18/09/2025
মাদারীপুরের ছোট্ট একটি গ্রাম আজ শোকের ভারে নীরব। পুকুরে ডুবে হারিয়ে গেছে দুই স্কুল শিক্ষার্থী ভাইয়ের নিষ্পাপ হাসি আর রঙিন স্বপ্ন।
সকালবেলা বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা থাকলেও আজ তারা শুয়ে আছে সাদা কাফনের কাপড়ে। মা-বাবার বুকফাটা কান্না আর গ্রামের মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারদিক। প্রতিটি মানুষের চোখে একই প্রশ্ন—এভাবে কি দুইটি কোমল প্রাণের মৃত্যু মেনে নেওয়া যায়?