06/07/2021
...........................মধ্যবিত্ত...........................
আয়ান সুজন
করনার প্রভাবে দিনটা যাচ্ছে আজ খুব অভাবে,
সকালে উঠেই চিন্তা কিভাবে যাবে দিনটা।
সবাই বলে তাই কিভাবে বাহিরে যাই,
মুখটা আমার বড্ড মলিন পেটে অন্ন নাই,
কি-যে করি হাই আমি যে মধ্যবিত্ত ভাই!
বহুদিন গত হলো খাইনি পেট ভরে দু-মুঠো ভাত,
তবু্ও এ বেলায় খেতে পারলেও ওবেলায় কাত।
মনটাযে বাঁধ মানছেনা আর বাহির হবোই এবার,
কিছুতো জুটোতেই হবে সে-না হলে গৃহে সবে মরে রবে।
কি-যে করি হাই আমি যে মধ্যবিত্ত ভাই!
চক্ষু মেলিয়া আজ দেখবো বাহিরের আলো,
হঠাৎ দেখি এক পুলিশ কাকা লাগছেনা বেশ ভালো।
কি চাই; কোথায় যাই, ডান্ডার বাড়ি বেশ ঠান্ডা কিন্তু,
কিভাবে যে বলি কাকা পেটটা যে বড্ড ফাঁকা।
কি-যে করি হাই আমি যে মধ্যবিত্ত ভাই!
বিশেষ দ্রষ্টব্যঃ
আমি কোনো দার্শনিক কিংবা কবি নই,আমি সাধারণ একটা ছেলে মাত্র স্টাডি করছি। আমি এখনো স্টুডেন্ট। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বর্তমান পরিস্থিতির আলোকে এটুকু মাথায় আসলো তাই লিখতে বসলাম।
Thank you very much!
-19