Nusrat Jahan Eshi

Nusrat Jahan Eshi নিশ্চয়ই যাবতীয় কাজ নিয়তের উপর নির্ভরশীল,
তাই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী-ই প্রতিফল পাবে।

দলের দাসত্ব, নেতার চামচামি ও পা চাটার পরিনতি কি হয় যুবকরা দ্যাখো।। বিশ্বজিৎ হ/ত্যা মামলার সাজাপ্রাপ্ত  প্রধান আ/সা/মী ছা...
21/08/2026

দলের দাসত্ব, নেতার চামচামি ও পা চাটার পরিনতি কি হয় যুবকরা দ্যাখো।।
বিশ্বজিৎ হ/ত্যা মামলার সাজাপ্রাপ্ত প্রধান আ/সা/মী ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল; প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় এসেছে। সে ২০১২ সাল থেকে জেল খাটছে।
একসময়ের টগবগে তরুণ আজ কারাগারের গ্লানি টানতে টানতে বড্ড ক্লান্ত। বয়সের ভাড়ে প্রায় নুয়ে পড়েছে। সাদা হয়ে গিয়েছে চুল-দাঁড়ি। প্রেমিকা হয়তো বিয়ে করেছে অন্য কোথাও। বাবা এক যুগেরও বেশি সময় সন্তানের জন্য চোখের জল ফেলে সন্তানের মুখ দেখতে না পেয়ে মা/রাই গেলো।

যাদের হুকুমে, যাদের খুশি করতে সে এই অপকর্ম করেছে তারা সবাই স্ত্রী সন্তান সহ বিদেশে আলিশান জীবন কাটাচ্ছে। কেউ তার খোজও নিতে আসেনি।

নেতা আর দলের চামচামি করতে গিয়ে তার জীবনের করুণ দশা হয়তো আগামীর রাজনৈতিক চামচাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

এদের দুজনকে নিয়ে তো অনেক হাসি, মজা, ট্রল—কত কিছুই না করলাম! 😄❤️কিন্তু দিনশেষে ছবিটা একটু মন দিয়ে দেখুন তো… এই যুগে ভাইয়ে...
20/08/2026

এদের দুজনকে নিয়ে তো অনেক হাসি, মজা, ট্রল—কত কিছুই না করলাম! 😄❤️
কিন্তু দিনশেষে ছবিটা একটু মন দিয়ে দেখুন তো… এই যুগে ভাইয়ের সঙ্গে ভাইয়ের এমন ভালোবাসা, এমন বোঝাপড়া আর এমন মিল কি সহজে দেখা যায়? 🥹

দুজনেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে, কিন্তু একে অপরের প্রতি তাদের ভালোবাসা ও টান যেন সব প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে। ❤️
একজনের পাশে আরেকজন—একসঙ্গে খাওয়া, একসঙ্গে হাসি-মজা করা, একে অপরকে আপন করে নেওয়া—সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য।

আমরা বাইরে থেকে তাদের নিয়ে হাসি-তামাশা করি, ট্রল করি; অথচ তাদের এই ভালোবাসা ও ভ্রাতৃত্ব আমাদের জন্যও একটা সুন্দর শিক্ষা। 🥰

আল্লাহ তাদের দুজনকে সুস্থতা, সুন্দর জীবন ও অফুরন্ত সুখ দান করুন। 🤲❤️
ভাইয়ের প্রতি ভাইয়ের এই ভালোবাসা সারাজীবন এমনই অটুট থাকুক। 🫶

এখন থেকে যদি কোনো নারী কমন বাসে উঠে,তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে শুনতে হবে,' আপনাদের বাস থাকতে এখানে উঠছেন ক্যান?'আব...
18/08/2026

এখন থেকে যদি কোনো নারী কমন বাসে উঠে,তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে শুনতে হবে,' আপনাদের বাস থাকতে এখানে উঠছেন ক্যান?'

আবার নির্দিষ্ট পরিমাণ বাস দিয়ে এ বৃহৎ জনগোষ্ঠীকে আলাদা করাও সম্ভব না।
আমি যতটুকু ধারণা করছি,শুরুতে অনেক নারীরা আগ্রহ নিয়ে নারীদের বাসে উঠলেও,সময় যত যাবে এর চাহিদা কমতে থাকবে।
দেখা যাবে যে,পারিপার্শ্বিক অনেক বিষয় বিবেচনাপূর্বক নারীরাই নারীদের ওসব বাস প্রত্যাহার করে কমন বাসে যাতায়াত করবে!
এমনও হতে পারে,তখন কমন বাসে নারীদের জন্যে নির্দিষ্ট থাকা সিটগুলোও হারাতে হতে পারে। পড়তে হবে নানান রোষানলে।
এতে করে সঙ্কট কমার পরিবর্তে বাড়বে বলে মনে করছি।

কপাল খুলে গেছে
16/08/2026

কপাল খুলে গেছে

ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা

তারেক রহমান যা আজ ভাবে, নাহিদ ইসলাম সেটা ৩ দিন আগে ভেবে সলিউশন রেডি করে রাখে।তারেক রহমান বিরোধীদলের থেকে জ্বালানি সংকট ন...
16/08/2026

তারেক রহমান যা আজ ভাবে, নাহিদ ইসলাম সেটা ৩ দিন আগে ভেবে সলিউশন রেডি করে রাখে।

তারেক রহমান বিরোধীদলের থেকে জ্বালানি সংকট নিয়ে ৬ মাসের মধ্যে সমাধান হবে এমন প্ল্যান চেয়েছেন, নয়তো চুপ থাকতে বলেছেন।

অথচ নাহিদ ইসলাম ৩ দিন আগেই পুরো সলিউশন দিয়ে রেখেছে, পাবলিকলি। সরকারের যেকোনো প্ল্যানের থেকে বেটার, বাস্তবসম্মত।

প্রধানমন্ত্রী হিসেবে উনি বিরোধী দলকে নীতিনির্ধারণী পর্যায়ে চ্যালেঞ্জ জানিয়েছেন, খুবই ভালো বিষয়। কিন্তু উনি মিস করে গেছেন যে বিরোধীদল সেই চ্যালেঞ্জের উত্তর ৩ দিন আগেই দিয়ে রেখেছে!

বিএনপি সরকার সম্ভবত বুঝতে পারছে না, তাদের বিপরীতে আছে এনসিপি, যারা ব্যবসায়ী বা মারামারির রাজনীতি করে আসেনি, এসেছে পড়াশোনা করে।

দিল্লির ঘুম ভেঙেছে। নিজেদের একপেশে রাজনীতির সুবিধা নিয়ে নিচ্ছে প্রতিপক্ষ দেশগুলো। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জুলাই পরব...
14/08/2026

দিল্লির ঘুম ভেঙেছে। নিজেদের একপেশে রাজনীতির সুবিধা নিয়ে নিচ্ছে প্রতিপক্ষ দেশগুলো। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জুলাই পরবর্তী বাস্তবতা যতোই ইগনোর করা হবে ততই চীন, তুরস্ক এবং পাকিস্তানের অবস্থান শক্তিশালী হবে বাংলাদেশের সাথে। সেজন্যই ভাঙা সম্পর্ক মেরামত করতে তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

বাংলাদেশের দাবি অনুযায়ী পলাতক হাসিনাকে ফেরত দিবেনা এটা প্রায় নিশ্চিত, কিন্তু হাসিনার জন্য তাদের ভবিষ্যৎ নষ্ট করবেনা। সেজন্যই আগামী দিনগুলোতে হাসিনা হয়তো আর কোনপ্রকার রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, এমনকি তৃতীয় কোন দেশেও তাকে পাঠানো হতে পারে।

ওসমান হাদি হত্যার আসামীদের ফেরত পাঠাতে পারে। আওয়ামী লীগের চ্যালাচামুন্ডাদের হয়তো ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দিবে, আবার সরকার চাপ দিলে তাদের অনেককেই দেশে ফেরত পাঠানো হতে পারে। সবকিছুই নির্ভর করছে দ্বিপাক্ষিক আলোচনার ওপর।

আপাতত নিঝুম মজুমদারের তিরিশ মিনিটে বাংলাদেশ কে নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার আশার গুড়ে বালি। অলীক কল্পনা আর বাস্তবতা এক নয়। দিল্লি অবশেষে বাস্তবতা বুঝতে পেরেছে। তবে সতর্ক থাকতে হবে বাংলাদেশ কে। কোথাও ছাড় দেওয়া যাবেনা তিল পরিমাণ।

Address

A003
Noakandi

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Eshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share