04/06/2025
এ ফুলের বাংলা নাম ‘কন্টিকারি’।
ইংরেজি নাম Sticky Nightshade flower এবং বৈজ্ঞানিক নাম Solanum sisymbriifolium ।
◑কন্টালিকা, কন্টকিনী, কণ্টকারী, ধাবনী, ক্ষুদ্রা, দুস্প্রধার্ষিনী প্রভৃতি নামে ডাকা হয় তাকে। তবে কন্টিকারী নামটি বহুল পরিচিত।
◑কন্টিকারি এর বৈশিষ্ট্য :-
🌸ফুলটা সাদা থেকে বেগুনি। ফুলের পাপড়ি ৫টা। পুংকেশরগুলো লম্বা এবং হলুদ রঙের হয়।
🍒ফলটা খাওয়ার যোগ্য। তবে মানুষ কম খায়। এটা বন্যপ্রাণীদের খাবার। এর ফলটি জন্মনিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
⇨ এ গুল্মের মূল বা শেকড় উপকারী এবং ভেষজগুণসম্পন্ন থাকায় কবিরাজরা এটিকে বিভিন্ন কাজে লাগায়।
☞ কিন্তু আমরা সাধারণ মানুষেরা এটিকে বিষাক্ত আগাছা মনে করে থাকি।