19/08/2023
*বিসমিল্লাহির রাহমানির রাহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণী*-
বলে দাও, হে কিতাবীগণ! তোমরা যতক্ষণ পর্যন্ত তাওরাত ও ইনজীল এবং (এখন) যে কিতাব তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের উপর নাযিল করা হয়েছে, তার যথাযথ অনুসরণ না করবে, ততক্ষণ তোমাদের কোনও ভিত্তি নেই, (যার উপর তোমরা দাঁড়াতে পার) এবং (হে রাসূল!) তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ হতে যে ওহী নাযিল করা হয়েছে, তা তাদের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাসই বৃদ্ধি করবে। সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করো না।
সুরা—আল মায়িদাহ - ৬৮
*আজ*-
*০২ সফর -১৪৪৫ হিজরি*
*০৪ ভাদ্র -১৪৩০ বঙ্গাব্দ*,
*১৯- আগস্ট- শনিবার -২০২৩*