Subarna Barta

Subarna Barta সুবর্ণচরের প্রতিচ্ছবি Welcome to the Subarna Barta Facebook community.Breaking news, top stories, features and blogs.

http://subarnabarta.com
Comment policy:
Subarna Barta reserves the right to remove any comment posted on its social media or website.
• No profanity
• No language that is offensive to any race, religion, ethnicity, gender or nationality
• No personal attacks on other's comments

News on Politics, Business and Sport; Analysis; Opinion; Literary Works; Critical Essays; Children's Content; Showbiz Snippets; Updates on Gadgets and Technology --- in Text, Photo, Video and Audio

সন্ধান চাই
12/03/2026

সন্ধান চাই

সুবর্ণচরে এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে খেজুর বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আকিব ওসমান ও প্রকল্প কর্মকর্তা
12/03/2026

সুবর্ণচরে এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে খেজুর বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আকিব ওসমান ও প্রকল্প কর্মকর্তা

সদর ও সুবর্ণচরের জন্য প্রাপ্ত খেজুর এতিমখানা গুলোতে বিতরণের সিদ্ধান্ত দিয়েছেন জননেতা জনাব মোঃ শাহজাহান-নোয়াখালী ৪.... Se...
11/03/2026

সদর ও সুবর্ণচরের জন্য প্রাপ্ত খেজুর এতিমখানা গুলোতে বিতরণের সিদ্ধান্ত দিয়েছেন জননেতা জনাব মোঃ শাহজাহান-নোয়াখালী ৪.... See more

সুবর্ণচরে অবৈধ ভাবে অনুমোদনহী ও ঝুঁকিপূর্ণ ভাবে গ্যাস সিলিন্ডার সরবরাহ করায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা প্রদা...
11/03/2026

সুবর্ণচরে অবৈধ ভাবে অনুমোদনহী ও ঝুঁকিপূর্ণ ভাবে গ্যাস সিলিন্ডার সরবরাহ করায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব, আকিব ওসমান।

উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে অবস্থিত ওমরা এলপিজি ফিলিং স্টেশন থেকে অবৈধ, অনুমোদনহীন ও ঝুকিপূর্ণভাবে বাসা বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার সময় হাতে নাতে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

10/03/2026

প্রথমে মনে হচ্ছিলো কোন মিসাইল আকাশে উঠছে। আসলে তা না। এটা হল আগুন নেভাতে ফায়ারসার্ভিসের মহড়ায় পানি নিক্ষেপের দৃশ্য।

ধন্যবাদ উপজেলা প্রশাসন সুবর্ণচর কে,চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়ক দিয়ে অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ড্রাম ট্রাকগুলো জব্দ ...
09/03/2026

ধন্যবাদ উপজেলা প্রশাসন সুবর্ণচর কে,চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়ক দিয়ে অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ড্রাম ট্রাকগুলো জব্দ করায়।
দীর্ঘদিন ধরে এই ট্রাক গুলোয় বালু পরিবহনের ফলে সুবর্ণচরের প্রধান সড়কটির অনেকাংশে ফাটল ও গর্ত দেখা দিয়েছে। এগুলোর অত্যাচারে সুবর্ণচরের মানুষ এতদিন অতিষ্ঠ ছিল। বারবার অভিযোগ করেও কোন কাজ হচ্ছিলনা। অবশেষে সুবর্ণচর নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছে। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

09/03/2026

মাটি খেকোদের নৈরাজ্যে দিশেহারা জনগণ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
সুবর্ণচর উপজেলার প্রাণকেন্দ্রে মাটি পরিবহনের নামে চলছে এক ভয়ংকর নৈরাজ্য। এই ভয়ংকর এবং জনগণের জীবন অতিষ্ঠকারী, রাস্তাঘাট ধ্বংসকারী মাটি পরিবহন ও ব্যবসার সাথে জড়িত কতিপয় চিহ্নিত মাটি ব্যবসায়ী।
উপজেলার হালিম বাজার থেকে পশ্চিমে হারিছ চৌধুরী বাজারের দিকে যে সড়কটি গিয়েছে সে সড়কটি মারাত্বক আকার ধারণ করেছে এরুপ মাটি পরিবহনের ফলে। সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পূরো সড়ক।
আশে পাশের বাড়ি ঘর ধুলোয় দূসর।
জনমনে ক্ষোভ। তাদের জিজ্ঞাসা উপজেলা প্রশাসন সুবর্ণচর এর নাকের ডগায় এরকম অরাজকতা চলমান তাঁরা কী সেটা দেখেনা? না কি দেখেও না দেখার ভান করছে?
এসব অসাধু প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা এতটাই বেপরোয়া যে তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।
তবে ভুক্তভোগী জনসাধারণের আশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

নোটঃ উল্লেখিত সড়কটির বর্তমান অবস্থা স্থির ও চলমান চিত্রে প্রদর্শন করা হলো।

যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তুলতে বিশিষ্ট আলেমদের কাছ  থেকে পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
09/03/2026

যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তুলতে বিশিষ্ট আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চরক্লার্ক বাংলা বাজারে ক্যাশ থেকে টাকা চুরির সময় হাতেনাতে আটক চোর।
09/03/2026

চরক্লার্ক বাংলা বাজারে ক্যাশ থেকে টাকা চুরির সময় হাতেনাতে আটক চোর।

মাদককে না বলুন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। চরজব্বর থানার চরজব্বর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ২০ ...
07/03/2026

মাদককে না বলুন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

চরজব্বর থানার চরজব্বর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ২০ (বিশ) গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক সেবনকারীকে ধৃত করে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ (তিন) মাসের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়েছে।

অফিসার ইনচার্জ চরজব্বর থানার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চরজব্বর থানাধীন ০৭নং পূর্ব চরবাটার চর মজিদ সাকিন হতে মাদক সেবনরত অবস্থায় আসামী মহিউদ্দিন (৫৬), পিতা-মৃত আলী হোসেন, সাং-চর মজিদ, ০৭নং ওয়ার্ড, ০৭নং পূর্ব চরবাটা ইউপি, থানা- চরজব্বর জেলা-নোয়াখালীকে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীকে ছেনমং রাখাইন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুবর্ণচর, নোয়াখালী মোবাইল কোর্ট মামলা নং-৩২/২০২৬ইং তারিখ-০৭/০৩/২০২৬ইং মূলে ০৩( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চরজব্বর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অফিসার ইনচার্...
07/03/2026

চরজব্বর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অফিসার ইনচার্জ চরজব্বর থানার সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) প্রিয়তোষ কান্তি দাশ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ০৭ মার্চ ২০২৬খ্রিঃ তারিখ রাত ২০:৪৫ ঘটিকার সময় চরজব্বর থানাধীন ০১নং চরজব্বর ইউপির ০৪নং ওয়ার্ডস্থ পশ্চিম চরজব্বর সাকিনের কাঞ্চন বাজার হতে ভূইয়ার হাট গামী রাস্তার পার্শ্বে সবুজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন (২২), পিতা- সিদ্দিক উল্যাহ প্রঃ শরীফ হদ্দার, মাতা- সেলিনা, সাং- চর পানাউল্যাহ (শরীফ হদ্দার সারেং সমাজ), ০৭নং ওয়ার্ড, ০১নং চরজব্বর ইউপি, থানা- চরজব্বর জেলা-নোয়াখালীকে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চরজব্বর থানার মামলা নং-০৩, তারিখ-০৭/০৩/২০২৬খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) রুজু করা হয়েছে।

Address

Subarnachar
Noakandi
3818

Alerts

Be the first to know and let us send you an email when Subarna Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subarna Barta:

Share