Jalali Sadon

Jalali Sadon Entertainment need for Soal
A Entertainment page....

সোনাইমুড়ীতে কাভার্ডভ্যানের চাপায় অন্তঃসত্তা মহিলা সহ সড়কে ঝরলো দুই প্রাণ  প্রতিবেদক গোলজার হানিফ নোয়াখালীর সোনাইমুড়ীতে ক...
06/07/2024

সোনাইমুড়ীতে কাভার্ডভ্যানের চাপায় অন্তঃসত্তা মহিলা সহ সড়কে ঝরলো দুই প্রাণ

প্রতিবেদক গোলজার হানিফ
নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার অন্তঃসত্তা মহিল্ সহ দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের বশির উল্যার নতুন বাড়ির মৃত বশির উল্যার সন্তান। নিহত আরোহী দুইজন সম্পর্কে আপন ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্তঃসত্ত্বা বিউটি ছোট ভাই ইয়াছিনকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যায়। দুপুর পৌনে ১টার দিকে ডাক্তার দেখিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ভাই-বোন বাড়ির উদেশ্য রওনা করেন। যাত্রা পথে অটোরিকশাটি বেগমগঞ্জ টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন বিভাজন স্থলে পৌঁছলে সড়কের বাম দিক থেকে ডান দিকে প্রবেস করে। ওই সময় পেছনে থাকা বেগমগঞ্জগামী পিছনে থানা কাভার্ভভ্যান তাদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সকালে কুমিল্লা থেকে বেগমগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ভাই বোনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalali Sadon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jalali Sadon:

  • Want your business to be the top-listed Media Company?

Share