AL Emran

AL Emran ༏༏ 𝗗𝗼𝗻'𝘁 𝗯𝗲 𝗼𝘃𝗲𝗿𝗹𝘆 𝗗𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝗱 𝗼𝗻 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲.

শেষ বিদায়েই শেষ আশ্রয়​মানুষ সারাজীবন একটা 'ঘর' বা 'হোম' খুঁজে ফেরে। ইটের দেয়াল আর ছাদ তো কেবল একটা কাঠামো, মানুষের আসল আ...
28/04/2026

শেষ বিদায়েই শেষ আশ্রয়
​মানুষ সারাজীবন একটা 'ঘর' বা 'হোম' খুঁজে ফেরে। ইটের দেয়াল আর ছাদ তো কেবল একটা কাঠামো, মানুষের আসল আশ্রয় লুকিয়ে থাকে অন্য কোনো মানুষের হৃদয়ে। কারো কারো জন্য তার জীবনসঙ্গীই হয়ে ওঠেন সেই শান্তির শেষ ঠিকানা। কিন্তু সেই ঠিকানা যখন চিরতরে হারিয়ে যায়, সেই মুহূর্তের শূন্যতা পরিমাপ করার মতো কোনো দাঁড়িপাল্লা এই পৃথিবীতে নেই।
​কুমিল্লার সেই কাস্টমস কর্মকর্তার মরদেহের ওপর তার স্ত্রীর মাথা রেখে শুয়ে থাকার দৃশ্যটি আমাদের হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করে। ছবিটা দেখে মনে হয়, তিনি কোনো নিথর দেহের ওপর নন, বরং তার শেষ আশ্রয়ের ওপর মাথা রেখেছেন—যেখানে তিনি এতদিন সব দুঃখ ভুলে শান্তি খুঁজে পেতেন।
​'শেষ দেখা'—এই দুটো শব্দ যতটা ছোট, এর ভার ততটাই প্রকাণ্ড। যখন আপনি জানেন, এটাই শেষবার; এরপর ডাকার মতো কেউ থাকবে না, হাত বাড়িয়ে জড়িয়ে ধরার মতো কেউ থাকবে না, তখন পৃথিবীর সব আলো এক নিমেষেই নিভে যায়। আপনি সামনে থাকা মানুষটিকে প্রাণপণে জড়িয়ে ধরছেন, অথচ সেই মানুষটি আর আপনাকে জড়িয়ে ধরছে না—এই যে একপাক্ষিক ভালোবাসা আর অসহায়ত্ব, এর চেয়ে বড় কোনো হাহাকার আর হতে পারে না।
​বিদায়ে কোনো সৌন্দর্য থাকে না, বিশেষ করে যদি তা হয় 'শেষ বিদায়'। আমরা ইমাজিন করতে চাইলেও সেই কষ্টের গভীরতা ছোঁয়া সম্ভব নয়। কারণ প্রিয় মানুষটি যখন নিথর হয়ে যায়, তখন কেবল একজন মানুষ মারা যান না, তার সাথে সাথে অন্য একজনের বেঁচে থাকার অর্থ, অভ্যাস এবং আজন্মের নির্ভরতাও যেন মাটিচাপা পড়ে যায়।
​প্রিয় মানুষকে হারানোর এই হাহাকার কারো পক্ষেই সহ্য করা সম্ভব নয়। তবুও কিছু মানুষ এই অসহ্য যন্ত্রণা পাথর হয়ে বুকে চেপে বেঁচে থাকেন। আসলেই, প্রিয় মানুষকে চিরতরে হারিয়ে ফেলার মতো কষ্টের আর কিচ্ছু নেই... কিচ্ছু নেই।

ভিডিওতে দেখি, এক কলেজ শিক্ষিকার গালে জুতা দিয়ে মারছেন এক বিএনপি নেতা। দেখে মাথা গরম—কমেন্টে গিয়ে নেতাকে ধুমধাম গালি দেওয়...
25/04/2026

ভিডিওতে দেখি, এক কলেজ শিক্ষিকার গালে জুতা দিয়ে মারছেন এক বিএনপি নেতা। দেখে মাথা গরম—কমেন্টে গিয়ে নেতাকে ধুমধাম গালি দেওয়ার প্রস্তুতি।
গিয়ে দেখি ভিডিওর আগের অংশ। জুতা ওঠার আগেই ওই শিক্ষিকা নেতার গালে ঠাস করে চড় বসিয়েছেন। ভাবলাম, এক হাতে তো তালি বাজে না! এবার শিক্ষিকার দিকেও দুই-চারটা কথা শোনানোর জন্য আবার কমেন্ট সেকশনে ঢুকলাম।
তারপর জানতে পারলাম, নেতা নাকি চাঁদা তুলতে গিয়েছিল। তাই এই চড়-থাপ্পড়। আবার মত পাল্টে নেতাকেই গালি দিতে যাব, ঠিক তখনই দেখি—ঘটনা আরও এক ধাপ এগিয়ে গেছে!
মহিলা নাকি মাঠের মাঝে Brock Lesnar-এর মতো আছাড় মেরে লোকটাকে ফেলে দিয়েছে, লুঙ্গি-টুঙ্গি খুলে একেবারে শেষ!
ভাবছি, কার জন্য করুণা দেখাবো, না Isaac Newton-এর তিনটা সূত্র মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দেব—ঠিক তখনই আবার নতুন তথ্য! চাঁদাবাজির ইস্যু না, আগ থেকেই নাকি অন্য ঝামেলা চলছিল তাদের মধ্যে।
শেষমেশ সিদ্ধান্ত—আজ আর কাউকে গালি না দিয়ে, নিজেকেই দুই-চারটা শোনানো উচিত। সকাল সকাল ফেসবুকে ঢুকে এই বেতাছিড়া, অর্ধেক-অর্ধেক খবর দেখে রিঅ্যাক্ট করা—এইটাই আসল বলদামি।

24/04/2026

🥰🥰

24/04/2026

যারা একটু ভালোবাসা পেলেই খুশি, তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি!🖤

অতিরিক্ত সবকিছুই ক্ষতিকর 🖤
24/04/2026

অতিরিক্ত সবকিছুই ক্ষতিকর 🖤

23/04/2026

1 like. "বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ চাঁপাইনবাবগঞ্জ।"

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL Emran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share