত কার্ডটি রাখা হবে, তখন আমল আমলনামা যুক্ত পাল্লা উপরে উঠে যাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ সংযুক্ত পাল্লাটি ভারী হয়ে যাবে । কেননা আল্লাহর নামের মোকাবিলায় কোন জিনিস অধিক ভারী হতে পারে না ।
২৷ অতঃপর বান্দার সং চরিত্র তার দাঁড়ি পল্লায় সবচেয়ে বেশি ভারী হবে । সাহেবি আবূ দারদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাঃ) বলছেনঃ কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বান্দার সং চরিত্র । (আবু দাউদ, তিরমিযী)
৩৷ কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় আরো বেশি ভারী হবে যা তা হচ্ছে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আজীম"।
আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস, যাতে রাসূল (সাঃ) বলেছেনঃ-
کامران حبینتان أ الی الرحمن خفیفتان علی اللسان شقیلتان فی المیزان سبحان اللہ و جمرہ سبحان اللہ العظیم
অর্থ: দুটি বাক্য এমন, রহমান তথা আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হাল্কা, দাঁড়ি পাল্লায় ভারী । আর তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আজীম । (বুখারী, হাঃ ৭৫৬৩)

Address

Narsingdi
1630

Telephone

+8801722304761

Website

Alerts

Be the first to know and let us send you an email when IER MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IER MEDIA:

Share