22/04/2026
♥️২০২৬ সালের জাতীয় বেতন স্কেল ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনার জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে। গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়েছে।
কমিটির মূল লক্ষ্য:
'জাতীয় বেতন কমিশন ২০২৫', 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫' এবং 'সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫'-এর দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।
কমিটির গঠন:
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই ১০ সদস্যের কমিটিতে রয়েছেন:
১. মন্ত্রিপরিষদ সচিব (আহ্বায়ক)
২. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
৩. সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৪. প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ
৫. সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬. সচিব, অর্থ বিভাগ
৭. সচিব, আইন ও বিচার বিভাগ
৮. সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
৯. সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
১০. হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)
#নতুনবেতনস্কেল