Eidon sorowar

Eidon sorowar মিথ্যার আড়ালে চাপা থাকা প্রকৃত সত্যকে খুঁজে এনে মানুষের সামনে সত্য তুলে ধরাই একমাত্র লক্ষ্য!
(5)

মিথ্যা পদলিত হবে সত্যের জয় হবে!
16/09/2026

মিথ্যা পদলিত হবে সত্যের জয় হবে!

সাদ্দামকে আমি প্রথমবার দেখি ২০১৬/১৭ সালে, এ এফ রহমান হলের সামনে (সম্ভবত ওই হলটাই, সঠিক মনে পড়তেছে না) । আমি তখন ছাত্রলীগ...
16/09/2026

সাদ্দামকে আমি প্রথমবার দেখি ২০১৬/১৭ সালে, এ এফ রহমান হলের সামনে (সম্ভবত ওই হলটাই, সঠিক মনে পড়তেছে না) । আমি তখন ছাত্রলীগের আরেক নেতার সাথে বসে মেইন গেইটের আশেপাশে একটা চায়ের দোকানে চা খাইতেছিলাম ।

এইখানে একটা কথা বলে রাখি, কোনো ক্লাসলেস মানুষের সাথে চলাফেরা আমি কখনোই করিনাই । কেবল যারা সাহিত্য, শিল্প, সংস্কৃতি এসবের সাথে যুক্ত ছিলো, তাদের অনেকে আমাকে পছন্দ করতো, ওদের সাথে মিশতাম এজ ফ্রেন্ডস । ঢাকায় গেলে, ওরা ফোন দিয়ে বলতো, বন্ধু হলে আসো, আড্ডা দেই, কখনো তারাও ছুটে আসতো আড্ডা দেয়ার জন্য ।

তো, আমার সেই বন্ধুটি সাদ্দামকে দেখিয়ে বললো, "ওই যে ছেলেটা আসতেছে, নীল শার্ট পরা ও সামনে ঢাবি ছাত্রলীগের প্রেসিডেন্ট/সেক্রেটারি হইতে পারে । ছেলেটার মধ্যে ভালো পটেনশিয়াল আছে ।

আমি একটু অবাক হলাম, "কি রে ঢাবি ছাত্রলীগের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, কিন্তু ওকে দেখে তো মনেই হচ্ছে না! যেহেতু আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট/সেক্রেটারি মানেই বুঝি চারপাশে হাতকচলানো কিছু ভাইলীগ থাকবে, সেই একটা হ্যাডম থাকবে, কমপক্ষে ৪-৫ টা মোটরবাইক থাকবে সাথে" । কিন্তু সাদ্দামকে দেখে একেবারে সাধারণ মনে হলো ।

পরে ফেসবুকে ঢুকে দেখি, সাদ্দাম আমার ফ্রেন্ডলিস্টেই আছে অলরেডি । ওর লেখাটেখা দেখলাম ফেসবুকে, দেখে আমার কিছুতেই বিশ্বাস হলো না যে এই ছেলে বড় কোনো নেতৃত্বে যাইতে পারবে । ছাত্রলীগ নেতারে দেখলেই যদি কলিজা না শুকাই যায়, তাইলে কিসের ছাত্রলীগ নেতা?

কিন্তু সাদ্দামের লেখা টেখা পড়ে মনে হলো, এই ছেলে তো বেশ স্মার্ট, এন্ড লিবারেল, ভদ্র মানুষ । ১১-১২ ব্যাচের স্টুডেন্ট এইটা জানার পর আরও বেশি ভালো লাগলো । কারণ আমি সবসময় চাইতাম, ছাত্রলীগে আরও বেশি লিবারেল, শিক্ষিত, মার্জিত মানুষ নেতৃত্বে আসুক ।

পরে ঠিক ২ বছর পরেই, সে ঢাবি ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচিত হয় । আমি অবাক হই এবং খুশিও হই!

আমি যেহেতু ঢাবির ছাত্র ছিলাম না, তাই সাদ্দামকে নিয়ে বিস্তারিত লিখতে পারবো না । তবে বাইরে থেকে দেখে, আমি সবসময় চাইতাম, সাদ্দামের মতো ছেলেরাই ছাত্রলীগের নেতৃত্বে আসুক । এতে ছাত্রলীগের রাজনীতিরও উন্নতি হবে, মেন্টালিটিতে পরিবর্তন আসবে ।

সাদ্দাম ঢাবির নেতৃত্বে আসার পর, ঢাবিতে অনেক ব্যাড কালচার চেঞ্জ হয়েছিলো । ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা এবং স্বাধীনতা বেড়েছিলো । মারামারি কমেছিলো । এটুকু খবর আমরা বাইরে থেকে পেতাম ।

সাদ্দাম ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তার সাথে যেহেতু মিশিনাই, সেটা বলা খুব মুশকিল । কিন্তু ছাত্রলীগের অন্যান্য অনেক নেতাদের সম্পর্কে ঢাবিতে গেলেই যে কমপ্লেইন শুনতাম, সাদ্দামকে নিয়ে আমাকে উল্টো অনেকেই ভালো কথা বলতো, এমনকি যারা তখন অন্য পলিটিক্স করতো বা নন পলিটিক্যাল তারাও বলতো ।

আজকে সাদ্দামের ফাঁসির রায় হলো । আপনারা যারা "গণতন্ত্রী, যারা we want justice প্রজন্ম, যারা ন্যায়বিচারের পক্ষে" আপনারা খুশি তো এই রায়ে?

রায় নিয়ে কিছু বলবো না। সময়ই তার কথা বলবে। সাদ্দাম ছাত্রলীগে কতোটা সফল ছিলেন, কতোটা ব্যর্থ ছিলেন, সেটা ছাত্রলীগই বলতে পারবে। সে বিষয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য আমার নেই।

আমি শুধু জানি, সাদ্দাম একজন প্রগতিশীল মানুষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে তার অবস্থান স্পষ্ট।

নেতা হিসেবে সে কতোটা সফল, সেই প্রশ্নটি আপাতত একপাশে রাখি। বরং বৃহত্তর জায়গা থেকে দেখলে আমার মনে হয়, ছাত্রলীগে অনেক সাদ্দাম দরকার ।

ছাত্রলীগে আরও অনেক প্রগতিশীল, নারী অধিকারে বিশ্বাসী, অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতা-কর্মী দরকার। রাজনীতিতে মতের পার্থক্য থাকবে, নেতৃত্বের সাফল্য-ব্যর্থতার বিচারও হবে। কিন্তু একটি সংগঠনের ভেতরে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতির জায়গাটা শক্তিশালী হওয়া জরুরি।

(রাতুল রানার পোস্ট থেকে)

তাদের নামের তালিকা জাতি জানতে চায়।
15/09/2026

তাদের নামের তালিকা জাতি জানতে চায়।

15/09/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্নাহর ছবি রাখা নিয়ে শিক্ষার্থীদের কড়া প্রতিক্রিয়া

ও এমন কাজ করতেই পারেনা (ফকিন্নির পোলারা)
14/09/2026

ও এমন কাজ করতেই পারেনা (ফকিন্নির পোলারা)

বাংলাদেশের মানুষের মুক্তির স্লোগান
14/09/2026

বাংলাদেশের মানুষের মুক্তির স্লোগান

সাখাওয়াত হোসেন সাহেব কি ভয় পেলেন ? আজকে উনি বললেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে সামনে আমাদের বড় বিপদ আছে। গতকালই দেখেছেন ...
13/09/2026

সাখাওয়াত হোসেন সাহেব কি ভয় পেলেন ? আজকে উনি বললেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে সামনে আমাদের বড় বিপদ আছে। গতকালই দেখেছেন (গুলশানে আওয়ামী লীগের মিছিল) তার একটা নমুনা...

সাখাওয়াত সাহেব কি চান আওয়ামী লীগ কোনদিন মিছিল করতে পারবে না? রাজনীতি করতে পারবে না? জুলাই সনদে কি লিখে রেখেছেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেয়া হবে না? এই ফ্যাসিবাদের নাম জুলাই সনদ? জুলাই সনদের কোথাও এই কথা লেখা নেই। তাহলে আওয়ামী লীগের মিছিল দেখে ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগ রাজনীতি করলে আপনাদের বিপদ কি?

আপনারা কারা সাখাওয়াত হোসেন সাহেব? মানুষ তো বুঝে গেছে। বাংলাদেশের জন্মের নেতৃত্ব দেয়া একটা দলকে রাজনীতি করতে দিবেন না এই খায়েশ স্বাধীনতার পর পরই শুরু হয়েছিল। বারবার সেই চেষ্টা হয়েছে। দুঃখ আওয়ামী লীগ বুঝে না যখন তারা ক্ষমতায় থাকে তারা একাই ক্ষমতায় থাকে। কিন্তু যখন তারা হারে তখন পুরো বাংলাদেশের নিউক্লিয়াস ধরে টান পড়ে!

জুলাই সনদ বলতে আসলে তারা মনে মনে ঠিক করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ফল স্বরূপ ৭২ এর সংবিধানের যে বাংলাদেশ তার বিপরীত শক্তিরাই সরকারি বিরোধী দল হয়ে দেশ চালাবে। গুলশানের আওয়ামী লীগের মিছিল দেখে তাই ভয় পেয়ে গেছে!

নাহ, আওয়ামী লীগ এসে আপনাদের ধরে ধরে ফাঁসি দিবে না। চোখের বদলে চোখ নিলে তো পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে। আপনারা জাস্ট মুক্তিযুদ্ধের বাংলাদেশে অপ্রাসঙ্গিক অকার্যকর হয়ে যাবেন!

-সুষুপ্ত পাঠক

উত্তোলনের উপায় কি??
12/09/2026

উত্তোলনের উপায় কি??

বদলি করেলে কি আওয়ামী লীগ কে দমানো সম্ভব?
11/09/2026

বদলি করেলে কি আওয়ামী লীগ কে দমানো সম্ভব?

শেখ হাসিনা প্রত্যাবর্তন এখনো ৩মাস বাকি আজকে ঢাকার রাজপথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মী।
11/09/2026

শেখ হাসিনা প্রত্যাবর্তন এখনো ৩মাস বাকি আজকে ঢাকার রাজপথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মী।

Address

Noakhali Chittagong
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Eidon sorowar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category